রবিবার, অক্টোবর ১৮, ২০২৬
33.1 C
Dhaka

প্রতিবন্ধী নাগরিক বান্ধব স্মার্ট বাংলাদেশ গাইডলাইন অনুমোদন

টেকভিশন২৪ ডেস্ক: আগামী ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল সেবা প্রদান নিশ্চিতে ‘ডিজিটাল সার্ভিস ওয়েব ডিজাইনিং ফর ইনক্লুসিভ অ্যাক্সেসিবিলিটি’ নামে গাইডলাইন অনুমোদন করা হয়েছে। এটুআই এর কারিগরি সহায়তায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এই গাইডলাইন অনুমোদন করে এবং মন্ত্রীপরিষদ বিভাগ একটি প্রজ্ঞাপনের মাধ্যমে মন্ত্রণালয়/বিভাগ ও আওতাধীন দপ্তর সংস্থা/বিভাগ ও জেলা কর্তৃক গাইডলাইনটি অনুসরণে নির্দেশনা প্রদান করে।

গাইডলাইনটি অনুমোদনের মধ্য দিয়ে দেশের সকল সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ওয়েব এবং ডিজিটাল সেবাসমূহ প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ব্যবহার উপযোগী হওয়ার দ্বার উন্মুক্ত হয়েছে।

[embedyt] https://www.youtube.com/watch?v=6ADZ1OIAO4s[/embedyt]

এই গাইডলাইনটি আন্তর্জাতিক ওয়েব অ্যাক্সেসিবিলিটি মানদণ্ড ওয়েব কনটেন্ট অ্যাক্সেসিবিলিটি গাইডলাইন (ডব্লিউসিএজি) ২.১ অনুযায়ী প্রণয়ন করা হয়েছে। এখানে উল্লেখ্য যে, এটুআই-এর কারিগরি সহায়তায় আইসিটি ডিভিশনের পলিসি শাখা বিভিন্ন অংশীজনের সঙ্গে বছরব্যাপী মত-বিনিময়ের মধ্য দিয়ে এই গাইডলাইনটি প্রণয়ন করে। যা পরবর্তীতে আইসিটি বিভাগ অনুমোদন করে।  

ডব্লিউসিএজি-এর চারটি মূলনীতির ওপর ভিত্তি করে এই গাইডলাইনটি প্রণয়ন করা হয়। যা দেশের সকল ওয়েব এবং ডিজিটাল সার্ভিস এর তথ্য ও সেবা প্রতিবন্ধী ব্যক্তিসহ সকলের জন্য অভিগম্যতা নিশ্চিত করে।

উল্লেখ্য, মন্ত্রিপরিষদ বিভাগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ-এর আওতায় বাস্তবায়নাধীন ও ইউএনডিপি এর সহায়তায় পরিচালিত এসপায়ার টু ইনোভেট- এটুআই ডিজিটাল অন্তর্ভুক্তিমূলক স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিভিন্ন উদ্ভাবনী কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় ইতোমধ্যে জাতীয় তথ্য বাতায়ন, মাইগভ, মুক্তপাঠ, নাইস প্লাটফর্মকে প্রতিবন্ধী ব্যক্তি বান্ধব করেছে এটুআই। একইসাথে দেশের ৫টি ব্যাংকের ডিজিটাল সার্ভিসকে প্রতিবন্ধী ব্যক্তিদের ব্যবহার উপযোগী করে তোলার কার্যক্রম অব্যাহত রয়েছে। 

গাইডলাইনটি দেখার জন্য ক্লিক করুন: https://a2i.gov.bd/wp-content/uploads/2023/05/Digital-Service-and-Web-Designing-Guideline-for-Inclusive-Accessibility-2022.pdf 

ডিজিটাল সেবা অভিগম্য করা নিয়ে এটুআই এর ভিডিও দেখতে ক্লিক করুন :  https://youtu.be/6ADZ1OIAO4s

এই সপ্তাহের জনপ্রিয়

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

সর্বশেষ

পূজায় ইনফিনিক্সের নোট সিরিজে সর্বোচ্চ ৭,০০০ টাকা ক্যাশব্যাক

টেকভিশন২৪ ডেস্ক: পূজার কেনাকাটায় বাড়তি সুবিধা দিতে নোট সিরিজের...

৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি নিয়ে রিয়েলমি সি১০০ উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: তরুণ প্রজন্মের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি বাংলাদেশে...

এজেন্টিক এআই এক্সপেরিয়েন্স নিয়ে এলো টেকনোর ‘এলা ক্ল’

টেকভিশন২৪ ডেস্ক: এআই অ্যাসিস্ট্যান্ট এখন শুধু প্রশ্নের উত্তর দেওয়ার...

অফিশিয়াল আইফোন ক্রয়ের স্বস্তি: কোন পথে এগোচ্ছে বাংলাদেশের অ্যাপল বাজার?

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রযুক্তিপ্রেমী ও তরুণ প্রজন্মের কাছে আইফোনের...

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: আসুসের রিপাবলিক অব গেমার্স (আরওজি)...

ওয়ালটন হাই-টেকের ২০তম এজিএম: ১৮০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদন

শক্তিশালী আর্থিক অগ্রগতি ও পরিকল্পিত নতুন বিনিয়োগে সন্তুষ্ট বিনিয়োগকারীরাটেকভিশন২৪...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি