রবিবার, অক্টোবর ১৮, ২০২৬
29.2 C
Dhaka

আইফার্মারে রেজার ক্যাপিটালের বিনিয়োগ

টেকভিশন২৪ ডেস্ক: উদীয়মান ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠান রেজার ক্যাপিটালের বিনিয়োগ পেয়েছে দেশের অন্যতম বৃহৎ অ্যাগ্রিটেক স্টার্টআপ (কৃষিপ্রযুক্তি উদ্যোগ) আইফার্মার। রেজার ক্যাপিটালের ‘সিরিজ এ’ ফান্ডিংয়ের অংশ হিসেবে এ বিনিয়োগ করা হয়।

এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আইফার্মার কৃষকের ফাইনান্সিয়াল ইনক্লুশন নিশ্চিত করার ক্ষেত্রে কৃষিপ্রযুক্তি খাতকে বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচনা করে। এরই ধারাবাহিকতায়, দেশের কৃষি ভ্যালু চেইনের অংশীদারদের মাঝে আইফার্মারকে সবচেয়ে বড় নেটওয়ার্কে পরিণত করতে উদ্যোগ গ্রহণ করেছে তারা।

আইফার্মারের সাম্প্রতিক এই বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশের প্রতি নিজেদের প্রতিশ্রুতি আরও জোরদার করল রেজার ক্যাপিটাল। প্রতিষ্ঠানটির ম্যানেজিং পার্টনার ঔসামা গ্লিলাহ পূর্ণ পর্ষদ সদস্য হিসেবে আইফার্মারের পরিচালনা পর্ষদে যোগ দিয়েছেন; যেখানে তিনি তার পারিবারিক ব্যবসা ফ্রেশ দেল মন্তে (এনওয়াইএসই: এফডিপি) থেকে প্রাপ্ত কৃষি-বিষয়ক বিস্তৃত জ্ঞান ও অভিজ্ঞতা কাজে লাগানোর সুযোগ পাবেন।

এ বিষয়ে তিনি বলেন, “বাংলাদেশের অমিত সম্ভাবনার কথা বিবেচনা করে ২০১৬ সালে বিনিয়োগ শুরু করে রেজার ক্যাপিটাল। বর্তমানে দেশ একটি কঠিন সময় পার করলেও আন্তর্জাতিক ভেঞ্চার ক্যাপিটালগুলোর মধ্যে আমরাই অন্যতম যারা বাংলাদেশে বিনিয়োগ অব্যাহত রেখেছি। প্রতিষ্ঠান ও দেশকে সফল ও সমৃদ্ধ করতে আমরা আমাদের প্রতিষ্ঠাতা, অংশীদার ও সহ-বিনিয়োগকারীদের আরও বেশি আত্মবিশ্বাসী করে তুলতে চাই।”

কৃষি সরঞ্জাম বিতরণ, খামারের ক্ষেত্রে বিশেষায়িত পরামর্শ প্রদান, আর্থিক সেবায় অংশগ্রহণ এবং কৃষকের পণ্য বিক্রিতে বাজারের সাথে যোগাযোগ স্থাপনের মতো কৃষিভিত্তিক সেবা সম্প্রসারণে ২০১৯ সালে ফাহাদ ইফাজ ও জামিল আকবর পূর্ণাঙ্গ কৃষি স্টার্টআপ হিসেবে আইফার্মার প্রতিষ্ঠা করেন।

এই বিনিয়োগ আইফার্মারকে আরও বেশি কৃষকের কাছে নিয়ে যেতে, রপ্তানি বাজার সহ প্রতিষ্ঠানের সাপ্লাই চেইন সক্ষমতা বাড়াতে এবং যথাযথ পরামর্শ সেবা প্রদানের পাশাপাশি, ব্যক্তিগত পর্যায়ে জলবায়ু-বান্ধব কৃষি সরঞ্জামে বিনিয়োগ বৃদ্ধির ক্ষেত্রে সহায়তা করবে।

বাংলাদেশের কৃষিখাত ৫০ বিলিয়ন (৫,০০০ কোটি) মার্কিন ডলার আয়তনের, যেখানে ১ কোটি ৬৫ লাখ কৃষক কাজ করে যাচ্ছেন। এখন পর্যন্ত কৃষকদের জন্য ৫ কোটি ৩৫ লাখ মার্কিন ডলার সমমূল্যের অর্থায়ন সহযোগিতা করেছে আইফার্মার; যেখানে প্রতি মাসে প্রায় ১২ হাজার টন উৎপাদিত পণ্য কৃষকদের কাছ থেকে ক্রেতাদের কাছে পৌঁছে দেয়া হচ্ছে।

আইফার্মার দেড় লাখেরও বেশি কৃষকের কাছে সরাসরি পৌঁছাতে ৭০০-রও বেশি টাচপয়েন্টের সমন্বয়ে উপাত্ত ও প্রযুক্তি-নির্ভর মডেল ‘আইফার্মার সেন্টার’ নিয়ে এসেছে। এ বিষয়ে আইফার্মারের সিইও ও সহ-প্রতিষ্ঠাতা ফাহাদ ইফাজ বলেন, “বিগত বছরগুলোতে আইফার্মার সেন্টারের মাধ্যমে আমাদের সকল সেবা একত্রিত করার ওপর বিশেষভাবে গুরুত্ব দেয়া সহ প্রায় সকল কাজই আমরা নিপুণভবে গুছিয়ে এনেছি। ডাটা-নির্ভর সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এখন টেকনোলজি ও ডেটা স্টেকের ওপর কাজ করছি আমরা।”

বাংলাদেশের ৭ম প্রতিষ্ঠান হিসেবে আইফার্মারে বিনিয়োগ করলো রেজর ক্যাপিটাল। এ বিষয়ে রেজর ক্যাপিটালের ম্যানেজিং পার্টনার আফশিন মোয়াঈদ বলেন, “বাংলাদেশের কৃষিখাত নানা রকম প্রযুক্তিগত রূপান্তরের মুখোমুখি দাঁড়িয়ে। দেশের প্রথমদিককার কৃষিপ্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আইফার্মারের দক্ষতা ও অভিজ্ঞতা এই খাতের পরিবর্তন এবং ভবিষ্যৎ প্রজন্মের উপযোগী ট্রেন্ড নির্মাণে সহায়ক হবে। আইফার্মারের লক্ষ্যপূরণে সহযোগিতা করার সুযোগ পেয়ে আমরা অত্যন্ত উচ্ছ্বসিত।”

এই সপ্তাহের জনপ্রিয়

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

সর্বশেষ

পূজায় ইনফিনিক্সের নোট সিরিজে সর্বোচ্চ ৭,০০০ টাকা ক্যাশব্যাক

টেকভিশন২৪ ডেস্ক: পূজার কেনাকাটায় বাড়তি সুবিধা দিতে নোট সিরিজের...

৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি নিয়ে রিয়েলমি সি১০০ উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: তরুণ প্রজন্মের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি বাংলাদেশে...

এজেন্টিক এআই এক্সপেরিয়েন্স নিয়ে এলো টেকনোর ‘এলা ক্ল’

টেকভিশন২৪ ডেস্ক: এআই অ্যাসিস্ট্যান্ট এখন শুধু প্রশ্নের উত্তর দেওয়ার...

অফিশিয়াল আইফোন ক্রয়ের স্বস্তি: কোন পথে এগোচ্ছে বাংলাদেশের অ্যাপল বাজার?

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রযুক্তিপ্রেমী ও তরুণ প্রজন্মের কাছে আইফোনের...

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: আসুসের রিপাবলিক অব গেমার্স (আরওজি)...

ওয়ালটন হাই-টেকের ২০তম এজিএম: ১৮০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদন

শক্তিশালী আর্থিক অগ্রগতি ও পরিকল্পিত নতুন বিনিয়োগে সন্তুষ্ট বিনিয়োগকারীরাটেকভিশন২৪...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি