মঙ্গলবার, জুন ২, ২০২৬
33 C
Dhaka

বসন্তে বর্ণিল ভিভো ওয়াই১৭এস

টেকভিশন২৪ ডেস্ক:  স্মার্টফোনেই বসন্ত নিয়ে এলো ভিভো। ভিভো ওয়াই১৭এস স্মার্টফোনটি পাওয়া যাবে নতুন বসন্ত এডিশন ডায়মন্ড অরেঞ্জ রঙে। বসন্তের রঙিন প্রকৃতিকে ক্যামেরা বন্দী করতে এতে থাকছে ৫০ মেগাপিক্সেল এইচডি ক্যামেরা, ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, ৮৪০ নিটস হাই ব্রাইটনেস ডিসপ্লেসহ আরো বিশেষ সব ফিচার।  

স্মার্টফোনটির ওজন মাত্র ১৮৬ গ্রাম। চারপাশে রয়েছে ২.৫ ডি কার্ভড ডিজাইন। ব্যাক সাইডটি বিশেষ কম্পোজিট ম্যাটেরিয়ালে তৈরি। তাই বসন্তের রঙটি বেশ নান্দনিকভাবে ফুটে উঠেছে স্মার্টফোনটির মাঝে। রয়েছে ১৬৩.৭৪ × ৭৫.৪৩ × ৮.০৯ মিলিমিটার বডি ডায়মেনশন। এতে স্মার্টফোনটি হাতে নিলেই মিলবে আরামদায়ক গ্রিপ। এমনকি ব্যাকসাইডে ক্যামেরার চারপাশে স্কয়ার শেপের অভিনব গ্লসি ডিজাইনটিও বসন্তের রঙে রঙিন । 

মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর এবং ফানটাচ ওএস১৩ অপারেটিং সিস্টেম রয়েছে ভিভো ওয়াই১৭এস-এ। এর ডিসপ্লেটি ৬.৫৬ ইঞ্চি এবং এলসিডি মাল্টিটাচ ক্যাপাসিটিভ। ১৬১২ × ৭২০ এইচডি রেজুলেশন আর ২৬৯ পিপিআই পিক্সেল ডেন্সিটি হওয়ায় বসন্তে তোলা ছবিও আর ভিডিওগুলোতে বসন্তের আসল উজ্জ্বলতা তুলে ধরবে। পাশাপাশি ৮৪০ নিটস পর্যন্ত ব্রাইটনেস থাকায় দিনের আলোতে ডিসপ্লে ব্যবহারে ছবি ভিডিও ধারণে কোনো আলো-জটিলতা পরতে হবে না।  

বসন্তের হাজারো স্মৃতি ধরে রাখতে এতে রয়েছে ৬ জিবি র‍্যাম যা বাড়ানো যাবে আরো ৬ জিবি পর্যন্ত। স্টোরেজের ঝামেলা দূর করতে রয়েছে ১২৮ জিবি রমের সুবিধাও। এতে যেমন ব্যবহারকারী একাধিক অ্যাপ ব্যবহার করতে পারবে তেমনি স্পিলিট স্ক্রিন মুড অন করে দুইটি অ্যাপে একসাথে একই স্ক্রিনে নিয়ে মাল্টিটাস্কিংয়ের অভিজ্ঞতা নিতে পারবে।

ভিভো ওয়াই১৭এস এর পাঁচ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি চার্জের জন্য রয়েছে ১৫ ওয়াটের টাইপ সি চার্জার। একবার চার্জেই মোটামুটি এক-দেড় দিন ব্যবহারের করা যাবে। এতে সারা দিন ঘুরাঘুরিতে নিরবিচ্ছিন্ন সঙ্গ দেবে ভিভোর এই স্মার্টফোনটি।

বসন্তের ছবিগুলো অবশ্যই স্ট্যান্ডার্ড কোয়ালিটির হওয়া চাই। ভিভো এই বিষয়টি মাথায় রেখে এই স্মার্টফোনে ব্যাক সাইডে দিয়েছে ৫০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা লেন্সে। যা মূলত ১.৮ এফ অ্যাপারচার। পারফেক্ট সেলফির জন্য রয়েছে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এবং ২ মেগাপিক্সেল বোকেহ। এই দারুণ ক্যামেরায় ‘রেডি টু পোস্ট’ ধরণের ছবি পাওয়া গেলেও ভিভো ক্যামেরার ফিচারে  সুপার নাইট মোড,প্যানোরামা, লাইভ ফটো, স্লো-মো, টাইম-ল্যাপস, প্রো, ডকুমেন্টস মোডের মতো বেশি কিছু মোড দিয়েছে ভিভো।

ভিভোর যেকোনো অথোরাইজড শো রুম কিংবা ই-স্টোরের আগামী ১৫ তারিখ মিলবে ভিভো ওয়াই১৭এস স্মার্টফোনটি। ৬জিবি + ১২৮ জিবি ভ্যারিয়েন্টি পাওয়া যাবে মাত্র ১৫ হাজার ৯৯৯ টাকায় এবং ৪জিবি + ১২৮ জিবির ভ্যারিয়েন্টটি পাওয়া যাবে মাত্র ১৪ হাজার ৫৯৯ টাকায়।

এই সপ্তাহের জনপ্রিয়

আইফোন ১৮ সিরিজের কভার ডিজাইন ফাঁস: একই ডিজাইনে বাড়ছে ফোনের পুরুত্ব

টেকভিশন২৪ ডেস্ক: অ্যাপলপ্রেমীদের বহুল প্রতীক্ষিত আইফোন ১৮, আইফোন ১৮...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

বাজারে যেসব ব্র্যান্ডের টেলিভিশন ভালো পারফর্ম করছে

টেকভিশন২৪ ডেস্ক: টেলিভিশন আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে।...

মার্কিন নিষেধাজ্ঞা এড়াতে আলিবাবার নতুন এআই চিপ উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: মার্কিন সরকারের একের পর এক কঠোর রপ্তানি...

জাতীয় সংসদে ‘সৌরবিদ্যুৎ অন-গ্রিড রুফটপ’র উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: জাতীয় সংসদ ভবনে ‘নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ অন-গ্রিড রুফটপ’-এর...

সর্বশেষ

কনটেন্ট ক্রিয়েটরদের ৭.৫% ভ্যাট দিতে হবে না

টেকভিশন২৪ ডেস্ক: ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের আয়ের ওপর সাড়ে...

এআই চ্যাটবটকে বোকা বানিয়ে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ওপর অতিরিক্ত...

আইফোন ১৮ সিরিজের কভার ডিজাইন ফাঁস: একই ডিজাইনে বাড়ছে ফোনের পুরুত্ব

টেকভিশন২৪ ডেস্ক: অ্যাপলপ্রেমীদের বহুল প্রতীক্ষিত আইফোন ১৮, আইফোন ১৮...

জাতীয় সংসদে ‘সৌরবিদ্যুৎ অন-গ্রিড রুফটপ’র উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: জাতীয় সংসদ ভবনে ‘নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ অন-গ্রিড রুফটপ’-এর...

বাংলাদেশের বাজারে লেনোভোর নতুন এআই গেমিং ল্যাপটপ

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রযুক্তি বাজারে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিসমৃদ্ধ...

পূর্ব-তিমুরে রপ্তানি হচ্ছে ওয়ালটন টিভি

টেকভিশন২৪ ডেস্ক: স্থানীয় বাজারের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও উচ্চ গুণগতমানের...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি