মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
26.9 C
Dhaka

ওয়ালটন ১২তম জাতীয় সার্ভিসেস কুস্তি প্রতিযোগিতা শুরু ১৮ ফেব্রুয়ারি

টেকভিশন২৪ ডেস্ক: ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ অ্যামেচার রেসলিং ফেডারেশনের ব্যবস্থাপনায় আগামি রোববার (১৮ ফেব্রুয়ারি) থেকে শুরু হতে যাচ্ছে ‘ওয়ালটন উন্মুক্ত ১২তম জাতীয় সার্ভিসেস (পুরুষ ও মহিলা) কুস্তি প্রতিযোগিতা-২০২৪।’

জানা গেছে, শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে তিনদিন ব্যাপী ওই প্রতিযোগিতা চলবে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত। যেখানে বিভিন্ন সার্ভিসেস ও অন্যান্য দলের হয়ে শতাধিক খেলোয়াড় বিভিন্ন ওজন শ্রেণিতে প্রতিদ্ব›িদ্বতা করবেন।

সোমবার (১২ ফেব্রুয়ারি) প্রতিযোগিতার বিষয়ে বিস্তারিত জানাতে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রধান পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেকের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর এফ.এম. ইকবাল বিন আনোয়ার (ডন), সিনিয়র ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর রবিউল ইসলাম মিলটন, বাংলাদেশ অ্যামেচার রেসলিং ফেডারেশনের সহ-সভাপতি এম এ কুদ্দুস খান ও যুগ্ম-সম্পাদক মেসবাহ উদ্দিন আজাদ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, শনিবার প্রতিযোগিতায় অংশ নিতে যাওয়া বিভিন্ন ওজন শ্রেণির কুস্তিগীরদের ওজন নেওয়া হবে। রোববার থেকে শুরু হবে প্রতিযোগিতার আনুষ্ঠানিকতা।

প্রতিযোগিতায় বিভিন্ন সার্ভিসেস দল অংশ নিবে। তবে অন্যদের জন্যও প্রতিযোগিতাটি উন্মুক্ত থাকছে। প্রতিযোগিতার পুরুষ ও মহিলা উভয় বিভাগে ১০টি করে মোট ২০টি ওজন শ্রেণিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ও রানার্স আপ (পুরুষ ও মহিলা উভয়) দল ট্রফি পাবে। এ ছাড়া প্রতিযোগিতার সেরা খেলোয়াড়কে (মহিলা ও পুরুষ) ক্রেস্ট ও প্রাইজমানি দেওয়া হবে।

পুরুষ বিভাগের ওজন শ্রেণিগুলো হলো- ৫৭ কেজি, ৬১ কেজি, ৬৫ কেজি, ৭০ কেজি, ৭৪ কেজি, ৭৯ কেজি, ৮৬ কেজি, ৯২ কেজি, ৯৭ কেজি ও ১২৫ কেজি।

মহিলাদের ওজন শ্রেণিগুলো হলো- ৫০ কেজি, ৫৩ কেজি, ৫৫ কেজি, ৫৭ কেজি, ৫৯ কেজি, ৬২ কেজি, ৬৫ কেজি, ৬৮ কেজি, ৭২ কেজি ও ৭৬ কেজি।

এফ.এম. ইকবাল বিন আনোয়ার (ডন) তার বক্তব্যে বলেন, এ ধরনের প্রতিযোগিতা যত বেশি আয়োজন করা যাবে অলিম্পিক অ্যাসোসিয়েশন তত শক্তিশালী হবে। এভাবে একটি শক্তিশালী জাতীয় দল গড়ে উঠবে একসময়। সব ধরনের খেলার পাশাপাশি এসব প্রতিযোগিতায় ওয়ালটনের অংশগ্রহণ থাকবে সবসময়।

রবিউল ইসলাম মিলটন বলেন, প্রতিযোগিতামুখর এই ইভেন্ট অত্যন্ত সুন্দর ও সফলভাবে অনুষ্ঠিত হবে। এই প্রতিযোগিতার মাধ্যমে নতুন নতুন প্রতিভাবান মুখ সামনে উঠে আসবে বলে আমাদের প্রত্যাশা।

উল্লেখ্য, প্রতিযোগিতার ইভেন্ট পার্টনার জনপ্রিয় দেশীয় ইলেকট্রনক্স পণ্যের ব্র্যান্ড মার্সেল। আর মিডিয়া পার্টনার অনলাইনভিত্তিক সংবাদমাধ্যম রাইজিংবিডি.কম।

এই সপ্তাহের জনপ্রিয়

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

অর্থ মন্ত্রণালয়ের মূল্যায়নে দ্বিতীয় অবস্থানে বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: সুশাসন প্রতিষ্ঠা, প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি এবং জনসেবা...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

সর্বশেষ

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

‘পূজার ফেস্ট, শাওমি’তে বেস্ট’ ক্যাম্পেইনে কার্ডবিহীন কিস্তি সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল টেকনোলজি ব্র্যান্ড ও বাংলাদেশের নাম্বার ওয়ান...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি