বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
30.3 C
Dhaka

বিকাশ-এর ক্যাশ পিকআপ সেবা ব্যবহার করবে রেনেটা

টেকভিশন২৪ ডেস্ক: দেশজুড়ে থাকা ১৯টি ডিস্ট্রিবিউশন সেন্টারে বিকাশের বি২বি (বিজনেস টু বিজনেস) সল্যুশন ‘ক্যাশ পিকআপ’ সেবা ব্যবহার করবে দেশের অন্যতম শীর্ষ ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান রেনেটা লিমিটেড। এর ফলে প্রতিষ্ঠানটির সরবরাহ চেইনে ডিপো ও মাঠ পর্যায়ের আর্থিক ব্যবস্থাপনায় সময় এবং অর্থ সাশ্রয় হবে, যা ব্যবসা প্রসারেও ভূমিকা রাখবে।

এই ধরণের বি২বি সল্যুশন, উৎপাদক থেকে শুরু করে বিক্রেতার লেনদেনকে করবে আরো সহজ, স্বচ্ছ ও নিরাপদ। বর্তমানে ক্রেতারা দেশের অধিকাংশ ফার্মেসি থেকেই ওষুধ ক্রয় করে বিকাশের মাধ্যমে পেমেন্ট করছেন। অন্যদিকে, ওষুধ বিক্রেতাগণও তাদের বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্টের মাধ্যমে রেনেটা থেকে ক্রয় করা পণ্যের মূল্য সরাসরি পরিশোধ করতে পারবেন। এভাবেই সেবাটি ওষুধসহ অন্যান্য শিল্পখাতের সরবরাহ চেইনের আর্থিক ব্যবস্থাপনায় সক্ষমতা বাড়াবে এবং দেশের ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেমকে আরো সুদৃঢ় করতে ভূমিকা রাখবে।

সম্প্রতি এই লক্ষ্যে বিকাশ এবং রেনেটা লিমিটেড-এর মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেন বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ এবং রেনেটা লিমিটেডের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মুস্তাফা আলিম আওলাদ। এ সময় আরো উপস্থিত ছিলেন বিকাশ-এর প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদীর, রেনেটা লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ এস কাইসার কবির, বিকাশের ইভিপি ও হেড অব গভর্নমেন্ট পার্টনারশিপ ও বিজনেস সেলস মাশরুর চৌধুরী সহ দুটি প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

এছাড়া, এই চুক্তির আওতায় রেনেটা-এর কারখানা এবং বিতরণ ডিপোর কর্মীদের বেতন-ভাতাও বিকাশের ‘ডিসবার্সমেন্ট সল্যুশন’-এর মাধ্যমে সরাসরি তাদের নিজ নিজ বিকাশ অ্যাকাউন্টে চলে যাবে। বিকাশ অ্যাকাউন্টে বেতন পাওয়ায় কর্মীরা তাই খুব সহজেই বিকাশের বিভিন্ন সেবা নিতে পারবেন যার মাঝে অন্যতম সেন্ড মানি, মোবাইল রিচার্জ, ইউটিলিটি বিল পরিশোধ, কেনাকাটার পেমেন্ট, বাস-লঞ্চ-ট্রেন-বিমানের টিকেট কেনা, সেভিংস ইত্যাদি।

ঔষধ শিল্পখাত বিবেচনায় রেনেটা-ই প্রথম প্রতিষ্ঠান যারা বিকাশের বি২বি ‘ক্যাশ পিকআপ’ সেবা গ্রহণ করেছে। উল্লেখ্য, সিমেন্ট, বেভারেজ, লাইফস্টাইল, খাদ্যসহ বিভিন্ন খাতের শীর্ষ প্রতিষ্ঠানগুলো ইতোমধ্যেই বিকাশ-এর এই বি২বি সল্যুশন ব্যবহার করছে।

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি