রবিবার, আগস্ট ৩০, ২০২৬
31 C
Dhaka

রাজশাহী বিভাগে “বিগ ২০২০” এর ক্যাম্পেইন অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: “বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ট (বিগ)” এর আওতায় তরুণ উদ্যোক্তা অর্থাৎ স্টার্টআপদের নতুন উদ্ভাবনী ধারণাকে উৎসাহিত করে দেশে স্টার্টআপ ইকোসিস্টেম গড়ে তোলার লক্ষ্যে ২০২০-২১ সালে মুজিব শতবর্ষে ১০০ স্টার্টআপকে গ্র্যান্ট প্রদান করার পরিকল্পনা গ্রহণ করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতায় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের অধীনে “উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমী প্রতিষ্ঠাকরণ প্রকল্প (iDEA)”।

বরিশাল ও খুলনার পরে রাজশাহী বিভাগে আজ ২ ডিসেম্বর ২০২০, বুধবার “বিগ ২০২০” এর একটি অ্যাক্টিভেশন ক্যাম্পেইন রাজশাহীর বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্কে যথাযথ সামাজিক দুরত্ব বজায় রেখে এবং স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিটি বিভাগের iDEA প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক (উপসচিব) কাজী হোসনে আরা, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)- এর তড়িৎ ও কম্পিউটার কৌশল বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডঃ মোঃ শামিম আনোয়ার এবং সহকারী অধ্যাপক তাসনিম বিনতে শওকত।

উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোঃ কামরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), জেলা প্রশাসন, রাজশাহী।

অনুষ্ঠানে রাজশাহী জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ কামরুজ্জামান তার বক্তব্যে ডিজিটাল বাংলাদেশের অগ্রগতি সম্পর্কে ব্যাখ্যা করেন। বাংলাদেশ সরকারের নানামুখী কর্মকান্ডের ফলে দেশের তরুণ প্রজন্ম এরই মধ্যে দৃষ্টান্ত স্থাপনের পাশাপাশি বিশ্বের সাথে তাল মিলিয়ে অনেক দূর এগিয়ে গেছে বলে তিনি মত প্রকাশ করেন।

কাজী হোসনে আরা স্টার্টআপদের নিয়ে প্রকল্পের বিভিন্ন কার্যক্রমের প্রতিচ্ছবি তুলে ধরেন। তরুনদের উৎসাহিত করতে আইসিটি বিভাগ বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে যার অন্যতম একটি উদ্যোগ হল ”(বিগ)”। নিজেদের উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে দেশীয় উদ্ভাবক ও উদ্যোক্তাগণকে নিজেদের মেধা ও সৃজনশীলতার সমন্বয়ে বিভিন্ন উদ্ভাবন তৈরি করে বাস্তব জীবনের নানা সমস্যা সমাধানে এগিয়ে আসতে তরুনদের আহ্বান জানান।

“বিগ ২০২০”-এ নিবন্ধণ করার জন্য ভিজিট করতে হবে www.big.gov.bd এই ওয়েবসাইটে।

এই সপ্তাহের জনপ্রিয়

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

অক্টোবরে বাক্কো কার্যনির্বাহী কমিটি ২০২৬–২৮ মেয়াদের নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

রংপুরে ফেসবুকের বিকল্প হিসেবে ফ্রিডারের যাত্রা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমের দুনিয়ায় ফেসবুক, ইউটিউব ও টিকটকের...

সর্বশেষ

তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে ৩৬ গৃহহীন পরিবার পেল আধুনিক ‘স্বপ্ন বাড়ি’

টেকভিশন২৪ ডেস্ক: জরাজীর্ণ কুঁড়েঘর ও ভাঙা দেয়ালের কষ্ট দূর...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

ইন্টিগ্রেটেড টার্মিনাল কিউআর সিস্টেম চালু করলো আড়ং ও বিকাশ

টেকভিশন২৪ ডেস্ক: আরও কম সময়ে, সহজেই বিকাশ পেমেন্ট সম্পন্ন...

বাক্কো ট্রেনিং ল্যাবের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিপিও ও আইটিইএস শিল্পে দক্ষ মানবসম্পদ...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল ইনোভেটিভ টেকনোলজি ব্র্যান্ড টেকনো বাংলাদেশ জাতীয়...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি