বুধবার, নভেম্বর ২৫, ২০২৬
26 C
Dhaka

প্রয়োজনীয় সব ফিচার সমৃদ্ধ স্লিম স্মার্টফোন অপো এফ১৫

আমাদের প্রাত্যাহিক জীবনে স্মার্টফোনের প্রয়োজনীয়তা বাড়ছেই। বলা যায় দিনের বেশিরভাগ সময় ধরে আমাদের হাতে কিংবা পকেটে থাকে এই ডিভাইসটি। ফলে ফিচারের বাইরেও স্মার্টফোনের ডিজাইন এবং আকারও বেশ গুরুত্ব দিয়ে বিবেচনা করেন ব্যবহারকারীরা।

স্মার্টফোনের বড় পর্দায় ভিডিও কনটেন্ট উপভোগ করা কিংবা গেমিং এক্সপেরিয়েন্স দারুণ হলেও বড় আকারের ফোন দীর্ঘ সময় হাতে ধরে রাখা কিছুটা কঠিনই বটে। এছাড়া ফোন বড় হওয়ায় পকেটে রাখাও কিছুটা বিরক্তিকর মনে হতে পারে।

এর বাইরে পাতলা স্মার্টফোন তৈরিতেও বেশ অগ্রগণ্য অবস্থানে আছে অপো। অপো এফ সিরিজের নতুন সংযোজন এফ১৫ স্মার্টফোনও এর ব্যতিক্রম হচ্ছে না। অপো এফ১৫ হতে যাচ্ছে ‘রিয়েল লাইফ’ ডিভাইস যা স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতাই পাল্টে দেবে।

স্মার্টফোন কেনার ক্ষেত্রে হালকা, স্লিম এবং একহাতে ব্যবহারের উপযোগী ডিভাইস সবার পছন্দের শীর্ষে থাকে। তবে প্রয়োজনীয় ফিচার না থাকার আশংকায় অনেক ক্ষেত্রেই স্লিম এবং হ্যান্ডি স্মার্টফোন কেনা সম্ভব হয় না। তবে অপো এ দুটি বিষয়কেই সমন্বয় করেছে এফ১৫ স্মার্টফোনে। প্রয়োজনীয় সব ফিচার তো থাকছেই, সেইসাথে স্লিম এবং একহাতে ব্যবহার উপযোগী অপো এফ১৫।

স্মার্টফোনটিতে থাকছে ৮ গিগাবাইট র‍্যাম, ৬ দশমিক ৪ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে যার পিক্সেল ডেনসিটি ৪০৮ পিপিআই। এছাড়া থাকছে মিডিয়াটেক হেলিও পি৭০ চিপসেট, ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ভুক ৩.০ ফ্ল্যাশ চার্জিং প্রযুক্তি এবং ৪০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। মাত্র ১৭২ গ্রাম ওজনের স্মার্টফোনটি একহাতে দারুণভাবে এঁটে যাবে।

মিডরেঞ্জের স্মার্টফোন বাজারে অপো এফ সিরিজ এরই মধ্যে বেশ সাড়া ফেলতে সক্ষম হয়েছে। দারুণ উদ্ভাবনী ডিজাইন, সময়োপযোগী ফিচার এবং সাশ্রয়ী দামের মাধ্যমে নতুন এই স্মার্টফোনটিও ব্যবহারকারীদের মাঝে সাড়া ফেলতে সক্ষম হবে। শীঘ্রই দেশের বাজারে এ স্মার্টফোনটি উন্মুক্ত করা হতে পারে।

টেকইকম ডেক্স

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

স্থগিত হলো ই-ক্যাব নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) ২০২৬-২৮ মেয়াদের...

টেকসই জ্বালানি খাতে ১ বিলিয়ন ডলার বিনিয়োগের সম্ভাবনা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে সৌরবিদ্যুৎ এবং ব্যাটারি স্টোরেজসহ টেকসই জ্বালানি...

ভারতে মেটার কার্যালয়ে হামলা ও ভাঙচুর

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে বিরোধী দল কংগ্রেসের সদস্যদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট...

বিটিআরসির নতুন চেয়ারম্যান-এর দায়িত্ব গ্রহণ

বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশন (বিটিআরসি) এর নতুন চেয়ারম্যান হিসেবে...

সর্বশেষ

ঢাকায় আগামী ডিসেম্বরে বসছে চতুর্থ স্কোয়াট বাংলাদেশ সিম্পোজিয়াম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সফটওয়্যার কোয়ালিটি, কিউএ ও সফটওয়্যার টেস্টিং...

২০১৬ সালে ঢাকায় যাত্রা; ১০ বছরে উবার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে কার্যক্রম শুরুর ১০ বছর পূর্তি উদযাপন...

অভিভাবকদের আরও তথ্য দেবে টিকটকের নতুন ফ্যামিলি পেয়ারিং ফিচার

টেকভিশন২৪ ডেস্ক: কিশোর-কিশোরীরা টিকটকে কী ধরনের কনটেন্ট দেখছে, কত...

লেনোভো অল-ইন-ওয়ান পিসি আনলো গ্লোবাল ব্র্যান্ড

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বাজারে কমপ্যাক্ট ডিজাইন, নির্ভরযোগ্য পারফরম্যান্স এবং...

ডিজিটাল রূপান্তরে ভিওনের ৩০ বছর পূর্তি

টেকভিশন২৪ ডেস্ক: বাংলালিংকের মূল প্রতিষ্ঠান ভিওন লিমিটেডের বৈশ্বিক কার্যক্রমের...

ব্র্যাক ইউনিভার্সিটিতে ফাহিম সালেহের নামে স্কলারশিপ ও উদ্যোক্তা তহবিল চালু

টেকভিশন২৪ ডেস্ক: প্রয়াত ফাহিম সালেহের স্বপ্ন এগিয়ে নিতে কাজ...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি