বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
32.5 C
Dhaka

পরিচালক পদে ইক্যাব নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সৈকত

টেকভিশন২৪ ডেস্ক: আসন্ন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে পরিচালক পদে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন টেকনিশিয়ান টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং টেকনিশিয়ানের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. সোরাব হোসেন (সৈকত)। রোববার (৩০ জুন) ই-ক্যাব বনানী কার্যালয় থেকে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

এসময় উপস্থিত ছিলেন গণমাধ্যম কর্মীদের সংগঠন ডিজিটাল মিডিয়া ফোরাম-ডিএমএফ সভাপতি মো. দেলোয়ার হোসেনসহ অনেকেই।

আগামী ২৭ জুলাই (২০২৪-২৬) অনুষ্ঠিতব্য এই নির্বাচনে মো. সোরাব হোসেন সৈকতের অংশগ্রহণ ই-ক্যাব সদস্যদের মধ্যে বেশ সাড়া ফেলেছে।

মনোনয়ন ফরম সংগ্রহ করে সৈকত বলেন, “আগামী ই-ক্যাব নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে পরিচালক পদের জন্য মনোনয়ন পতসংগ্রহ করলাম। আগামী ২৭ জুলাই নির্বাচন অনুষ্ঠিত হবে। আশাকরি নির্বাচনে জয়ী হয়ে ই-ক্যাবকে একটি এসএমই বান্ধব সংগঠনে পরিণত করতে কাজ করে যাবো।”

তিনি আরও বলেন, ” যদি আমি নির্বাচনে জয়ী হই, তাহলে গ্রামের ক্ষুদ্র উদ্যোক্তাও ই-ক্যাবের পৃষ্ঠপোষকতা পাবেন। সেজন্য কাজ করে যাবো। শহরে কিংবা প্রান্তিকে কোনো উদ্যোক্তাই অবহেলিত হবেন না। সবাইকে সমানভাবে সহযোগিতার হাত বাড়াবো।আপনাদের সকলের দোয়া প্রার্থী।”

মো. সোরাব হোসেন সৈকত টেকনিশিয়ানের সিইও হিসেবে পরিচিত, তিনি তার নেতৃত্বে টেক কোম্পানিটিকে দেশের অন্যতম অনলাইনভিত্তিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তার অভিজ্ঞতা, নেতৃত্ব এবং সেবামূলক মানসিকতা তাকে ই-ক্যাবের পরিচালক পদে একটি শক্তিশালী প্রার্থী হিসেবে তুলে ধরেছে।

মো. সোরাব হোসেন তার নির্বাচনি প্রচারাভিযানে ই-ক্যাবের সদস্যদের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ লক্ষ্য তুলে ধরেছেন-

মেম্বারদের ক্যাপাসিটি ডেভেলপমেন্ট, ট্রেনিং এবং মেন্টরিং: তিনি সদস্যদের সক্ষমতা বৃদ্ধি এবং তাদের প্রশিক্ষণ ও মেন্টরিংয়ের মাধ্যমে ই-কমার্স খাতে দক্ষতা উন্নয়নে মনোনিবেশ করবেন।
ইনভেস্টমেন্ট রেডিনেস এবং ক্রাউডফান্ডিং: ই-ক্যাব সদস্যদের জন্য বিনিয়োগ প্রস্তুতি এবং ক্রাউডফান্ডিং সুবিধা প্রদানে উদ্যোগ গ্রহণ করবেন, যাতে তারা তাদের ব্যবসা সম্প্রসারণ করতে পারেন।
ক্রস বর্ডার ই-কমার্স: আন্তর্জাতিক বাণিজ্যের সুযোগ বাড়ানোর লক্ষ্যে তিনি ক্রস-বর্ডার ই-কমার্স কার্যক্রমকে উৎসাহিত করবেন এবং সহজতর করবেন।
ই-ক্যাবের আসন্ন নির্বাচন ই-কমার্স খাতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচন দেশের ই-কমার্স শিল্পের উন্নয়ন ও সমৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সৈকতের প্রার্থিতা ই-ক্যাব সদস্যদের মধ্যে নতুন দৃষ্টিভঙ্গি এবং উদ্ভাবনী চিন্তার প্রতিফলন ঘটাবে বলে আশা করা হচ্ছে। তাছাড়া ৬৪ জেলায় আমাদের যে সকল উদ্যোক্তারা রয়েছে তাদেরকে ইকমার্স ভিত্তি ব্যবসা সম্প্রসারণ এর সুযোগ করে দেওয়া। জেলা ভিত্তিক ইকমার্স এর কমিটি ও মিটআপ এর মাধ্যমে দেশীয় বাজার এ ইকমার্স এর উপর মানুষের আস্থা ফিরিয়ে আনা মূল লক্ষ্য উদ্দেশ্য।

ই-ক্যাব নির্বাচন ২০২৪-২৬ এর পরিচালনা কমিটির নির্বাচন ২৭ জুলাই অনুষ্ঠিত হবে। নির্বাচনের মাধ্যমে ই-ক্যাবের নেতৃত্বে নতুন পরিচালনা কমিটি আসবে, যারা আগামী দুই বছর ই-কমার্স খাতের উন্নয়নে কাজ করবে। মো. সোরাব হোসেন সৈকতের অংশগ্রহণ এই নির্বাচনে নতুন দৃষ্টিকোণ এবং উদ্ভাবনী চিন্তা নিয়ে আসবে বলে আশা করা যাচ্ছে।

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি