বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
30.1 C
Dhaka

ক্লাউডনির্ভর এন্ডপয়েন্ট সিকিউরিটি উন্মোচন করলো রিভ অ্যান্টিভাইরাস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশি বহুজাতিক প্রতিষ্ঠান রিভ সিস্টেমসের তৈরি সাইবার সিকিউরিটি ব্র্যান্ড রিভ অ্যান্টিভাইরাস এবার প্রাতিষ্ঠানিক সাইবার নিরাপত্তায় ‘এন্ডপয়েন্ট ক্লাউড’ নামে ক্লাউডনির্ভর এন্ডপয়েন্ট সিকিউরিটি উন্মোচন করেছে। এই এন্ডপয়েন্ট ক্লাউড-এর ম্যানেজমেন্ট কনসোলের মাধ্যমে যেকোনো স্থান কিংবা যেকোনো নেটওয়ার্ক থেকে লগইন করে প্রতিষ্ঠানের সকল কম্পিউটারের নিরাপত্তা নিশ্চিত করা যাবে।

এন্ডপয়েন্ট ক্লাউড-এর সহজ এবং ইউজার-ফ্রেন্ডলি কনসোল থেকে প্রতিষ্ঠানের সকল পিসির ভাইরাস স্ক্যান, ডিভাইস, অ্যাপ্লিকেশন এবং ওয়েব  নিয়ন্ত্রণ করা সম্ভব। এতে রয়েছে অ্যান্টি-র‍্যানসমওয়্যার প্রযুক্তি যা নেটওয়ার্ককে র‍্যানসমওয়্যার আক্রমণ থেকে রক্ষা করবে।

এছাড়াও আছে ফায়ারওয়াল, ইমেইল সিকিউরিটি, ভালনারেবিলিটি স্ক্যান, ক্লাউড ডাটা ব্যাক-আপ, ডাটা লস প্রিভেনশনসহ অ্যাডভান্সড সব ফিচার প্রতিষ্ঠানের সাইবার নিরাপত্তা নিশ্চিত করবে। অ্যাক্টিভিটি মনিটরিং ফিচার প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা বাড়াতে দারুণ সাহায্য করবে। এর এক্সটেনসিভ রিপোর্ট প্রতিষ্ঠানের সকল কম্পিউটারের সার্বিক নিরাপত্তার বিস্তারিত চিত্র তুলে ধরবে।

রিভের গ্রুপ সিইও এম. রেজাউল হাসান এ প্রসঙ্গে বলেন, দীর্ঘ রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট ধাপ পেরিয়ে এন্ডপয়েন্ট ক্লাউড উন্মোচন করে আমরা ভীষণ আনন্দিত। আমাদের বিশেষজ্ঞ দল প্রতিনিয়ত এর জন্য আরও অ্যাডভান্সড ফিচার নিয়ে কাজ করছে। প্রাতিষ্ঠানিক সাইবার নিরাপত্তায় আমাদের ক্লাউড নির্ভর এই এন্ডপয়েন্ট সিকিউরিটি দারুণভাবে ভূমিকা রাখবে বলে আমাদের বিশ্বাস।

রিভ এন্ডপয়েন্ট ক্লাউড সম্পর্কে আরো বিস্তারিত জানতে ভিজিট ও ফ্রি ডেমোর জন্য নিবন্ধন করতে পারেন: www.reveantivirus.com/product/endpoint-cloud ।

 

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি