রবিবার, জুলাই ১৯, ২০২৬
27.4 C
Dhaka

ড্যাফোডিল ইউনিভার্সিটির প্রাক্তন রেজিষ্ট্রার  অধ্যাপক এ কে এম ফজলুল হকের ইন্তেকাল

টেকভিশন২৪ ডেস্ক: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রাক্তন রেজিস্ট্রাার ও কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ও বাংলাদেশ ইলেট্রনিক্স সোসাইটির কার্যনির্বাহী পরিষদের প্রাক্তন সভাপতি  অধ্যাপক ড. প্রকৌশলী এ.কে.এম. ফজলুল হক আজ ২১ জানুয়ারি (রবিবার) সকাল ১০ টায় ঢাকার ন্যাশনাল ইন্সটিটিউট অব কার্ডিও ভাস্কুলার ডিজিস ইন্সটিটিউটে মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র, নাতী-নাতনী, অসংখ্য গুনগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মোঃ সবুর খান, উপাচার্য প্রফেসর ড. এম লুৎফর রহমান, উপ- উপাচার্য প্রফেসর ড. এস এম মাহাবুব উল হক মজুমদার, শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।  অধ্যাপক ড. প্রকৌশলী এ কে এম ফজলুল হক নভেম্বর ০১, ২০১৩ তারিখ থেকে অক্টোবর ১৮, ২০২২ পর্যন্ত ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রেজিষ্ট্রারের দায়িত্ব পালন করছেন।

মৃত্যুর আগ পর্যন্ত তিনি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক হিসাবে কর্মরত ছিলেন।কর্মজীবনে তিনি পরমানু শক্তি কমিশনের ঢাকা কেন্দ্রের পরিচালক ও এক্সিলারেটর ফেসিলিটিজ বিভাগের প্রধান হিসাবে দায়িত্ব পালন করেন। তিনি পরমানু শক্তি কমিশনে তেত্রিশ বছরের গবেষণার অভিজ্ঞতা সম্পন্ন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত পদার্থ ও ইলেক্ট্রনিকস্ বিভাগের ফিলিপস রিসার্চ ফেলো এর দায়িত্ব পালন করেন। তিনি পিএইচ ডি, এম ফিল ও মাস্টার্স এর থিসিস নিয়মিত তত্ত¡াবধান করে আসছেন।  তিনি প্রকৌশলীদের পেশাজীবি সংগঠন ‘ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ারস্ অব বাংলাদেশ’এর ২০১১-২০১২ এবং ২০১৩-২০১৪ এর কেন্দ্রীয় কাউন্সিল সদস্য নির্বাচিত হন।

২০০০ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ  ইলেক্ট্রনিক্স্ সোসাইটির সাধারন সম্পাদকের দায়িত্ব পালন করেন। তিনি ২০১০ এবং ২০১১ সালে বাংলাদেশ ফিজিক্যাল সোসাইটির সহ-সভপাতির দায়িত্ব পালন করেন। ২০০৪ সাল থেকে ‘এশিয়ান কমিটি ফর ফিউচার এক্সিলারেটর’ এর সদস্য হিসাবে দায়িত্ব পালন করছেন।তিনি ১৯৫৩ সালে ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার পাটিরা  গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। 

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মের উদ্বোধন ও অনুদান দিলেন প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করেছেন...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

লেনোভো আইডিয়াপ্যাড ১ ১৫এএমএন৭ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তিপ্রেমী, শিক্ষার্থী, ফ্রিল্যান্সার এবং অফিস ব্যবহারকারীদের জন্য...

সর্বশেষ

১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের

টেকভিশন২৪ ডেস্ক: দেশের গণপরিবহন ব্যবস্থাকে আরও আধুনিক, পরিবেশবান্ধব ও...

ওয়ালেটে রাখার উপযোগী ফিচার ফোন আনলো সেলেক্সট্রা

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান সেলেক্সট্রা লিমিটেড...

ফেসবুক-মেসেঞ্জার হঠাৎ ডাউন!

টেকভিশন২৪ ডেস্ক: হঠাৎ করেই জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ব্যবহারে...

ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ চ‌্যাপ্টারের সভাপতি নাদির, বিপ্লব সাধারণ সম্পাদক

টেকভিশন২৪ প্রতিবেদক: ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ (আইএসওসি) চ্যাপ্টারের ২০২৬ -২০২৮...

বিশ্বকাপ প্রেডিকশন ক্যাম্পেইন চলছে টেক হিলে

টেকভিশন২৪ ডেস্ক: ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২৬ মানেই বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের...

অপোর শপ ম্যানেজার হিসেবে জয়েন করেছে জামাল ভূঁইয়া

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো, ঢাকার পান্থপথে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি