রবিবার, অক্টোবর ১৮, ২০২৬
27.2 C
Dhaka

আয় নেমেছে অর্ধেকে, লোকসান হচ্ছেই টুইটারের: মাস্ক

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক মাধ্যম টুইটারের বিজ্ঞাপনী আয় কমে গিয়ে ঠেকেছে অর্ধেকে। ফলে, আর্থিক লোকসানের মুখে পড়েছে কোম্পানিটি। এমনই বলছেন প্ল্যাটফর্মটির মালিক ইলন মাস্ক।

শনিবার এক ব্যবহারকারীর ব্যবসায়িক উপদেশ সংশ্লিষ্ট টুইটের জবাবে মাস্ক বলেন, আয়ের চেয়ে এখনও ব্যয় বেশি। কারণ, কোম্পানির বিজ্ঞাপনী আয় হয়ে গেছে প্রায় অর্ধেক, এর পাশাপাশি আছে বিশাল ঋণের বোঝা। আমাদের অন্য কোনো রকম বিলাসিতা দেখানোর আগে অর্থ প্রবাহের দিক ঘুরানো দরকার।”

গত অক্টোবরে চার হাজার চারশ কোটি ডলারে টুইটার অধিগ্রহণের পর থেকেই মাস্ক সেইসব বিজ্ঞাপনদাতাকে আশ্বস্ত করার চেষ্টা করেছেন, যারা কোম্পানির শীর্ষ কর্মকর্তা ও কর্মীদের ব্যাপক ছাঁটাই এবং কনটেন্ট মডারেশনে ভিন্ন পদ্ধতি অবলম্বনের মতো বিষয়াদি নিয়ে উদ্বিগ্ন ছিলেন। এ ছাড়া, সাইটে নিষিদ্ধঘোষিত কয়েকটি হাই প্রোফাইল অ্যাকাউন্টকেও প্ল্যাটফর্মে ফেরার সুযোগ দেন তিনি।

এপ্রিলে মাস্ক বলেন, প্ল্যাটফর্মটি ছেড়ে চলে যাওয়া বেশিরভাগ বিজ্ঞাপনদাতাই ফিরে এসেছেন। ফলে, বছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানি লাভের মুখ দেখতে পারে, এমন সম্ভাবনার কথাও তখন বলেন তিনি।
মে মাসে বিজ্ঞাপন খাতের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত থাকা মিডিয়া কোম্পানি ‘এনবিসিইউনিভার্সাল’-এর সাবেক নির্বাহী লিন্ডা ইয়াকারিনোকে টুইটারের নতুন সিইও হিসেবে নিয়োগ দেন মাস্ক।

তবে, পরবর্তীতে ব্যবহারকারীর টুইট দেখার সংখ্যায় লাগাম টানার সিদ্ধান্তে অনেক ব্যবহারকারীকেই খেপিয়ে দিয়েছে টুইটার। এমনকি কেউ কেউ এমন অভিযোগও করেন, তারা সাইটে প্রবেশ করতে পারছেন না। মাস্ক অবশ্য বলছেন, এই নিষেধাজ্ঞার কারণ হল অননুমোদিত ডেটা স্ক্র্যাপিং ঠেকানো।

এ মাসেই টুইটারের নতুন প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হয়েছে মেটার নতুন টেক্সটভিত্তিক অ্যাপ ‘থ্রেডস’, যা পাঁচ দিনের মধ্যেই ১০ কোটি ব্যবহারকারী পেয়ে রেকর্ড গড়েছে। সেবাটির বিরুদ্ধে টুইটার আইনি পদক্ষেপ নেওয়ার হুমকিও দিয়েছিল।

এই সপ্তাহের জনপ্রিয়

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

সর্বশেষ

অফিশিয়াল আইফোন ক্রয়ের স্বস্তি: কোন পথে এগোচ্ছে বাংলাদেশের অ্যাপল বাজার?

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রযুক্তিপ্রেমী ও তরুণ প্রজন্মের কাছে আইফোনের...

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: আসুসের রিপাবলিক অব গেমার্স (আরওজি)...

ওয়ালটন হাই-টেকের ২০তম এজিএম: ১৮০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদন

শক্তিশালী আর্থিক অগ্রগতি ও পরিকল্পিত নতুন বিনিয়োগে সন্তুষ্ট বিনিয়োগকারীরাটেকভিশন২৪...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি