বুধবার, জুলাই ১৫, ২০২৬
27.2 C
Dhaka

ফোরকে রেজল্যুশনে আসছে এমএসআইয়ের টাইটান ১৮ এইচএক্স

টেকভিশন২৪ ডেস্ক: টাইটান ১৮ এইচএক্স নামে নতুন মডেলের ল্যাপটপ উন্মোচন করবে মাইক্রো স্টার ইন্টারন্যাশনাল (এমএসআই)। গেমিং খাতকে প্রাধান্য দিয়ে এ ডিভাইস বাজারজাত করা হবে বলে কোম্পানি সূত্রে জানা গেছে। এছাড়া এতে বিভিন্ন ফিচারযুক্ত ডিজাইনও থাকবে। খবর গিজমোচায়না।

টাইটান ১৮ এইচএক্সে ৪০০ ওয়াটের পাওয়ার সাপ্লাই থাকবে বলে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে এমএসআই। এর মাধ্যমে গেমিং ল্যাপটপ হিসেবে এর শক্তিশালী পাওয়ার ব্যাকআপের বিষয়টি উঠে এসেছে। ডিভাইসটিকে ১৮ ইঞ্চির ফোরকেপ্লাস রেজল্যুশনের মিনি এলইডি ডিসপ্লে ব্যবহার করা হবে এবং এর রিফ্রেশ রেট ১২০ হার্টজ। সর্বোচ্চ উজ্জ্বলতা ১০০ নিটস পিক। সেই সঙ্গে এতে ভিইএসএ ডিসপ্লেএইচডিআর ১০০০ সার্টিফিকেশন রয়েছে।

টাইটান ১৮ এইচএক্স ল্যাপটপে ছয়টি স্পিকারের সঙ্গে ডায়ানঅডিও অডিও সিস্টেম ও চেরি ম্যাক্সের আরজিবি ব্যাকলাইট মেকানিক্যাল কি-বোর্ড রয়েছে। ল্যাপটপটিতে প্রসেসর হিসেবে ইন্টেলের ১৪ প্রজন্মের কোর এইচএক্স প্রসেসর ব্যবহার করা হতে পারে। এটি মূলত ২৪ কোরের কোর আইনাইন ১৪৯০০এইচএক্স প্রসেসর এবং এর সর্বোচ্চ ক্লকস্পিড ৫ দশমিক ৮ গিগাহার্টজ।

দুটি গ্রাফিকস কার্ড ভ্যারিয়েন্টে ল্যাপটপটি পাওয়া যাবে। একটি জিফোর্স আরটিএক্স ৪০৯০ ও অন্যটি আরটিএক্স ৪০৮০। ২০২৪ সালের সংস্করণে আরো একটি আপডেট যুক্ত করবে কোম্পানিটি। এটি হলো ২৭০ওয়াটে টিডিপি মডেল।

সিপিইউ ও জিপিইউতে একত্রে শক্তি সরবরাহের ক্ষেত্রে এটি সহায়ক হবে। এর মাধ্যমে ভারী গেম খেলার সময় সিপিইউ বেশি ক্লকস্পিডে কাজ করবে বলে দাবি কোম্পানির।

অতিরিক্ত বৈশিষ্ট্য হিসেবে ডিভাইসটিতে ১২৮ জিবি পর্যন্ত ডিডিআরফাইভ র‍্যাম, ওয়াইফাই ৭, ৪ টেরাবাইট পর্যন্ত স্টোরেজ ও ৯৯.৯ ওয়াট আওয়ারের ব্যাটারি, দুটি থান্ডারবোল্ট পোর্ট রয়েছে। চলতি বছরের কনজিউমার ইলেকট্রনিকস সম্মেলনে ল্যাপটপটি উন্মোচনের কথা রয়েছে।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিএসসিসির প্রযুক্তিনির্ভর বর্জ্য ব্যবস্থাপনা ক্লিন কেয়ার উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক : নগর পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও আধুনিক, স্বচ্ছ,...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

বিনিয়োগের নামে শত কোটি ডলারের প্রতারণা

টেকভিশন২৪ ডেস্ক: একসময় চীনের অন্যতম ধনী ব্যবসায়ী হিসেবে পরিচিত...

ডিজিটাল গভর্নেন্সে সহযোগিতা বাড়াতে ঢাবি-ব্রিটিশ কাউন্সিলের বৈঠক

টেকভিশন২৪ ডেস্ক : ডিজিটাল গভর্নেন্স, নিরাপদ তথ্য আদান-প্রদান এবং...

যুক্তরাষ্ট্রের কালো তালিকায় আলিবাবা

টেকভিশন২৪ ডেস্ক: চীনের বিখ্যাত প্রযুক্তি ও ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবাকে...

সর্বশেষ

জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মের উদ্বোধন ও অনুদান দিলেন প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করেছেন...

দেশের রাস্তায় এখন ১ হাজারেরও বেশি বিওয়াইডি গাড়ি

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) উৎপাদক...

জামাল ভূঁইয়ার সাথে ফুটবলপ্রেমীদের দেখা করার স্বপ্ন সত্যি করছে অপো

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো, বাংলাদেশ জাতীয়...

ল্যাগ ছাড়াই গেম খেলার আনন্দ দেবে ফোনের কুলিং প্রযুক্তি

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোনের পারফরম্যান্সের কথা উঠলেই সবার আগে চোখের...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

গুলশানে নতুন ১ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ডেটা সেন্টার চালু করল কোলোসিটি

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশি এন্টারপ্রাইজ এবং ক্লাউড অবকাঠামো খাতের পরিধি...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি