মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬
25.9 C
Dhaka

‘পিকেএসএফ’র এমডি এবং পদক্ষেপ’র নির্বাহী পরিচালক পরিদর্শন করলেন নিকলী প্রকল্প

টেকভিশন২৪ ডেস্ক: সম্প্রতি কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলার ছাতিরচর ইউনিয়নে পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র এর LIFT প্রোগ্রাম এবং “পাথওয়েজ টু প্রসপারিটি ফর এক্সট্রিমলি পুওর পিপল ইইউ (পিপিইপিপি-ইইউ)” প্রকল্পের মাঠ পর্যায়ের কার্যক্রম সরেজমিন পরিদর্শন করেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর ব্যবস্থাপনা পরিচালক ও সাবেক সচিব ড. নমিতা হালদার (এনডিসি)। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পদক্ষপ এর নিবার্হী পরিচালক মোঃ সালেহ বিন সামস, নিকলী উপজেলা নিবার্হী অফিসার শাকিলা পারভীন, পদক্ষেপ এর অর্থ ও হিসাব বিভাগের যুগ্ম পরিচালক মোঃ শামছুজ্জামান লেলিন, ক্ষুদ্র অর্থায়ন কর্মসূচির সিনিয়র সহকারী পরিচালক ও রিজিওনাল ম্যানেজার মোঃ শফিকুল ইসলাম, কিশোরগঞ্জ জোনের সহাকারী পরিচালক ও জোনাল ম্যানেজার মোঃ মাহবুবুর রহমান, ছাতিরচর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মোঃ শামছুজ্জামান চৌধুরী প্রমূখ।

পিকেএসএফ এর ব্যবস্থাপনা পরিচালক ড. নমিতা হালদার মাঠ পর্যায়ের প্রসপরিটি প্রকল্পের বাস্তবায়িত সেলাই প্রশিক্ষণ, আয়বর্ধনমূলক কর্মকান্ডের কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ ও বিপনন এবং শুটকী ব্যবসা; মা ও শিশু ফোরামে নবজাতক ও শিশু খাদ্য সম্পর্কিত ‘Infant and Young Child Feeding (IYCF)’  প্রদর্শনী কার্যক্রম পরিদর্শন করেন। তিনি স্ব-স্ব ক্ষেত্রে নারীদেরকে স্বাবলম্বী হতে বলেন এবং স্যানিটারি ন্যাপকিন, শিশুদের ছয় ধরনের সুষম খাবার ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করেন। পরে তিনি ‘স¦প্নের সিঁড়ি নারী উন্নয়ন সংস্থা’ এর ‘সিবিও’ কমিটির নেত্রীদের সাথে একটি মতবিনিময় সভা করেন। তিনি কার্যক্রম, সফলতা, চ্যালেঞ্জ ও ভবিষ্যত পরিকল্পনা নিয়ে নারী কর্মীদের বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন এবং তাদের সুবিধা অসুবিধা নিয়ে কথা বলেন। তিনি পদক্ষেপ এর LIFT প্রোগ্রাম ও প্রসপরিটি প্রকল্পের বাস্তবায়িত বিভিন্ন কার্যক্রম সরেজমিন পরিদর্শন শেষে সন্তোষ প্রকাশের পাশাপাশি প্রকল্প কার্যক্রমকে আরও গতিশীল করার জন্য পরামর্শ প্রদান করেন।

এছাড়া দিনব্যাপী পরিদর্শনে সংস্থার নিবার্হী পরিচালক মোঃ সালেহ বিন সামস প্রকল্প কর্মকর্তাদের সাথে মাঠ পরিদর্শনের অভিজ্ঞতা বিনিময় এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

দেশের অতিদরিদ্র জনগোষ্ঠীর দারিদ্র্য বিমোচন এবং টেকসই উন্নয়নের লক্ষ্যে ‘পিপিইপিপি-ইইউ’ প্রকল্পটি ২০২০ সাল থেকে পদক্ষেপ কিশোরগঞ্জ জেলার নিকলী, মিঠামইন, অষ্টগ্রাম উপজেলায় বাস্তবায়ন করছে। এফসিডিও এর যৌথ অর্থায়নে এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)এর সহায়তায় পরিচালিত কর্মসূচির মূল উদ্দেশ্য হলো ২.৫ লক্ষ পরিবারের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দারিদ্র্য বিমোচন ও টেকসই উন্নয়ন, অতিদরিদ্র জনগোষ্ঠীর অভিযোজন সক্ষমতা বৃদ্ধি ও অর্থনৈতিক উন্নতি ত্বরান্বিত করতে প্রয়োজনীয় সরকারি এবং বেসরকারি সেবাপ্রাপ্তি নিশ্চিতকরণে প্রাতিষ্ঠানিক ও পদ্ধতিগত কাঠামো জোরদার করার জন্য সহযোগিতা প্রদান করা।

এই সপ্তাহের জনপ্রিয়

২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট অনলাইন...

ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন বাংলাদেশ প্রতিনিধিদলের

টেকভিশন২৪ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে অবস্থিত টেক জায়ান্ট...

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

টেকভিশন২৪ ডেস্ক: দেশের জনপ্রিয় ও আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

ছয় দিনের মাথায় বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস...

সর্বশেষ

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

অর্থ মন্ত্রণালয়ের মূল্যায়নে দ্বিতীয় অবস্থানে বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: সুশাসন প্রতিষ্ঠা, প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি এবং জনসেবা...

ইন্ডাস্ট্রির সঙ্গে শিক্ষার্থীদের সেতুবন্ধন করবে ‘লগইন ইনটু ইন্ডাস্ট্রি নেক্সট’

টেকভিশন২৪ ডেস্ক: শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার সঙ্গে তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

ডেস্কটপেই এআই মডেল তৈরির সুযোগ আনল গিগাবাইট

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বখ্যাত কম্পিউটার হার্ডওয়্যার প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘গিগাবাইট’ লোকাল...

বাংলাদেশ আইসিটি এন্ড ইনোভেশন এওয়ার্ডস পেল দেশের শীর্ষ ৪৪ উদ্ভাবন

টেকভিশন২৪ প্রতিবেদক: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন,...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি