শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
25.1 C
Dhaka

ব্র্যাক ব্যাংক-ডেইলি স্টার আইসিটি অ্যাওয়ার্ড জিতেছে ডিভাইন আইটি

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বাজারে সেরা ও নির্ভরযোগ্য আইসিটি সলিউশন প্রদানের জন্য ‘আইসিটি সলিউশন প্রোভাইডার অব দ্য ইয়ার (লোকাল মার্কেট)’ পুরস্কার জিতেছে ডিভাইন আইটি লিমিটেড।

বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের অগ্রগতিতে ব্যতিক্রমী ভূমিকার জন্য ব্র্যাক ব্যাংক-দ্য ডেইলি স্টার আইসিটি অ্যাওয়ার্ড এর ৮ম আসরে গতকাল শুক্রবার ঢাকার লা মেরিডিয়ান হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

ডিভাইন আইটি লিমিটেডের প্রতিষ্ঠাতা ও সিইও ইকবাল আহমেদ ফখরুল হাসান এই পুরস্কার গ্রহন করেন।

এসময় দ্য ডেইলি স্টারের প্রকাশক ও সম্পাদক মাহফুজ আনাম; ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সেলিম আরএফ হোসেন এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এর সভাপতি রাসেল টি আহমেদ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

২০১৬ সাল থেকে প্রতি বছর এই পুরস্কার দিয়ে আসছে দ্য ডেইলি স্টার।

ডিভাইন আইটির প্রিজম ইআরপি বাংলাদেশের প্রথম ইআরপি সফটওয়্যার যা ৩৫ টিরও বেশি ধরনের ব্যবসাখাতকে ব্যবস্থাপনা ও অটোমেশন সেবা দিতে সক্ষম হয়েছে। বাংলাদেশের ৪০০ এরও অধিক ব্যবসা প্রতিষ্ঠান তার দৈনন্দিন ব্যবসা পরিচালনার জন্যে প্রিজম ইআরপি সলিউশন ব্যবহার করছে। আন্তর্জাতিক ইআরপি সলিউশনের প্রতিযোগিতায় প্রিজম ইআরপি দেশি ও বিদেশী প্রতিষ্ঠানের কাছে একটি নির্ভরযোগ্য ব্র্যান্ড।

প্রিজম ইআরপির রয়েছে অনেক গুলো জনপ্রিয় মডিউল যা দ্বারা উৎপাদন, বিপণন ও সেবামূলক ব্যবসা ব্যবস্থাপনা সহজ করা সম্ভব । প্রিজম ইআরপি ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, সেলস-ডিস্ট্রিবিউশন ম্যানেজমেন্ট, হিউমান ক্যাপিটাল ম্যানেজমেন্ট, এন্টারপ্রাইজ অ্যাসেট ম্যানেজমেন্ট, কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট, প্রোডাকশন প্লানিং এন্ড কন্ট্রোল, সার্ভিস ম্যানেজমেন্ট ও প্রজেক্ট সিস্টেম যেকোনো ব্যবসা প্রতিষ্ঠানকে আন্তর্জাতিক মানের সফটওয়্যারের চাহিদা মেটাচ্ছে। প্রিজম ইআরপি ব্যবসায়িক প্রক্রিয়াগুলিকে সহজতর করার মাধ্যমে সর্বোপরি প্রতিষ্ঠানকে লাভজনক করে তোলে ।

১৮ বছর যাবৎ প্রতিষ্ঠানটি কাস্টমার সন্তুষ্টি, উন্নত প্রযুক্তি এবং উদ্ভাবন এর মাধ্যমে সফলতার সাথে ব্যবসা পরিচালনা করে আসছে। প্রিজম ইআরপি , ডিভাইন আইটি লিমিটেডের একটি ফ্ল্যাগশিপ প্রোডাক্ট।

ডিভাইন আইটি লিমিটেড CMMI ও ISO সনদ প্রাপ্ত একটি সফটওয়্যার উৎপাদনকারী প্রতিষ্ঠান।

ডিভাইন আইটি লিমিটেড আইটি খাতে অবদানের জন্যে বেশ কিছু অ্যাওয়ার্ড পেয়েছে যার মধ্যে অন্যতম হলো ন্যাশনাল প্রোডাক্টিভিটি অ্যাওয়ার্ডস ২০১৫, ২০১৮ এবং এপিকটা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডস ২০১৭ ও উইটসা অ্যাওয়ার্ডস ২০২০ ।

এই সপ্তাহের জনপ্রিয়

ওয়ালটন হাই-টেকের ২০তম এজিএম: ১৮০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদন

শক্তিশালী আর্থিক অগ্রগতি ও পরিকল্পিত নতুন বিনিয়োগে সন্তুষ্ট বিনিয়োগকারীরাটেকভিশন২৪...

আইওওয়াইয়ের অ্যাম্বাসেডর হলেন রূপালী বাংলাদেশের আব্দুর রহিম

টেকভিশন২৪ ডেস্ক: দৈনিক রূপালী বাংলাদেশের স্পেশাল করেসপন্ডেন্ট ও বিজনেস...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: আসুসের রিপাবলিক অব গেমার্স (আরওজি)...

অফিশিয়াল আইফোন ক্রয়ের স্বস্তি: কোন পথে এগোচ্ছে বাংলাদেশের অ্যাপল বাজার?

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রযুক্তিপ্রেমী ও তরুণ প্রজন্মের কাছে আইফোনের...

সর্বশেষ

আইওওয়াইয়ের অ্যাম্বাসেডর হলেন রূপালী বাংলাদেশের আব্দুর রহিম

টেকভিশন২৪ ডেস্ক: দৈনিক রূপালী বাংলাদেশের স্পেশাল করেসপন্ডেন্ট ও বিজনেস...

পূজায় ইনফিনিক্সের নোট সিরিজে সর্বোচ্চ ৭,০০০ টাকা ক্যাশব্যাক

টেকভিশন২৪ ডেস্ক: পূজার কেনাকাটায় বাড়তি সুবিধা দিতে নোট সিরিজের...

৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি নিয়ে রিয়েলমি সি১০০ উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: তরুণ প্রজন্মের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি বাংলাদেশে...

এজেন্টিক এআই এক্সপেরিয়েন্স নিয়ে এলো টেকনোর ‘এলা ক্ল’

টেকভিশন২৪ ডেস্ক: এআই অ্যাসিস্ট্যান্ট এখন শুধু প্রশ্নের উত্তর দেওয়ার...

অফিশিয়াল আইফোন ক্রয়ের স্বস্তি: কোন পথে এগোচ্ছে বাংলাদেশের অ্যাপল বাজার?

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রযুক্তিপ্রেমী ও তরুণ প্রজন্মের কাছে আইফোনের...

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: আসুসের রিপাবলিক অব গেমার্স (আরওজি)...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি