রবিবার, অক্টোবর ১১, ২০২৬
32.7 C
Dhaka

শ্রবণ ও বাক প্রতিবন্ধীদের জন্য “সাইন-লাইন” চালু করলো জিপি

গ্রামীণফোনের প্রচেষ্টার ধারাবাহিকতায় প্রতিষ্ঠানটি সম্প্রতি রাজধানীর দ্য ওয়েস্টিন ঢাকা হোটেলে সাইন-লাইন ডিজিটাল কেয়ার উদ্বোধন করে। শ্রবণ ও বাকপ্রতিবন্ধীদের জন্য এ ডিজিটাল কেয়ারে সেবাও প্রদান করবেন শ্রবণ ও বাক প্রতিবন্ধী ব্যক্তিরা।

এ উদ্যোগের মাধ্যমে গ্রামীণফোন, এর ওয়েবসাইট ও্ সেলফ সার্ভিস ডিজিটাল কেয়ার অ্যাপ মাইজিপি’তে ইশারা ভাষা ভিত্তিক গ্রাহকসেবা চালু করেছে। এছাড়াও, ‘কথাগুলো হারিয়ে না যাক শব্দের অভাবে’ ক্যাম্পেইনের মাধ্যমে ইশারা ভাষা বিশেষজ্ঞ আরাফাত সুলতানা লতার প্রশিক্ষণে গ্রামীণফোনের ইউটিউব চ্যানেলে ইশারা ভাষার ভিডিও টিউটোরিয়াল আপলোড করা হয়েছে। যা আগ্রহীদের ইশারা ভাষা শিখতে প্রাথমিক সহায়তা করবে এবং তাদেরকে সুযোগ করে দিবে কথা বলতে পারেন না এবং কথা শুনতে পান না এমন প্রিয়জনদের সাথে যোগাযোগ করার। 

শ্রবণ ও বাকপ্রতিবন্ধী মানুষের যোগাযোগের মাধ্যম ইশারা ভাষা অনেকের অজানা। গ্রামীণফোনের এ উদ্যোগ সহায়তা করবে আমাদের মূল ভাষার মতো এ ভাষার গুরুত্বকে সমাজে সবার সামনে নিয়ে আসতে। 

অনুষ্ঠানে সমাজের প্রতি গ্রামীণফোনের দায়িত্ববোধের কথা উল্লেখ করে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ইয়াসির আজমান বলেন, ‘সমাজের প্রতিটি মানুষের কাছে যোগাযোগ প্রযুক্তি অন্তর্ভূক্তির সুবিধা পৌঁছানো উচিৎ। গ্রামীণফোন এখন ৭৬.৫ মিলিয়ন গ্রাহকের পরিবার এবং আমাদের দায়িত্ব হলো আমাদের নেটওয়ার্কে সবাইকে সমভাবে সেবা প্রদান করা। এখনই সময় আমাদের ডিজিটাল অন্তর্ভুক্তিকে আরও বিস্তৃত করার এবং এর মাধ্যমে প্রযুক্তির সুবিধা সবার কাছে পৌছে দেয়া। মাই জিপি-তে এবং গ্রামীণফোনের ওয়েবসাইটে ইশারা ভাষা ভিত্তিক সেবা ‘সাইন-লাইন’ অন্তর্ভূক্তি লাখো মানুষকে সেবা পেতে সহায়তা করবে।’

ইন্টারনেটের সাহায্যে আমরা অনলাইন ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে সহজেই এ ভাষা শিখতে পারি। এ ভিডিও টিউটোরিয়াল সাইন ল্যাঙ্গুয়েজ শিখতে আগ্রহীদের এ ভাষা শেখার সুযোগ করে দিবে।’

অনুষ্ঠানে ইশারা ভাষা বিশেষজ্ঞ আরাফাত সুলতানা লতার নেতৃত্বে একুশের গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো’ ইশারা ভাষায় পরিবেশন করা হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন গ্রামীণফোনের প্রধান বিপণন কর্মকর্তা সাজ্জাদ হাসিব, হেড অফ মার্কেটিং নাফিস আনোয়ার চেীধুরী, হেড অব কমিউনিকেশনস খায়রুল বাশার এবং জনপ্রিয় অভিনেতা ও শিল্পী তাহসান খান। 

সাইন ল্যাঙ্গুয়েজের ভিডিও টিউটোরিয়াল দেখতে ভিজিট করুন: gpsocial.co/Sign_Language_Tutorial

টেকইকম ডেক্স

এই সপ্তাহের জনপ্রিয়

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

অর্থ মন্ত্রণালয়ের মূল্যায়নে দ্বিতীয় অবস্থানে বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: সুশাসন প্রতিষ্ঠা, প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি এবং জনসেবা...

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

সর্বশেষ

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে

টেকভিশন২৪ ডেস্ক:  বৃহৎ পরিসরে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) বিভিন্ন কাজের...

উন্মুক্ত হওয়ার আগেই ব্লক ট্রেনের টিকিট, নিয়ন্ত্রণে সহজ ডটকমের কর্মীরা

নিজস্ব প্রতিবেদক: সাধারণ যাত্রীদের জন্য অনলাইনে ট্রেনের টিকিট উন্মুক্ত...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

অ্যাসোসিওর সম্মাননা পেল বাংলাদেশের তিন প্রযুক্তি প্রতিষ্ঠান

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের আন্তর্জাতিক...

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি