শুক্রবার, জুন ৫, ২০২৬
32.8 C
Dhaka

এ্যাডভান্স রাউটিং,সুইচিং ,সিকিউরিটি নিয়ে আইএসপিএবি-হুয়াওয়ে’র কর্মশালা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৩ ডিসেম্বর ২০২৩ ,রবিবার ঢাকায় ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) এবং হুয়াওয়ে এর যৌথ উদ্যোগে এ্যাডভান্স রাউটিং, সুইচিং এবং সিকিউরিটি (Advanced Routing, Switching & Security) উপর তিন দিন ব্যাপি কর্মশালার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণ কর্মশালায় মোট ৪০ জন ইঞ্জিনিয়ার বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অংশগ্রহন করেছেন।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর শিকদার। তিনি তার বক্তব্যে বলেন আমরা প্রাতিষ্ঠানিক শিক্ষা এবং পেশাগত শিক্ষা ভিন্ন ভিন্ন ভাবে জ্ঞান লাভ করে থাকি কিন্তু ওয়ার্কশপ বা ট্রেনিং এর সুবিধা হল প্রাতিষ্ঠানিক শিক্ষা এবং পেশাগত শিক্ষা এর একটি সমন্বয় লব্ধ আনুষ্ঠানিক ফলাফল যা পরবর্তীতে কাজে আরও স্মার্ট হতে সাহায্য করে এবং কাজের ফলাফল কে আরো অগ্রগতি সাধন করে। তিনি আরো বলেন আইএসপিএবি নিয়মিত এ ধরনের প্রশিক্ষণের আয়োজন করবে বলে আমি বিশ্বাস করি এবং যার মাধ্যমে আমরা দ্রুত স্মার্ট হতে পারব এবং অতি দ্রুত আমরা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালন করতে পারব। পরিশেষে তিনি ট্রেনিং এর সহযোগী আয়োজক হুয়াওয়ে বাংলাদেশকে ধন্যবাদ জানান।

সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইএসপিএবির সভাপতি মো: ইমদাদুল হক। তিনি তার বক্তব্যের শুরুতেই তিন দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালা সাফল্যের সাথে সমাপ্ত করার জন্য সংশ্লিষ্ট প্রশিক্ষক এবং শিক্ষনার্থীদের কে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি শিক্ষনার্থীদের প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান নিজ নিজ কর্মক্ষেত্রে সাফল্যের সাথে প্রয়োগের আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরো বলেন শুধুমাত্র ঢাকায় নয় ঢাকার বাইরে প্রতিটি বিভাগে ও জেলায় প্রতিনিয়ত এমন প্রশিক্ষণের আয়োজনের মাধ্যমে আমাদের ইঞ্জিনিয়ারা যেমন সুফল পাবে তার সাথে সাথে হুয়াওয়ে বাংলাদেশ এর মার্কেট প্রসার হবে।

এ সময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন Allen Liu ভাইস-প্রেসিডেন্ট, হুয়াওয়ে দক্ষিণ এশিয়া, নাজমুল করিম ভূঁইয়া, সেক্রেটারী জেনারেল,মো: আসাদুজ্জামান, কোষাধক্ষ্য আইএসপিএবি, নাছির উদ্দিন, পরিচালক, আইএসপিএবি ও অন্যান্য সাধারণ সদস্যবৃন্দ। ৩ দিনব্যাপী এই কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, আর্ন্তজাতিক ট্রেনিং বিশেষজ্ঞ মো: সামসুজ্জামান ফরিদ ও মো: মাহবুব হাসান পাবেল, কর্মশালার মাধ্যমে অভিজ্ঞতা ও জ্ঞান অর্জনের পাশাপাশি আইসিটি সেক্টরের উন্নয়নে ভূমিকা রাখা এবং নিরাপদে তথ্যপ্রযুক্তি সেবা প্রান্তিক মানুষের নিকট সহজেই পৌঁছে দেয়া এবং নেটওর্য়াক তৈরী এবং টেকনিক্যাল সমস্যা হলে কিভাবে তা সমাধান করা যায় তা প্রশিক্ষণার্থীবৃন্দ এই কর্মশালার মাধ্যমে জানতে পেরেছেন।

অনুষ্ঠানের শেষ অংশে প্রধান অতিথি, বিশেষ অতিথি, প্রশিক্ষক এবং শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণ এবং ফটো সেশন এর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

এই সপ্তাহের জনপ্রিয়

আইফোন ১৮ সিরিজের কভার ডিজাইন ফাঁস: একই ডিজাইনে বাড়ছে ফোনের পুরুত্ব

টেকভিশন২৪ ডেস্ক: অ্যাপলপ্রেমীদের বহুল প্রতীক্ষিত আইফোন ১৮, আইফোন ১৮...

চীনে মাইক্রোটিক প্রশিক্ষণ দিলেন তিতাস সরকার

টেকভিশন২৪ ডেস্ক: তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং প্রশিক্ষণের ক্ষেত্রে বাংলাদেশের সুনাম...

গ্রামীণফোনের সিএসটিও হিসেবে নিয়োগ পেলেন আন্দ্রেয়াস হগবার্গ

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড ট্রান্সফরমেশন অফিসার (সিএসটিও)...

ডিফল্ট সার্চ ইঞ্জিন থেকে গুগলকে বাদ দিচ্ছে ইউরোপীয় পার্লামেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: আমেরিকান টেক জায়ান্ট বা প্রযুক্তি একচেটিয়াদের ওপর...

কনটেন্ট ক্রিয়েটরদের ৭.৫% ভ্যাট দিতে হবে না

টেকভিশন২৪ ডেস্ক: ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের আয়ের ওপর সাড়ে...

সর্বশেষ

চীনে মাইক্রোটিক প্রশিক্ষণ দিলেন তিতাস সরকার

টেকভিশন২৪ ডেস্ক: তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং প্রশিক্ষণের ক্ষেত্রে বাংলাদেশের সুনাম...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

ডিফল্ট সার্চ ইঞ্জিন থেকে গুগলকে বাদ দিচ্ছে ইউরোপীয় পার্লামেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: আমেরিকান টেক জায়ান্ট বা প্রযুক্তি একচেটিয়াদের ওপর...

গ্রামীণফোনের সিএসটিও হিসেবে নিয়োগ পেলেন আন্দ্রেয়াস হগবার্গ

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড ট্রান্সফরমেশন অফিসার (সিএসটিও)...

৬ বছর পর আসছে গুগলের নতুন স্মার্ট স্পিকার

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ ছয় বছর পর নতুন স্মার্ট স্পিকার...

৭০০ বছরের প্রাচীন লিপি ও দলিলাদি অনুবাদ করছে ‘এআই ডিটেকটিভ’

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি এখন আর...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি