মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬
25.9 C
Dhaka

বিকাশে মোবাইল রিচার্জে ৪০ গ্রাহক পাবেন বিশ্বকাপ ক্রিকেট দেখার সুযোগ

টেকভিশন২৪ ডেস্ক: এবার মাঠে বসেই আইসিসি ওয়ানডে বিশ্বকাপ দেখার সুযোগ পাবেন ৪০ জন বিকাশ গ্রাহক। আসছে অক্টোবরে ভারতে শুরু হতে যাওয়া বিশ্বকাপকে সামনে রেখে সবচেয়ে বেশিবার বিকাশ থেকে যেকোনো মোবাইল নাম্বারে ৫০ অথবা ১০০ টাকা রিচার্জ করে গ্রাহকরা এই সুযোগ নিতে পারেন।

“বিকাশ করলেই বিশ্বকাপ” শীর্ষক পাঁচ সপ্তাহব্যাপী এই ক্যাম্পেইনে প্রতি সপ্তাহে ৮ জন করে মোট ৪০ জন বিজয়ী গ্রাহক মাঠে বসে দেখবেন বিশ্বকাপের ১৩তম আসর। এই ৪০ জনের মধ্যে ৩০ জন পাবেন বাংলাদেশ বনাম পাকিস্তান ম্যাচের টিকেট, ৫ জন পাাবেন সেমিফাইনাল এবং ৫ জন পাবেন ফাইনালের টিকেট। ম্যাচ-টিকেটের পাশাপাশি তাঁরা পাবেন বাংলাদেশ থেকে ভারতে যাওয়া-আসার এয়ার টিকেট এবং ২ রাতের জন্য হোটেল বুকিং। ক্যাম্পেইনটি চলবে ২৩ সেপ্টেম্বর, ২০২৩ পর্যন্ত। একজন গ্রাহক পুরো ক্যাম্পেইন চলাকালে পুরস্কারের জন্য শুধুমাত্র একবারই বিবেচিত হবেন।

বিশ্বকাপে বাংলাদেশ বনাম পাকিস্তান ম্যাচ টিকেটের জন্য সবচেয়ে বেশিবার ৫০ টাকা মোবাইল রিচার্জ করা বিকাশ গ্রাহকদের বিবেচনা করা হবে। অন্যদিকে সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচের টিকেটের জন্য বিবেচনায় থাকবেন সবচেয়ে বেশিবার ১০০ টাকা মোবাইল রিচার্জ করা বিকাশ গ্রাহকরা। উল্লেখ্য, বিকাশ এর মাধ্যমে রিচার্জের দৈনিক লিমিট ৫০ বার এবং মাসিক লিমিট ১৫০০ বার।

প্রতি সপ্তাহের বিজয়ীদের সাথে শুধুমাত্র বিকাশ-এর অফিশিয়াল চ্যানেলের মাধ্যমে (বিকাশ হেল্পলাইন ১৬২৪৭) সরাসরি যোগাযোগ করা হবে (সকাল ১০:০০টা থেকে রাত ১০:০০টার মধ্যে)। সর্বাধিক রিচার্জের সংখ্যা একাধিক গ্রাহকের একই হলে, দ্রুততম রিচার্জকারী বিজয়ী হিসেবে বিবেচিত হবেন। গ্রাহকরা বিকাশ অ্যাপের মাধ্যমে অথবা *247# ডায়াল করে মোবাইল রিচার্জ করতে পারবেন।

ক্যাম্পেইনটির বিস্তারিত – https://www.bkash.com/page/bkash-wc2023।

এই সপ্তাহের জনপ্রিয়

২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট অনলাইন...

ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন বাংলাদেশ প্রতিনিধিদলের

টেকভিশন২৪ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে অবস্থিত টেক জায়ান্ট...

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

টেকভিশন২৪ ডেস্ক: দেশের জনপ্রিয় ও আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

ছয় দিনের মাথায় বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস...

সর্বশেষ

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

অর্থ মন্ত্রণালয়ের মূল্যায়নে দ্বিতীয় অবস্থানে বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: সুশাসন প্রতিষ্ঠা, প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি এবং জনসেবা...

ইন্ডাস্ট্রির সঙ্গে শিক্ষার্থীদের সেতুবন্ধন করবে ‘লগইন ইনটু ইন্ডাস্ট্রি নেক্সট’

টেকভিশন২৪ ডেস্ক: শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার সঙ্গে তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

ডেস্কটপেই এআই মডেল তৈরির সুযোগ আনল গিগাবাইট

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বখ্যাত কম্পিউটার হার্ডওয়্যার প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘গিগাবাইট’ লোকাল...

বাংলাদেশ আইসিটি এন্ড ইনোভেশন এওয়ার্ডস পেল দেশের শীর্ষ ৪৪ উদ্ভাবন

টেকভিশন২৪ প্রতিবেদক: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন,...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি