মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
24.9 C
Dhaka

ব্যবসায় সম্প্রসারণে কক্সবাজার-ময়মনসিংহে প্রিয়শপের হাব চালু

টেকভিশন২৪ ডেস্ক: ব্যবসায় সম্প্রসারণে কক্সবাজার-ময়মনসিংহে প্রিয়শপের হাব চালু বাংলাদেশের শীর্ষ স্মার্ট ডিস্ট্রিবিউশন বি-টু-বি মার্কেটপ্লেস প্রিয়শপ তাদের ব্যবসায় সম্প্রসারণে কক্সবাজার-ময়মনসিংহসহ সারাদেশে বেশ কয়েকটি হাব চালু করেছে। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের ব্যবসায়ের মান উন্নয়নে প্রিয়শপ তাদের হাবের পরিধি বাড়িয়েছে।

প্রিয়শপের নতুন হাব দনিয়া, কক্সবাজার, কল্যাণপুর, ময়মনসিংহ, মান্দা, শরীয়তপুর, খিলগাঁও এবং গাজীপুরসহ ১৯টি এলাকায় অপারেশনাল সেবা দিয়ে যাচ্ছে।

প্রিয়শপের প্রতিষ্ঠাতা এবং সিইও আশিকুল আলম খাঁন বলেন, “এই হাব সম্প্রসারণ আমাদের বিভিন্ন ধরনের এফএমসিজিতে সহজে প্রবেশাধিকার প্রদানের মাধ্যমে আমাদের কাজকে আরও এগিয়ে নিতে সাহায্য করবে এবং কক্সবাজারসহ বিভিন্ন এলাকার এমএসএমই সেক্টরের উন্নয়নে অবদান রাখবে।”

দেশি-বিদেশি মিলিয়ে প্রিয়শপের সাথে ইউনিলিভার, ম্যারিকো, এসিআই, আকিজ, সান সিটি, আদানি উইলমার লিমিটেড, পুষ্টি এবং স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের মতো প্রতিষ্ঠিত ২০০টিরও বেশি ব্র্যান্ড রয়েছে। বর্তমানে প্রিয়শপ প্ল্যাটফর্মে যুক্ত আছে ৭০ হাজারেরও বেশি রিটেইলার।

প্রিয়শপের এর লক্ষ্য ৫ মিলিয়ন এমএসএমই-এর চাহিদা পূরণ করার জন্য একটি স্মার্ট ডিস্ট্রিবিউশন প্ল্যাটফর্ম তৈরি করা যা ২০০ মিলিয়ন মানুষকে সেবা দিবে। এই কোম্পানি ইতোমধ্যেই ২০০+ ব্র্যান্ড এবং সরবরাহকারীকে তাদের সাপ্লাই চেইন প্রক্রিয়া সহজ করে ৭০ হাজার এমএসএমই-এর সাথে সংযোগ স্থাপনে সহায়তা করেছে।

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

অর্থ মন্ত্রণালয়ের মূল্যায়নে দ্বিতীয় অবস্থানে বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: সুশাসন প্রতিষ্ঠা, প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি এবং জনসেবা...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

সর্বশেষ

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

‘পূজার ফেস্ট, শাওমি’তে বেস্ট’ ক্যাম্পেইনে কার্ডবিহীন কিস্তি সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল টেকনোলজি ব্র্যান্ড ও বাংলাদেশের নাম্বার ওয়ান...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি