রবিবার, জুলাই ১৯, ২০২৬
27.4 C
Dhaka

শুরু হলো ২৮তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা, ওয়ালটন মেগা স্টল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ চীন-মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে (বিবিসিএফইসি) রবিবার (২১ জানুয়ারি, ২০২৪) ২৮তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনের পর ওয়ালটন মেগা স্টল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। সে সময় তিনি ‘মেড ইন বাংলাদেশ’ খ্যাত ওয়ালটনের পণ্য সামগ্রী ও দেশীয় প্রযুক্তি শিল্পের বিকাশে ওয়ালটনের অগ্রগতি দেখে অভিভূত হন। বিশেষ করে ওয়ালটন ব্র্যান্ডের ল্যাপটপ, স্মার্ট ফ্রিজ, এয়ারকন্ডিশনার, টেলিভিশন, লিফট ও এনার্জি সেভিং হোম এ্যাপ্লায়েন্সেস দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন। এসব পণ্য উৎপাদনে বাংলাদেশের অগ্রগতির ভয়সী প্রশংসা করেন তিনি।

সে সময় উপস্থিত ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ম্যানেজিং ডিরেক্টর এস এম মাহবুবুল আলম জানান, ওয়ালটন বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি ও সর্বোচ্চমানের পণ্য তৈরি করছে জেনে প্রধানমন্ত্রী ওয়ালটন পরিবারকে শুভেচ্ছা জানান এবং উত্তরোত্তর সফলতা কামনা করেন। প্রধানমন্ত্রী বলেন- ওয়ালটন বাংলাদেশের ইলেকট্রনিক্স শিল্পের গর্ব। ওয়ালটন কি কি পণ্য তৈরি করছে সবই আমার জানা আছে। প্রযুক্তি পণ্য উৎপাদনে ওয়ালটন তথা বাংলাদেশের অগ্রগতি প্রশংসনীয়। ওয়ালটন ব্র্যান্ডের পণ্য বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে জেনে প্রধানমন্ত্রী খুশি হন। এসময় পণ্য রপ্তানি এবং বিদেশে বিনিয়োগের ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতার বিষয় প্রধানমন্ত্রীর নিকট তুলে ধরা হয়।

এই বিষয়ে সরকারের নীতি সহায়তা প্রদানের আশ্বাস দেন প্রধানমন্ত্রী ও তাঁর উপদেষ্টা সালমান এফ রহমান। প্রধানমন্ত্রীর ওয়ালটন মেগা স্টল পরিদর্শনকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম (টিটু), এমপি, প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, এমপি, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র পরিচালক তাহমিনা আফরোজ তান্না, ওয়ালটনের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর এস এম শোয়েব হোসেন নোবেল ও মেজর জেনারেল (অব.) ইবনে ফজল শায়েখুজ্জামান, এফবিসিসিআই’র সভাপতি মাহবুবুল আলম এবং রপ্তানি উন্নয়ন ব্যুরো’র ভাইস-চেয়ারম্যান এএইচএম আহসান।

উল্লেখ্য, ২৮তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বঙ্গবন্ধু টানেলের আদলে দৃষ্টিনন্দন মেগা স্টল স্থাপন করেছে বাংলাদেশের ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন। যেখানে এক ছাদের নিচে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি ও ফিচারসমৃদ্ধ স্মার্ট ফ্রিজ, এসি, টিভি, লিফট, ওয়াশিং মেশিন, ল্যাপটপ, কম্পিউটার, ইলেকট্রিক বাইক, হোম ও কিচেন অ্যাপ্লায়েন্সেসসহ অসংখ্য ধরণের ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক্যাল পণ্যসামগ্রী প্রদশর্ন করা হচ্ছে।

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মের উদ্বোধন ও অনুদান দিলেন প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করেছেন...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

লেনোভো আইডিয়াপ্যাড ১ ১৫এএমএন৭ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তিপ্রেমী, শিক্ষার্থী, ফ্রিল্যান্সার এবং অফিস ব্যবহারকারীদের জন্য...

সর্বশেষ

১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের

টেকভিশন২৪ ডেস্ক: দেশের গণপরিবহন ব্যবস্থাকে আরও আধুনিক, পরিবেশবান্ধব ও...

ওয়ালেটে রাখার উপযোগী ফিচার ফোন আনলো সেলেক্সট্রা

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান সেলেক্সট্রা লিমিটেড...

ফেসবুক-মেসেঞ্জার হঠাৎ ডাউন!

টেকভিশন২৪ ডেস্ক: হঠাৎ করেই জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ব্যবহারে...

ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ চ‌্যাপ্টারের সভাপতি নাদির, বিপ্লব সাধারণ সম্পাদক

টেকভিশন২৪ প্রতিবেদক: ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ (আইএসওসি) চ্যাপ্টারের ২০২৬ -২০২৮...

বিশ্বকাপ প্রেডিকশন ক্যাম্পেইন চলছে টেক হিলে

টেকভিশন২৪ ডেস্ক: ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২৬ মানেই বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের...

অপোর শপ ম্যানেজার হিসেবে জয়েন করেছে জামাল ভূঁইয়া

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো, ঢাকার পান্থপথে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি