বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬
30.1 C
Dhaka

দেশের নির্বাচন নিয়ে বিভ্রান্তিকর তথ্য রোধ করবে টিকটক

টেকভিশন২৪ ডেস্ক: ২০২৪ সালের জানুয়ারি মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে জনপ্রিয় প্ল্যাটফর্ম টিকটক সম্প্রতি কিছু উদ্যোগ গ্রহণ করেছে। নির্বাচন সম্পর্কিত যে কোন তথ্যের স্বচ্ছতা ও নিরাপত্তা বজায় রাখার উদ্দেশ্যে এই উদ্যোগ নিয়েছে টিকটক।

মিথ্যা তথ্য, সহিংসতা এবং বিদ্বেষমূলক বক্তব্যের প্রচার রোধ করতে টিকটকের কমিউনিটি গাইডলাইনসে রয়েছে সুনির্দিষ্ট নীতিমালা। এই নিয়মগুলোর ভিত্তিতে নির্বাচন সম্পর্কিত বিভ্রান্তিকর তথ্য সরিয়ে দিবে প্ল্যাটফর্মটি। ভোটার নিবন্ধন, প্রার্থীর যোগ্যতা, ব্যালট গণনা এবং নির্বাচনের ফলাফল সম্পর্কিত এমন আরও বিষয় এতে বিবেচনা করা হবে। যেসব কনটেন্ট ভোটারদের মধ্যে আতঙ্ক তৈরি করে, ভোট প্রদানে বাধা দেয় বা সহিংসতা সৃষ্টি করে – টিকটকের নীতিমালা অনুযায়ী সেইসব কনটেন্ট সম্পূর্ণভাবে নিষিদ্ধ। ৪০,০০০ এরও বেশি কর্মী এবং উন্নত প্রযুক্তির সমন্বয়ে এই নীতিগুলো প্ল্যাটফর্মটিতে প্রয়োগ করা হয়। এছাড়া, গোয়েন্দা সংস্থা, ইন্ডাস্ট্রি পার্টনার এবং সামাজিক সংস্থা এ ক্ষেত্রে যুক্ত থাকে।

নির্বাচন সম্পর্কে মিথ্যা তথ্য চিহ্নিত করতে এবং সেইসাথে তা অপসারণ করতে স্থানীয় এবং আঞ্চলিক ফ্যাক্ট-চেকারদের সাথে কাজ করেছে টিকটক। যেসব কনটেন্ট রিভিউ বা যাচাইয়ের জন্য এবং অসত্য হিসাবে চিহ্নিত করা হয়, সেগুলো ‘ফর ইউ’ ফিডের জন্য রেস্ট্রিকটেড থাকে। এছাড়া, ভিউয়ার ও ক্রিয়েটর উভয়কেই বিভ্রান্তিকর কনটেন্ট সম্পর্কে সতর্ক করা হয়।

টিকটক এর প্ল্যাটফর্মে ‘বাংলাদেশ ইলেকশন সেন্টার’ নামে একটি হাব তৈরি করতে যাচ্ছে। এই হাবটির মাধ্যমে প্ল্যাটফর্মের ব্যবহারকারীরা ভোট প্রক্রিয়া এবং ভোট কেন্দ্র সহ নির্বাচনের অন্যান্য বিষয় সম্পর্কে সঠিক তথ্যগুলো জানতে পারবে। যেখানে ব্যবহারকারীদের জন্য স্থানীয় ভাষার মাধ্যমে তথ্য প্রদান করা হয়।

প্ল্যাটফর্ম ব্যবহারকারীদের অভিজ্ঞতা নিরপেক্ষ এবং অবাধ রাখার লক্ষ্যে, রাজনৈতিক বিজ্ঞাপন দেয়ার ক্ষেত্রে টিকটকের পলিসি রয়েছে। যে কোন ধরনের রাজনৈতিক প্রচার, রাজনৈতিক বিজ্ঞাপন এবং রাজনৈতিক তহবিল সংগ্রহ করা টিকটকে নিষিদ্ধ। যার ফলে সরকার, রাজনীতিবিদ বা রাজনৈতিক দলের সাথে যুক্ত অ্যাকাউন্টগুলোর সীমিতভাবে প্ল্যাটফর্মটি ব্যবহার করতে পারে।

বৈশ্বিক নানান বিষয় বা ঘটনা একটি প্ল্যাটফর্মকে প্রভাবিত করতে পারে। তাই বাংলাদেশ সহ বিশ্বজুড়ে প্ল্যাটফর্মটির সকল কমিউনিটির জন্য টিকটক কাজ করে যাচ্ছে। দায়িত্বশীল এবং নির্ভরযোগ্য তথ্যের উৎস হিসাবে টিকটককে তুলে ধরতেই এই প্রচেষ্টা। নির্বাচনী স্বচ্ছতায় টিকটকের উদ্যোগ সম্পর্কে আরও জানতে ভিজিট করুন: বাংলাদেশ জাতীয় নির্বাচনের সময় আমাদের কমিউনিটিকে সমর্থন

এই সপ্তাহের জনপ্রিয়

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

ওয়ালটন হাই-টেকের ২০তম এজিএম: ১৮০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদন

শক্তিশালী আর্থিক অগ্রগতি ও পরিকল্পিত নতুন বিনিয়োগে সন্তুষ্ট বিনিয়োগকারীরাটেকভিশন২৪...

আইওওয়াইয়ের অ্যাম্বাসেডর হলেন রূপালী বাংলাদেশের আব্দুর রহিম

টেকভিশন২৪ ডেস্ক: দৈনিক রূপালী বাংলাদেশের স্পেশাল করেসপন্ডেন্ট ও বিজনেস...

অফিশিয়াল আইফোন ক্রয়ের স্বস্তি: কোন পথে এগোচ্ছে বাংলাদেশের অ্যাপল বাজার?

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রযুক্তিপ্রেমী ও তরুণ প্রজন্মের কাছে আইফোনের...

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: আসুসের রিপাবলিক অব গেমার্স (আরওজি)...

সর্বশেষ

আইওওয়াইয়ের অ্যাম্বাসেডর হলেন রূপালী বাংলাদেশের আব্দুর রহিম

টেকভিশন২৪ ডেস্ক: দৈনিক রূপালী বাংলাদেশের স্পেশাল করেসপন্ডেন্ট ও বিজনেস...

পূজায় ইনফিনিক্সের নোট সিরিজে সর্বোচ্চ ৭,০০০ টাকা ক্যাশব্যাক

টেকভিশন২৪ ডেস্ক: পূজার কেনাকাটায় বাড়তি সুবিধা দিতে নোট সিরিজের...

৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি নিয়ে রিয়েলমি সি১০০ উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: তরুণ প্রজন্মের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি বাংলাদেশে...

এজেন্টিক এআই এক্সপেরিয়েন্স নিয়ে এলো টেকনোর ‘এলা ক্ল’

টেকভিশন২৪ ডেস্ক: এআই অ্যাসিস্ট্যান্ট এখন শুধু প্রশ্নের উত্তর দেওয়ার...

অফিশিয়াল আইফোন ক্রয়ের স্বস্তি: কোন পথে এগোচ্ছে বাংলাদেশের অ্যাপল বাজার?

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রযুক্তিপ্রেমী ও তরুণ প্রজন্মের কাছে আইফোনের...

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: আসুসের রিপাবলিক অব গেমার্স (আরওজি)...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি