রবিবার, আগস্ট ৩০, ২০২৬
29 C
Dhaka

আজ থেকে শুরু হচ্ছে অনলাইন ও অফলাইনে ট্রেনের টিকিট বিক্রি

টেকভিশন২৪ ডেস্ক : আজ (সোমবার, ১২ আগস্ট) একসঙ্গে সারাদেশে অনলাইন এবং অফলাইনে আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে। তবে, সাময়িকভাবে দু’টি ট্রেন চলাচল বন্ধ থাকবে বলেও জানান তিনি। খবর এখন।

বিকেল পাঁচটা থেকে অনলাইন ও অফলাইনে ১৫ থেকে ২২ আগস্টের আন্ত:নগর ট্রেনের আগাম টিকিট পাওয়া যাবে। ঢাকা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, ‘আগামী ১৫ আগস্ট থেকে ২২ আগস্ট পর্যন্ত অগ্রিম যাত্রার টিকিট পাওয়া যাবে আজ। তবে, সাময়িকভাবে পারাবত ও জামালপুর এক্সপ্রেস ট্রেন চলাচল বন্ধ থাকবে।’

এর আগে কোটা আন্দোলন ও দেশজুড়ে কারফিউ জারির প্রেক্ষিতে গত ১৮ জুলাই থেকে দেশের বিভিন্ন রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। সেদিন রাতে কারফিউ জারির পর ১৯ জুলাই থেকে পুরো দেশে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তারপর ১৩ দিন পর ১ আগস্ট আবার স্বল্প পরিসরে ঢাকা থেকে মাত্র ৪টি কমিউটার ট্রেন চলাচল শুরু হয়। সেগুলো ছিল দেওয়ানগঞ্জ কমিউটার, তুরাগ কমিউটার, তিতাস কমিউটার ও জামালপুর কমিউটার ট্রেন। তবে দুইদিন পর সেগুলোও বন্ধ হয়ে যায়।

এদিকে আজ থেকে চলাচল শুরু করেছে মালবাহী ট্রেন।

এই সপ্তাহের জনপ্রিয়

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

অক্টোবরে বাক্কো কার্যনির্বাহী কমিটি ২০২৬–২৮ মেয়াদের নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

দক্ষ জনবল তৈরিতে এনএসডিএ নির্বাহী চেয়ারম্যানের সঙ্গে বিসিএস নেতৃবৃন্দের বৈঠক

টেকভিশন২৪ ডেস্ক: আইসিটি শিল্পের বর্তমান ও ভবিষ্যৎ চাহিদা, চতুর্থ...

সর্বশেষ

তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে ৩৬ গৃহহীন পরিবার পেল আধুনিক ‘স্বপ্ন বাড়ি’

টেকভিশন২৪ ডেস্ক: জরাজীর্ণ কুঁড়েঘর ও ভাঙা দেয়ালের কষ্ট দূর...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

ইন্টিগ্রেটেড টার্মিনাল কিউআর সিস্টেম চালু করলো আড়ং ও বিকাশ

টেকভিশন২৪ ডেস্ক: আরও কম সময়ে, সহজেই বিকাশ পেমেন্ট সম্পন্ন...

বাক্কো ট্রেনিং ল্যাবের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিপিও ও আইটিইএস শিল্পে দক্ষ মানবসম্পদ...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল ইনোভেটিভ টেকনোলজি ব্র্যান্ড টেকনো বাংলাদেশ জাতীয়...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি