বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
26.8 C
Dhaka

মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রদর্শন করেছে টেকনো

টেকভিশন২৪ ডেস্ক: বার্সেলোনায় অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৪(এমডব্লিউসি)-এ অংশ নিয়ে সমীহ অর্জন করেছে উদ্ভাবনী প্রযুক্তি ব্র্যান্ড টেকনো।

বিশ্ব মোবাইল বাজারের রাজধানী খ্যাত বার্সেলোনায় ‘ফিউচার ফাস্ট থিম নিয়ে শুরু হয়েছে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসের এ বছরের আসর। এতে টেকনোর কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন (এআই) রোবোটিক ডগ, এআর চশমা, উইন্ডোজ গেমিং হ্যান্ডহেল্ড সেট, পকেট গো প্রভৃতি ডাইনামিক ও অত্যাধুনিক পণ্য দর্শকদের মুগ্ধ করেছে।

এমডব্লিউসিতে প্রতিষ্ঠানটি তাদের নতুন পোলারএইচ ইমেজিং সিস্টেম প্রদর্শন করে৷ যা মোবাইল ভিডিও ইমেজিংয়ের ক্ষেত্রে নতুনত্ব আনার পাশাপাশি ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছে।

এছাড়াও মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে (এমডব্লিউসি), টেকনো তাদের প্রথম ফোল্ডিং মোবাইল সেট ফ্যান্টম ভি ফোল্ড উপস্থাপন করেছে। এই বছর ব্র্যান্ডটি এডভান্সড প্রযুক্তি প্রদর্শনের লক্ষ্যে ‘রিচ ফর দ্যা ফিউচার’ থিম নিয়ে এসেছে। এছাড়া অভিনব প্রযুক্তি, কনসেপ্ট মেটেরিয়াল এবং এআইওটি স্মার্ট ইকোসিস্টেম সমৃদ্ধ পোভা ৬ প্রো ৫জি আয়োজনটিতে টেকনোর উল্লেখযোগ্য উপস্থাপন।

টেকনোর জেনারেল ম্যানেজার জ্যাক গুও মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস সর্ম্পকে বলেন, “গবেষণালব্ধ  উদ্ভাবন এবং অত্যাধুনিক প্রযুক্তির সমন্বয়ে পণ্য প্রস্তুতে টেকনো প্রতিশ্রুতিবদ্ধ।“

তিনি ইভেন্টে আগত দর্শনার্থীদের টেকনোর স্টলে এসে ভবিষ্যৎ প্রযুক্তির অভিজ্ঞতা নেয়ার জন্য আহবান জানান।

প্রতিবছর ফেব্রুয়ারি মাসে বার্সেলোনায় প্রদর্শনীর আয়োজন করা হয়। বিশ্বের দুই শতাধিক দেশের কয়েক হাজার প্রযুক্তি বিশেষজ্ঞ, বিভিন্ন দেশের অপারেটর, মোবাইল হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান, কনটেন্ট প্রোভাইডারসহ মোবাইল শিল্পসংশ্লিষ্টরা এই প্রদর্শনীতে অংশ নিয়ে থাকে।

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে

টেকভিশন২৪ ডেস্ক:  বৃহৎ পরিসরে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) বিভিন্ন কাজের...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি