বুধবার, জুলাই ২২, ২০২৬
25.9 C
Dhaka

২০২৮ সাল নাগাদ সব স্মার্টফোনেই থাকবে জেন এআই

টেকভিশন২৪ ডেস্ক: প্রতিযোগিতামূলক বাজারে এগিয়ে থাকতে নিজেদের ডিভাইসে কৃত্রিম বুদ্ধিমত্তা অন্তর্ভুক্ত করতে কাজ করছে স্মার্টফোন নির্মাতারা। বাজার গবেষণা প্রতিষ্ঠান ক্যানালিসের নতুন এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, ২০২৮ সালের মধ্যে বিশ্বে সরবরাহ করা প্রতিটি স্মার্টফোনে এআই ফিচার অন্তর্ভুক্ত থাকবে।

প্রতিবেদন অনুসারে, বর্তমানে বিশ্বব্যাপী বিক্রি হওয়া স্মার্টফোনগুলোর মধ্যে মাত্র ১৬ শতাংশের ফোনে বিশেষ এআই ফিচার রয়েছে। এ পরিসংখ্যান ২০২৮ সালের মধ্যে ৫৪ শতাংশে পৌঁছবে বলে পূর্বাভাস করা হয়েছে। খাতসংশ্লিষ্টরা পূর্বাভাস দিয়েছেন, ২০২৮ সালের মধ্যে এআই সক্ষম স্মার্টফোনের বাজার বার্ষিক ৬৩ শতাংশ হারে বাড়বে। মূলত এআই অ্যাসিস্ট্যান্ট ও এজ টু এজ প্রসেসিংয়ের মতো উন্নত ফিচারগুলোর জন্য ভোক্তা পর্যায়ে এআইনির্ভর স্মার্টফোনের চাহিদা বাড়বে।

প্রতিবেদন তথ্যানুসারে, প্রথম দিকে উন্নত এআই মডেলগুলো শুধু হাই-এন্ড ফ্ল্যাগশিপ স্মার্টফোনেই পাওয়া যাবে। তবে সময়ের সঙ্গে মিড রেঞ্জ বাজেট সেগমেন্টের স্মার্টফোনেও এআই সক্ষমতা যুক্ত করা হবে।

ক্যানালিস বলেছে, স্মার্টফোনে জেনারেটিভ এআইয়ের উত্থান পুরো স্মার্টফোন শিল্পের জন্য একটি বড় রূপান্তরকারী পরিবর্তন আনবে। তারা বিশ্বাস করে, এআই ইন্টিগ্রেশন-পরবর্তী তিন থেকে পাঁচ বছরের মধ্যে ব্যবহারকারীদের স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতাকে পুরোপুরি বদলে দেবে।

সম্প্রতি মটোরোলার প্রেসিডেন্ট ও লেনোভো মোবাইল বিজনেসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সার্জিও বুনিয়াক স্মার্টফোন ব্যবসার ভবিষ্যৎ পরিকল্পনা জানানোর সময় এআইয়ের সম্ভাবনার কথা বলেছেন। এরই মধ্যে শীর্ষ স্মার্টফোন নির্মাতারা এআই অন্তর্ভুক্ত করার পদক্ষেপ নিয়েছে।

গুগল ও স্যামসাংয়ের বাজারে আসা সাম্প্রতিক ফ্ল্যাগশিপগুলোয় এআইনির্ভর ফিচার দিয়ে তৈরি করেছে। যদিও এখন পর্যন্ত কোনো ডেডিকেটেড এআই ফোন মডেল বাজারে আসেনি। তবে হুয়াওয়ে, অপো ও শাওমির মতো চীনা নির্মাতারাও হাই-এন্ড ডিভাইসের জন্য এআই সক্ষমতা অর্জনের চেষ্টা করছে। তাদের পদ্ধতির মধ্যে রয়েছে কাস্টম এআই চিপ ডেভেলপমেন্ট করা। এর পাশাপাশি নির্দিষ্ট ব্যবহারের ক্ষেত্রে এআই মডেলের প্রশিক্ষণ ও সফটওয়্যার অপ্টিমাইজ করা। এআই প্রযুক্তির অগ্রগতির সঙ্গে গ্রাহকদের জন্য আগামী বছরগুলোয় স্মার্টফোন লাইনআপ তৈরি করা একটি মূল লক্ষ্য হয়ে উঠবে বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা।-সূত্র টেকজুম.টিভি

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

লেনোভো আইডিয়াপ্যাড ১ ১৫এএমএন৭ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তিপ্রেমী, শিক্ষার্থী, ফ্রিল্যান্সার এবং অফিস ব্যবহারকারীদের জন্য...

হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সঙ্গে বিসিএসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের বিকাশ, উদ্ভাবনভিত্তিক শিল্প সম্প্রসারণ...

সর্বশেষ

প্রতিদিনের সব চ্যালেঞ্জ সামলাতে নির্ভরযোগ্য সঙ্গী টেকনো

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন কেনার সময় বেশিরভাগ মানুষ ক্যামেরা, পারফরম্যান্স...

রণক্ষেত্র দিল্লি, ইন্টারনেট বন্ধ করলো মোদি সরকার

টেকভিশন২৪ ডেস্ক: ভারতের রাজধানী নয়াদিল্লির সংসদ ভবন এলাকায় পুলিশ...

তিন ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেলো ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে অবদানের স্বীকৃতিস্বরূপ...

দীর্ঘস্থায়ী স্মুথ পারফরম্যান্সে ভিভো ওয়াই৫০০

টেকভিশন২৪ ডেস্ক: একটি স্মার্টফোনের অভিজ্ঞতা শুধু স্পেসিফিকেশনে সীমাবদ্ধ নয়।...

১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের

টেকভিশন২৪ ডেস্ক: দেশের গণপরিবহন ব্যবস্থাকে আরও আধুনিক, পরিবেশবান্ধব ও...

ওয়ালেটে রাখার উপযোগী ফিচার ফোন আনলো সেলেক্সট্রা

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান সেলেক্সট্রা লিমিটেড...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি