শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
28 C
Dhaka

যুক্তরাজ্যে ‘ই-কমার্স এক্সপো ২০২৩’-এ উড়ল বাংলাদেশের পতাকা

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বিপিও/আউটসোর্সিং শিল্পের একক ও কেন্দ্রীয় বাণিজ্য সংস্থা বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কনট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো) ও বাণিজ্য মন্ত্রণালয়ের ‘রপ্তানি উন্নয়ন ব্যুরো (Export Promotion Bureau)’-এর যৌথ উদ্যোগে এবং বাংলাদেশ হাইকমিশন, লন্ডনের সহায়তায় গত ২৭-২৮ সেপ্টেম্বর আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র ‘এক্সেল লন্ডন’-এ অনুষ্ঠিত ‘ই-কমার্স এক্সপো ২০২৩’ শীর্ষক আন্তর্জাতিক প্রদর্শনী মেলায় সফলভাবে অংশগ্রহণ করেছে বাংলাদেশের একটি প্রতিনিধি দল।
দেশের সম্ভাবনাময় বিপিও খাতকে বিশ্ববাসীর সামনে তুলে ধরার উদ্দেশ্যে প্রদর্শনীটিতে অংশগ্রহণ করেছিল শীর্ষপর্যায়ের ১৬টি বাংলাদেশী প্রতিষ্ঠান। এছাড়া প্রদর্শনী বাদেও বাক্কো ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর যৌথ উদ্যোগে ‘বিপিও ব্রিলিয়্যান্স ইন্‌ বাংলাদেশঃ পেইভিং দ্য ওয়ে ফর গ্লোবাল এক্সিলেন্স (BPO Brilliance in Bangladesh: Paving the Way for Global Excellence)’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সাঈদা মুনা তাসনিম। বাক্কো কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে অংশ নেন সিনিয়র উপদেষ্টা ও প্রতিষ্ঠাকালীন সভাপতি আহমাদুল হক, সভাপতি ওয়াহিদ শরীফ, সাধারণ সম্পাদক তৌহিদ হোসেন ও পরিচালক কাওসার আহমেদ। এ আলোচনায় বাংলাদেশের বিপিও খাতের অমিত সম্ভাবনার প্রতি আলোকপাত করা হয়।
সাইদা মুনা তাসনিম বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ ভিশন ২০৪১ ঘোষণা দিয়েছেন, শিল্পায়নের মাধ্যমে বাংলাদেশকে উন্নত ঊচ্চ আয়ের দেশে পরিণত করাই এই পরিকল্পনার মুখ্য উদ্দেশ্য। দক্ষ মানবসম্পদ উন্নয়ন, তথ্যপ্রযুক্তির উন্নয়ন এবং তথ্যপ্রযুক্তি ভিত্তিক পণ্য ও পরিষেবা রপ্তানি বৃদ্ধি ব্যতিত স্মার্ট বাংলাদেশ চিন্তা করা যায় না, তাই মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্নপূরণে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে।”
বাক্কো সভাপতি ওয়াহিদ শরীফ বলেন, “বাক্কোর লক্ষ্যমাত্রা বিজনেস প্রসেস আউটসোর্সিং (বিপিও) শিল্পে আগামী ২০২৫ সালের মধ্যে ১ লক্ষ কর্মসংস্থান সৃষ্টি এবং ১ বিলিয়ন ডলার রপ্তানি আয় অর্জন করা। সেলক্ষ্য অর্জনে সরকারের সাথে একাত্ম হয়ে কাজ করছে বাক্কো। আন্তর্জাতিক প্রদর্শনীতে অংশগ্রহণের মাধ্যমে দেশের সফলতা এবং সক্ষমতার গল্প তুলে ধরাতে ভবিষ্যতেও কাজ করবে বাক্কো।”

ই-কমার্স এক্সপো ২০২৩’ মেলায় পৃষ্ঠপোষকতা এবং সর্বাত্মক সহযোগিতা করার জন্য রপ্তানি উন্নয়ন ব্যুরো এবং বাংলাদেশ হাইকমিশনের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন বাক্কো সাধারন সম্পাদক তৌহিদ হোসেন।
প্রদর্শনী চলাকালীন সময়ে ‘এক্সেল লন্ডন’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে যুক্তরাজ্য ও ইউরোপসহ বিভিন্ন দেশের অসংখ্য ব্যবসায়ী ও দর্শনার্থী বাংলাদেশের স্টলে তাদের জিজ্ঞাসা, প্রশ্ন নিয়ে ভীড় জমায়। এভাবেই আন্তর্জাতিক ব্যবসায়িক সংযোগ তৈরির এক তীর্থক্ষেত্রে পরিণত হয় প্রদর্শনীস্থল। পাশাপাশি, লন্ডনে বসবাসকারী বিপুলসংখ্যক বাংলাদেশী অভিবাসী ও ব্যবসায়ী গোষ্ঠীও প্রদর্শনী পরিদর্শনে আসে।
উক্ত প্রদর্শনী মেলায় বাংলাদেশের অংশগ্রহণ যুক্তরাজ্যে ব্যবসায়িক সম্পর্ক ও সংযোগ তৈরির ক্ষেত্রে নতুন দিগন্তের উন্মোচন করেছে বলে বিশ্বাস করে বাক্কো। অন্যদিকে সম্মানজনক এই আন্তর্জাতিক প্রদর্শনীতে অংশগ্রহণের মাধ্যমে বিশ্ববাসীর সামনে বাংলাদেশকে বিশ্বের অন্যতম সেরা বিপিও গন্তব্য হিসেবে উপস্থাপনের সুযোগকে যথার্থভাবে কাজে লাগিয়েছেন বাংলাদেশী প্রতিনিধিগণ। এরপর লন্ডনে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের আমন্ত্রণে নৈশভোজে অংশনেয় বাংলাদেশের প্রতিনিধি দলটি।

এক্সপোতে অংশগ্রহণকারী ১৬টি প্রতিষ্ঠান হলঃ এরিয়া৭১ ভেঞ্চার লিমিটেড, এএসএল বিপিও, ব্রেইন স্টেশন ২৩ লিমিটেড, ইজি টেকনোলজি লিমিটেড, ফেইথআইটি, ফিফোটেক, ফার্নিকম, গ্রাহো লিমিটেড, গ্রাফিক আনলিমিটেড এইড লিমিটেড, গ্রাফিকস ভিউ, গোইয়ারা লিমিটেড, ইগনাইট টেক সলিউশন্স, দ্য কাও কোম্পানি লিমিটেড, লিংক ভিশন সফটওয়্যার সলিউশন, নোবেল আইটি সলিউশন লিমিটেড এবং স্কাই টেক সলিউশন্স।

উল্লেখ্য, ‘ই-কমার্স এক্সপো ২০২৩’- এ অংশ নিয়েছিল এগারো হাজারেরও বেশি আন্তর্জাতিক ই-কমার্স এবং বিপণন খাতের নেতৃবৃন্দ। প্রদর্শনীর পাশাপাশি এগারোটি মিলনায়তন জুড়ে ছিল দুইশত ঘন্টারও অধিক সময়ব্যাপী আলোচনা সভার আয়োজন।

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: শিল্প খাতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ, জলবায়ু পরিবর্তন...

আইফোন ডুও উন্মোচন: এক দশকের মধ্যে অ্যাপলের সেরা প্রযুক্তি?

টেকভিশন২৪ ডেস্ক: এক দশকের মধ্যে অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস...

বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের অংশীদারিত্বের ১২ বছর পূর্তি

টেকভিশন২৪ ডেস্ক: “মানুষ শৈশবে যা দেখে, সারাজীবন সেটিকে পুনঃনির্মাণ...

সর্বশেষ

আইফোন ডুও উন্মোচন: এক দশকের মধ্যে অ্যাপলের সেরা প্রযুক্তি?

টেকভিশন২৪ ডেস্ক: এক দশকের মধ্যে অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস...

আইআরও বাংলাদেশ ওপেনের জাতীয় পর্ব ১১–১২ সেপ্টেম্বর

টেকভিশন২৪ ডেস্ক: অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিতব্য ২৮তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

ডিআইইউতে শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, (ডিআইইউ) আশুলিয়াস্থ ‘ড্যাফোডিল স্মার্ট...

রাইডারদের বিনামূল্যে বিমা সুবিধা দিচ্ছে ফুডপ্যান্ডা

টেকভিশন২৪ ডেস্ক: রাইডারদেরকে বিনামূল্যে সার্বক্ষনিক দুর্ঘটনা বিমা সুবিধা দিচ্ছে...

শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে অনলাইন কেনাকাটার অভিজ্ঞতা বদলে দেওয়া এবং...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি