শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
28 C
Dhaka

ভিশন প্রো আনবে অ্যাপল

টেকভিশন২৪ ডেস্ক: আগামী বছরের মার্চে ভিশন প্রো হেডসেট আনবে অ্যাপল, প্রযুক্তি বাজারে এমন তথ্যই ছড়িয়েছিল। তবে সরবরাহ চেইন বিশেষজ্ঞ মিং চি কুর মতে, নির্ধারিত সময়ের আগেই ডিভাইসটি বাজারে আনবে কুপারটিনোর প্রযুক্তি জায়ান্টটি।

জানুয়ারির প্রথম সপ্তাহে ভিশন প্রো হেডসেটের উৎপাদন বাড়ানোর পরিকল্পনা নিয়েছে অ্যাপল। মিং চির তথ্য সঠিক হলে জানুয়ারির শেষে বা ফেব্রুয়ারির শুরুতে বাজারে প্রবেশ করবে নতুন হেডসেটটি। এটি ব্লুমবার্গের মার্ক গুরম্যানের পূর্বাভাসের সঙ্গে মিলে যাচ্ছে। তিনি জানিয়েছিলেন, অ্যাপল উৎপাদন বাড়াতে কাজ করছে এবং ফেব্রুয়ারিতেই হেডসেট বাজারে আনতে পারে।

পণ্য বাজারে আনার আগে অ্যাপ ডেভেলপারদের সঙ্গেও যোগাযোগ করে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি জায়ান্টটি। এর অংশ হিসেবে ই-মেইল বার্তায় ডেভেলপারদের বিভিন্ন অ্যাপের পরীক্ষা চালানোর অনুরোধও জানানো হয়েছে। এছাড়া সম্ভাব্য ক্রেতাদের কাছে হেডসেটটির বৈশিষ্ট্য তুলে ধরার জন্য কর্মীদের প্রশিক্ষণও দিচ্ছে অ্যাপল এমন তথ্য জানা গেছে। এত কিছুর পরও আনুষ্ঠানিকভাবে ভিশন প্রো হেডসেটটি কবে বাজারে আনা হবে সে বিষয়ে কোম্পানির পক্ষ থেকে কিছু জানানো হয়নি।

প্রাপ্ত তথ্যানুযায়ী, হেডসেটটিতে দুটি হাই-রেজল্যুশনের ওএলইডি ডিসপ্লে দেয়া হয়েছে। এতে অ্যাপলের এম২ ও আর১ চিপ ব্যবহার করা হতে পারে। এছাড়া ভিশনওএস অপারেটিং সিস্টেমের সঙ্গে ১২টি ক্যামেরা ও ছয়টি মাইক্রোফোন থাকতে পারে। এর আনুমানিক মূল্য ৩ হাজার ৪৯৯ ডলার হতে পারে। বিশ্লেষকদের মতে, এটি গ্রাহককে ডিভাইসটি কিনতে কিছুটা দ্বিধায় ফেলবে। কম দামি একটি ভার্সন আসবে এমন গুঞ্জন থাকলেও এর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

এই সপ্তাহের জনপ্রিয়

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

ইসলামিক তথ্য নিয়ে নতুন ওয়েব অ্যাপ ‘প্রিয় মুসলিম’

দৈনন্দিন প্রয়োজনীয় ইসলামিক তথ্য এক জায়গায় দিতে ‘প্রিয় মুসলিম’...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

সর্বশেষ

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

ভিএলএসআইথন ৩.০ চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভিয়েশন

টেকভিশন২৪ ডেস্ক: জমকালো আয়োজনে পর্দা নামলো দেশের সেমিকন্ডাক্টর বিষয়ক...

বাজারে এলো লেনোভো এআই কোপাইলট+ পিসি ল্যাপটপ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রযুক্তি বাজারে এআই কম্পিউটিং এবং আধুনিক...

প্রযুক্তি নয়, দক্ষ ও সমন্বিত জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল লক্ষ্য: আইসিটি মন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

দাহুয়া টেকনোলজির ফায়ার অ্যালার্ম সিস্টেমের জাতীয় পরিবেশক হলো কোয়াড হাব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আধুনিক অগ্নিনিরাপত্তা প্রযুক্তির ব্যবহার বাড়াতে বিশ্বখ্যাত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি