মঙ্গলবার, জুলাই ৭, ২০২৬
29.4 C
Dhaka

বছরে ৫ কোটির বেশি আইফোন উৎপাদন হবে ভারতে

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে প্রতি বছর ৫ কোটিরও বেশি আইফোন উৎপাদনের পরিকল্পনা করছে প্রস্তুতকারী কোম্পানি অ্যাপল। মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, নিজেদের অংশীদার কোম্পানি ফক্সকোনের মাধ্যমে আগামী ২ থেকে ৩ বছরের মধ্যে পরিকল্পনার বাস্তবায়ন শুরু হবে।

ভারতীয় সংবাদমাধ্যম ইকনমিক টাইমস ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনের উল্লেখ করে বলছে, বর্তমানে অ্যাপলের বেশিরভাগ আইফোনই প্রস্তুত করে থাকে তাইওয়ানভিত্তিক কোম্পানি ফক্সকোন। এতদিন সবচেয়ে বড় কারখানাগুলো চীনে থাকলেও ভারতে উৎপাদন বৃদ্ধির করতে চায় ফক্সকোন। মূলত নিজেদের কার্যক্রম চীন থেকে গুটিয়ে ভারতে স্থানান্তর করাই তাদের লক্ষ্য।

ভারতে আইফোন উৎপাদনের যে লক্ষ্যমাত্রা অ্যাপল এবং ফক্সকোন নিয়েছে, তা সফল হলে চলতি দশকের মধ্যেই বিশ্বের মোট উৎপাদিত আইফোনের এক চতুর্থাংশই ভারত থেকে আসবে।

এর আগে সম্প্রতি ভারতে ১৫০ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে ফক্সকোন। দেশটির দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুতে ২০২২ সাল থেকেই ফক্সকোনের কারখানা নির্মাণের কাজ শুরু হয়েছে। সংশ্লিষ্টরা আশা করা করছেন ২০২৪ সালের এপ্রিল থেকে নিয়মিত উৎপাদন কার্যক্রম শুরু হবে ওসব কারখানায়।

ভারতের কারখানা থেকে প্রতি বছর ২ কোটি আইফোন প্রস্তুতের প্রাথমিক লক্ষ্যমাত্রা নিয়েছে ফক্সকোন। তবে আগামী ২ থেকে ৩ বছরের মধ্যে এই উৎপাদনের মাত্রা আরও বাড়ানো হবে।

প্রসঙ্গত, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে গত বছরে ২ হাজার ৬০০ কোটি ডলারের একটি তহবিল গঠন করেছে। যার অর্থ আগামী ৫ বছরে ১৪টি শিল্পের জন্য ব্যয় করবে দেশটি। সেই তহবিলের সহযোগিতা নিয়েই কর্ণাটকে নিজেদের কারখানা করছে ফক্সকোন।

এই সপ্তাহের জনপ্রিয়

বাধ্যতামূলক হলো ‘বাংলা কিউআর’ ব্যবহার

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ডিজিটাল লেনদেন আরও সহজ, নিরাপদ ও...

বিনিয়োগের নামে শত কোটি ডলারের প্রতারণা

টেকভিশন২৪ ডেস্ক: একসময় চীনের অন্যতম ধনী ব্যবসায়ী হিসেবে পরিচিত...

ই-নামজারিতে স্বাক্ষরবিহীন কিউআর কোডযুক্ত ডিসিআর ও খতিয়ান চালু

টেকভিশন২৪ ডেস্ক: ই-নামজারি প্রক্রিয়ায় প্রণীত খতিয়ান ও ডিসিআর-এর নতুন...

চার্জিং দুশ্চিন্তা কমাতে আসছে ভিভো ওয়াই৫০০

টেকভিশন২৪ ডেস্ক: ব্যাক-টু-ব্যাক অফিস মিটিং, ব্যস্ত ডেডলাইনের চাপ, ক্লায়েন্ট...

ক্ষুদ্র ঋণের মাধ্যমে স্মার্টফোন কেনার সুযোগ

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য ফোরজি ও ফাইভজি স্মার্টফোন কেনাকে...

সর্বশেষ

সিসকোর পার্টনার অব দ্য ইয়ার সম্মাননা পেয়েছে এক্সপ্রেস সিস্টেমস লিমিটেড

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় সেবাদাতা...

৭.৭ সুপার সেভিংস সেল: বর্ষাজুড়ে আরও সাশ্রয়ী হবে অনলাইন শপিং

টেকভিশন২৪ ডেস্ক: দেশের অন্যতম বৃহৎ অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ...

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট ফ্রি পাবে UITS শিক্ষার্থীরা

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (UITS)-এর ইনস্টিটিউশনাল...

পোশাকশ্রমিকদের ডিজিটাল সেবায় গ্রামীণফোন ও আপন বাজারের যৌথ উদ্যোগ

টেকভিশন২৪ ডেস্ক: একটি উদ্ভাবনী রিটেল ডিসট্রিবিউশন মডেলের মাধ্যমে বাংলাদেশের...

এশিয়া-প্যাসিফিক এআই অলিম্পিয়াডে স্বর্ণজয়ী বাংলাদেশ দলকে সংবর্ধনা

টেকভিশন২৪ ডেস্ক: প্রথমবারের মতো আয়োজিত এশিয়া-প্যাসিফিক কৃত্রিম বুদ্ধিমত্তা অলিম্পিয়াডে...

টেকনোর দাম কমায় স্মার্টফোন বাজারে নতুন গতি

টেকভিশন২৪ ডেস্ক: বর্তমান বিশ্বে সেমিকন্ডাক্টর ও মেমোরি চিপের দাম...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি