বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
30.2 C
Dhaka

চালু হচ্ছে মাইক্রোসফটের নিজস্ব গেম স্টোর

টেকভিশন২৪ ডেস্ক: গুগল প্লে স্টোর ও অ্যাপল অ্যাপ স্টোরের সঙ্গে প্রতিযোগিতা করতে গেমারদের জন্য নিজস্ব গেম স্টোর নিয়ে আসছে মাইক্রোসফট। আগামী জুলাইয়ে স্টোরটি উন্মোচন করবে এই টেক জায়ান্ট। সম্প্রতি ব্লুমবার্গ টেকনোলজি সামিটে এ ঘোষণা দিয়েছে মাইক্রোসফট। খবর টেকক্রাঞ্চ ও আজকের পত্রিকা।

মাইক্রোসফটের এক্সবক্স বিভাগের প্রেসিডেন্ট সারাহ বন্ড বলেন, প্রাথমিকভাবে এক্সবক্সের মাইক্রোসফট ও ক্যান্ডি ক্রাশের মতো গেম মাইক্রোসফটের গেম স্টোরে পাওয়া যাবে। পরে গেম স্টোরটিতে অন্য প্রতিষ্ঠানের গেমও পাওয়া যাবে।

বন্ড আরও বলেন, ওয়েবসাইট থেকে এই স্টোরে প্রবেশ করা যাবে। ফলে সব দেশ থেকে ও সব ধরনের ডিভাইসে গেমগুলো খেলা যাবে। গেম স্টোরটির পরিধি ধীরে ধীরে বাড়ানো হবে।

অ্যাপ স্টোর ও প্লে স্টোরে গেম বিক্রির ক্ষেত্রে অন্য কোম্পানির কাছ থেকে আয়ের ৩০ শতাংশ পর্যন্ত ফি নেয় অ্যাপল ও গুগল। প্রতিযোগিতায় এগিয়ে থাকতে নিজেদের গেম স্টোরে কমিশনের পরিমাণ কম রাখতে পারে মাইক্রোসফট।

এর আগেও এক্সবক্স মোবাইল গেমিং স্টোর উন্মোচন নিয়ে আলোচনা করেছিল মাইক্রোসফট। গত ডিসেম্বরে মাইক্রোসফটের গেমিংয়ের প্রধান নির্বাহী ফিল স্টেনসর বলেন, কোম্পানিটি এক্সবক্স মোবাইল স্টোর চালু করার বিষয়ে অংশীদারদের সঙ্গে আলোচনা করছে ও শিগগিরই এটি উন্মোচন করবে।

২০২২ সালে প্রথমবারের মতো নিজস্ব মোবাইল স্টোর চালু ইঙ্গিত দিয়েছিল কোম্পানিটি। মোবাইল গেমিংয়ে নিজের অবস্থান তৈরির জন্য সেসময় অ্যাক্টিভিশন ব্লিজার্ড কোম্পানিকে কিনতে চেয়েছিল মাইক্রোসফট। আবার ২০২২ সালের অক্টোবরের মাইক্রোসফটের এক নথি থেকে জানা যায়, নতুন ‘এক্সবক্স গেমিং প্ল্যাটফর্ম’ তৈরি করার পরিকল্পনা করছিল মাইক্রোসফট। যেখানে অ্যাক্টিভিশন ও কিং ডিজিটাল এন্টারটেইনমেন্টের তৈরি গেমগুলো থাকবে।

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ডিজিটাল মার্কেটিং অ্যাক্ট (ডিএমএ) এর ফলে অ্যাপল ও গুগলকে নিজের মোবাইল অ্যাপ স্টোরে বেশ কিছু পরিবর্তন নিয়ে আসতে বাধ্য হয়। এখন ইইউয়ের বাইরে যুক্তরাষ্ট্রেও মাইক্রোসফট ডেভেলপারদের বেশ কিছু সুবিধা দিয়ে প্রতিযোগিতায় এগিয়ে থাকার পরিকল্পনা করছে।

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে

টেকভিশন২৪ ডেস্ক:  বৃহৎ পরিসরে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) বিভিন্ন কাজের...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি