শনিবার, জুন ১৩, ২০২৬
33.4 C
Dhaka

হোয়াটসঅ্যাপে ভিডিও নোট পাঠানো আরও সহজ হচ্ছে

টেকভিশন২৪ ডেস্ক : ভিডিও নোট পাঠানোর প্রক্রিয়া আরও সহজ করছে হোয়াটসঅ্যাপ। নতুন সুবিধা চালু হলে হোয়াটসঅ্যাপের ক্যামেরা বাটন থেকেই সরাসরি ভিডিও নোট চালু করা যাবে। হোয়াটসঅ্যাপের বিভিন্ন সুবিধা নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ডব্লিউএবেটাইনফো এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ডব্লিউএবেটাইনফোর মতে, বর্তমানে সর্বোচ্চ ১ মিনিট দৈর্ঘ্যের একটি ভিডিও রেকর্ড করে অন্যের কাছে পাঠানো যায় হোয়াটসঅ্যাপের মাধ্যমে । কিন্তু একই ভয়েস নোট একাধিক ব্যক্তিকে পাঠানোর জন্য চ্যাটবক্সে প্রবেশ করে ক্যামেরা আইকন থেকে ভিডিও রেকর্ড করার পর বারবার গ্যালারিতে প্রবেশ করতে হয়। কেউ কেউ পাঠানো ভিডিও অন্যকে ফরওয়ার্ড করে থাকেন। কিন্তু এখন সেই সমস্যা আর থাকবে না। নতুন চালু হতে যাওয়া ভিডিও নোট বাটন কাজে লাগিয়ে হোয়াটসঅ্যাপ থেকেই ভিডিও নোট রেকর্ড করে একসঙ্গে একাধিক ব্যক্তিকে পাঠানো যাবে বলে জানিয়েছে হোয়াটঅ্যাপসের এ প্রতিষ্ঠান।

ভিডিও নোট বাটনে ক্লিক করে সহজেই রেকর্ড করে একসঙ্গে অনেককে পাঠানো যাবে। এর ফলে চ্যাটবক্সে গিয়ে বারবার ক্যামেরা আইকনে ট্যাপ করে ভিডিও রেকর্ড করার প্রয়োজন হবে না। হোয়াটসঅ্যাপে থাকা একটি ক্যামেরা ইন্টারফেস থেকে সহজেই ভিডিও নোট রেকর্ড করে অন্যকে পাঠানো যাবে।

বর্তমানে এটি পরীক্ষামূলকভাবে চলছে। তবে নির্দিষ্ট কিছু বেটা সংস্করণ ব্যবহারকারী এ সুবিধা পরখ করছেন। তবে কবে নাগাদ সবার জন্য উন্মুক্ত করা হবে ভিডিও নোট, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। সূত্র: যুগান্তর

এই সপ্তাহের জনপ্রিয়

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি রবিন খুদা

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে ২০৩০ সালের মধ্যে ৩০ বিলিয়ন ডলারের...

ডট ইন্টারনেট কার্যালয়ে হামলা ও চুরির ঘটনায় মামলা

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় ‘ডট ইন্টারনেট’ এর কর্পোরেট...

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ের অফিশিয়াল ডিভাইস

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ বিরতির পর আবারও বাংলাদেশের কনজ্যুমার ইলেকট্রনিকস...

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

সর্বশেষ

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

উদ্যোক্তাদের উৎসাহিত করতে আইসিটি খাতে বরাদ্দ ৫০০ কোটি টাকা

টেকভিশন২৪ ডেস্ক: ২০২৬-২৭ অর্থবছরে মোট ব্যয়ের পরিমাণ প্রাক্কলন করা...

মোবাইলে বিশ্বকাপ ফুটবল দেখার উপায়

টেকভিশন২৪ ডেস্ক: আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল ২০২৬।...

২০৩৫ সাল পর্যন্ত সৌরবিদ্যুৎ খাতে শূন্য করহার প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: পরিবেশবান্ধব, সাশ্রয়ী ও টেকসই জ্বালানির ব্যবহার বাড়াতে...

ইভি উৎপাদনে শুল্ক-কর ছাড়ের প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: জীবাশ্ম জ্বালানি নির্ভর পরিবহনের বিকল্প হিসেবে দেশে...

মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন

টেকভিশন২৪ ডেস্ক: মন্ত্রিসভার বিশেষ বৈঠকে জাতীয় সংসদে উপস্থাপনের জন্য...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি