বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬
30 C
Dhaka

‘অপো’র ফোনে আকর্ষণীয় দাম ও পুরস্কার

spot_img

টেকভিশন২৪ ডেস্ক: মধ্য-শরতের আবহকে আলিঙ্গন করে শীর্ষস্থানীয় গ্লোবাল স্মার্টফোন প্রযুক্তি কোম্পানি ‘অপো’ এর এ১৭-সিরিজের মূল্য হ্রাসের ঘোষণা দিতে পেরে আনন্দিত, যা স্মার্টফোন প্রেমীদের কাছে এটিকে আরও সুলভ করে তুলেছে। এই আনন্দপূর্ণ খবরের পাশাপাশি, অপো একটি মেগা লটারি অফার চালু করছে, যেখানে ব্যবহারকারীদের জন্য রয়েছে মাত্র ১ টাকার আশ্চর্যজনক মূল্যে অপো ডিভাইসগুলি জেতার সুযোগ, সাথে সাকিব আল হাসান টি-শার্ট ও ইন্টারনেট ডেটার মতো আকর্ষণীয় পুরস্কার। শুধু অপো এ৭৮ বা অপো এ৫৮ সিরিজ ক্রয় করা গ্রাহকদের জন্য এই সীমিত সময়ের অফারটি চলবে ১ অক্টোবর থেকে ১৫ অক্টোবর, ২০২৩ পর্যন্ত।

অপো অত্যাধুনিক প্রযুক্তিকে সকলের জন্য সাশ্রয়ী করার লক্ষ্যে অপো এ১৭ এর দাম কমিয়ে ১৪ হাজার ৯৯০ টাকা করেছে, যার পূর্বমূল্য ছিল ১৬ হাজার ৯৯০ টাকা। ডিভাইসটিতে একটি শক্তিশালী ৫০০০এমএএইচ দীর্ঘ-স্থায়ী ব্যাটারি রয়েছে, দীর্ঘ সময় ব্যবহারেও যা দিনব্যাপী একটি নির্ভরযোগ্য চার্জ প্রদান করে। ৪ জিবি র‌্যামের সঙ্গে বাড়তি ৪ জিবি র‍্যাম সমৃদ্ধ ডিভাইসটি নির্বিঘ্ন মাল্টিটাস্কিং এবং একটি মসৃণ ইউজার এক্সপেরিয়েন্স দেয়।

এছাড়া, ‘অপো এ৫৮’ এর আরো দুইটি ভ্যারিয়েন্ট এর সঙ্গে গ্রাহকদের পরিচয় করিয়ে দিচ্ছে অপো, যেখানে ৬ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি রম এর মূল্য ২০ হাজার ৯৯০ টাকা এবং ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি রম এর মূল্য ২৩ হাজার ৯৯০ টাকা। স্মার্টফোনটিতে আছে দ্রুতগতির ৩৩ ওয়াট সুপারভুক চার্জিং প্রযুক্তি, ফলে মাত্র ৫ মিনিট চার্জিং এর মাধ্যমে ৩.৩৯ ঘণ্টা কথা বলতে পারছেন গ্রাহকরা।         

       

এই সপ্তাহের জনপ্রিয়

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিবের যোগদান

টেকভিশন২৪ ডেস্ক: ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান...

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

ঢাকায় দেশের প্রথম “ব্রডব্যান্ড এক্সপো ২০২৬” সোমবার থেকে শুরু

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ১৩ এপ্রিল, সোমবার থেকে থেকে ঢাকার...

সুবিধাজনক রোমিং সেবা নিয়ে হজযাত্রীদের পাশে গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: সুবিধাজনক হজ রোমিং সেবা নিয়ে বাংলাদেশের হজযাত্রীদের...

সর্বশেষ

স্টারলিংকের অংশীদারিত্বে স্যাটেলাইটভিত্তিক মোবাইল সেবা আনছে বাংলালিংক

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রথম স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালু করতে স্টারলিংক...

ওয়ালটনের ১৬৮ পরিবেশক পেল সম্মাননা

টেকভিশন২৪ ডেস্ক: দেশজুড়ে পণ্য বিপণনে বিশেষ অবদান রাখায় ১৬৮...

দেশে আসছে পেপ্যাল, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন আইডি কার্ড: প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: দেশে তথ্যপ্রযুক্তির সম্প্রসারণের মাধ্যমে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি...

আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান জানালেন ফকির মাহবুব আনাম

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও...

সুবিধাজনক রোমিং সেবা নিয়ে হজযাত্রীদের পাশে গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: সুবিধাজনক হজ রোমিং সেবা নিয়ে বাংলাদেশের হজযাত্রীদের...

র‍্যামের বিশ্বব্যাপী তীব্র সংকট: ২০২৭ সালের আগে সুসংবাদ নেই

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বজুড়ে মেমোরি চিপ বা র‍্যামের চলমান সংকট...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি