রবিবার, জুন ২৮, ২০২৬
30.7 C
Dhaka

ভর্তিচ্ছুদের বিনামূল্যে প্রযুক্তি সহায়তা দিচ্ছে তিতুমীর কলেজ আইটি সোসাইটি

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বিভিন্ন প্রান্ত থেকে সরকারি তিতুমীর কলেজে ২০২৩-২৪ সেশনে ভর্তি হতে আসা শিক্ষার্থীদের আইটি ও কারিগরি সহায়তা দিচ্ছে সহ-শিক্ষামূলক সংগঠন তিতুমীর কলেজ আইটি সোসাইটি। খবর সময় জার্নাল।

সোমবার (৭ অক্টোবর) তিতুমীর কলেজ প্রাঙ্গণে ভর্তি হতে আসা শিক্ষার্থীদের এ সহায়তা প্রদান কার্যক্রম পরিচালনা করা হয়।

সরেজমিনে গিয়ে দেখা যায়, কলেজের ক্যাম্পাসের ছাত্রীনিবাসের সামনে বুথ সহায়তা ডেস্ক বসিয়ে নতুন ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ভর্তি ফরম পূরণ, অনলাইন পেমেন্টসহ যাবতীয় কার্যক্রমে সহায়তা করছে তিতুমীর কলেজের আইটি সংগঠনটি।

এ বিষয়ে তিতুমীর কলেজ আইটি সোসাইটির সাধারণ সম্পাদক মো. মাইদুল ইসলাম বলেন, ক্যাম্পাসে ২৩-২৪ সেশনের ভর্তি কার্যক্রম চলছে। ভর্তি হতে আসা নতুন শিক্ষার্থীদের অনেকের এসআইএফ, সিআইএফ ইত্যাদি অনলাইন ফরম পূরণ করা থাকেনা এগুলো আমরা পূরণ  করে দিয়ে থাকি। আবার বিভিন্ন অনলাইন ডকুমেন্টস ডাউনলোড করা থাকেনা, সেগুলো ডাউনলোড করে দেয়া। এছাড়াও অনলাইন পেমেন্ট করতে সমস্যাসহ ভর্তি হতে আসা শিক্ষার্থীদের প্রয়োজনীয় সহায়তাগুলো আমরা দিয়ে থাকি।

তিতুমীর কলেজে ভর্তি হতে আসা শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম সহজ করতে, অনলাইন সাপোর্টগুলো দেয়ার চিন্তা থেকেই তিতুমীর কলেজ আইটি সোসাইটির পক্ষ থেকে ’আইটি সাপোর্ট’ হেল্প ডেস্ক বসিয়ে বিনামূল্যে সহায়তা প্রদান করছি। ভর্তি কার্যক্রম চলাকালীন প্রতিদিন শিক্ষার্থীরা  আমাদের এই অনলাইন সহায়তা পাবে।

এসময় কথা হয় ইতিহাস বিভাগে ভর্তি হতে আসা ২৩-২৪ সেশনের শিক্ষার্থী হৃদয় মালোর সাথে, তিনি বলেন, আমি ইন্টারনেট সমস্যার কারণে সিআইএফ ফরম পূরণ করতে পারিনাই। কলেজে আসার পর তিতুমীর কলেজ আইটি সোসাইটি আমার ফরম পূরণ ও পেমেন্ট করে দেয়। তারা এটার জন্য কোন টাকাই নেয়নি। এজন্য আইটি সোসাইটিকে অনেক ধন্যবাদ।

অর্থনীতি বিভাগে ভর্তিচ্ছু আরেক শিক্ষার্থী মেহবুব হাসান বলেন, আমি সিআইএফ ফরমটা পূরণ করতে পারিনাই। ক্যাম্পাসের সামনের দোকানগুলোতে অনেক সিরিয়াল ছিল। পরে আইটি সোসাইটির বুথ থেকে আমার ফরম পূরণ ও পেমেন্ট সম্পন্ন করলাম। এজন্য আইটি সোসাইটির প্রতি কৃতজ্ঞ।

এই সপ্তাহের জনপ্রিয়

সেমিকন্ডাক্টর খাত: ডিজাইন ও প্যাকেজিংয়ে জোর দিচ্ছে বাংলাদেশ

টেকভিশন২৪ ডেস্ক: বৈশ্বিক সেমিকন্ডাক্টর ভ্যালু চেইনে নিজেদের অবস্থান তৈরি...

বাংলাদেশে চালু থাকছে দারাজ

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে নিজেদের দীর্ঘমেয়াদী ব্যবসায়িক প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে...

নতুন স্মার্টফোন হেলিও ৪৬ উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন ব্র্যান্ড হেলিও আজকে উদ্বোধন করলো নতুন...

বাইপাস চার্জিং যেভাবে স্মার্টফোনকে আরও নিরাপদ করে তুলছে

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন অতিরিক্ত গরম হয়ে যাওয়া বা ব্যাটারির...

সিলিকন ভ্যালিতে বাংলাদেশের সেমিকন্ডাক্টর বিপ্লব

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের তথ্যপ্রযুক্তি খাতের প্রাণকেন্দ্র যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালিতে...

সর্বশেষ

চার মোবাইল কোম্পানির কাছে সরকারের পাওনা ১৩ হাজার কোটি টাকা

টেকভিশন২৪ ডেস্ক: দেশের চারটি মোবাইল কোম্পানির কাছে সরকারের প্রায়...

যুক্তরাষ্ট্রের কালো তালিকায় আলিবাবা

টেকভিশন২৪ ডেস্ক: চীনের বিখ্যাত প্রযুক্তি ও ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবাকে...

ডিজিটাল রূপান্তরের ব্যর্থতা কমাতে ১২ দেশের পক্ষে বাংলাদেশের আহ্বান

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বব্যাপী ডিজিটাল রূপান্তরের প্রায় ৭০ থেকে ৮০...

ফুডপ্যান্ডায় আগোরা থেকে কেনাকাটায় কাপল প্যাকেজ জেতার সুযোগ

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বকাপ ফুটবল উপলক্ষে দেশের শীর্ষস্থানীয় অনলাইন ফুড...

ক্যাসপারস্কির সতর্কতা: বিশ্বকাপ ঘিরে সক্রিয় সাইবার প্রতারকরা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বকাপ ফুটবলকে ঘিরে অনলাইনে সক্রিয় হয়ে উঠেছে...

সেমিকন্ডাক্টর খাত: ডিজাইন ও প্যাকেজিংয়ে জোর দিচ্ছে বাংলাদেশ

টেকভিশন২৪ ডেস্ক: বৈশ্বিক সেমিকন্ডাক্টর ভ্যালু চেইনে নিজেদের অবস্থান তৈরি...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি