শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
27 C
Dhaka

স্মার্ট কনটেন্ট নির্মাতা তৈরিতে এক্সিলারেটর প্রোগ্রাম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে শিক্ষা-প্রযুক্তি-তথ্য-বিনোদন ভিত্তিক স্মার্ট কনটেন্ট নির্মাতা ও তরুণ উদ্ভাবক তৈরির লক্ষ্যকে সামনে রেখে স্মার্ট বাংলাদেশ এক্সিলারেটর প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার সহযোগিতায় যৌথভাবে এই আয়োজন করে  দেশের অলাভজনক সংস্থা ক্যাস্টওয়ে অন দ্য মুন (সিওটিএম) ও এসপায়ার টু ইনোভেট-এটুআই। আয়োজনের পৃষ্ঠপোষকতায় ছিল দেশের মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশ। আজ শনিবার রাজধানীর বঙ্গবন্ধু সামরিক জাদুঘরে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে এই এক্সিলারেটর প্রোগ্রামের আয়োজন করা হয়। দেশব্যাপী প্রায় দুই শতাধিক তরুণ উদ্ভাবক ও আগ্রহী কনটেন্ট নির্মাতারা এই আয়োজনে স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন। দেশের সরকার কর্তৃক গৃহীত স্মার্ট বাংলাদেশ রূপকল্প-২০৪১ কে সামনে রেখে সারা দেশে প্রতিভাবান তরুণ উদ্ভাবক ও কনটেন্ট নির্মাতাদের উৎসাহিতকরণ এবং ক্ষমতায়ন করা এই উদ্ভাবনী উদ্যোগের লক্ষ্য।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এই ব্যতিক্রমী আয়োজনের মাধ্যমে ভবিষ্যতে স্মার্ট সিটিজেন তৈরি হবে। বাংলাদেশকে আরো একধাপ এগিয়ে নিয়ে যেতে সহায়তা করবে। এই প্রোগ্রামের মাধ্যমে, অংশগ্রহণকারীরা আরো সৃজনশীল হতে সহযোগিতা করবে এবং শিল্প বিশেষজ্ঞদের কাছ থেকে তাদের কথা শুনে অংশগ্রহণকারীরা আরো সৃজনশীল মনোভাব বৃদ্ধি করতে পারবে, যা ভবিষ্যতে তাদের যুগান্তকারী ধারণাগুলিকে আরো কার্যকর সমাধানে রূপান্তর করতে সক্ষম করবে।

আয়োজনটি স্মার্ট সিটিজেন তৈরিতে সহায়ক ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন ইউএনডিপি-এর বাংলাদেশ শাখার হেড অব কমিউনিকেশনস মোঃ আব্দুল কাইয়ুম। তিনি বলেন, ‘ক্রিয়েটর অ্যাক্সিলারেটর প্রোগ্রামটি তরুণ উদ্ভাবকদের আরো অনুপ্রাণিত করবে। অংশগ্রহণকারীরা এমন একটি পরিবেশে নিজেকে নিমজ্জিত করার মাধ্যমে নিজেদের সৃজনশীল ভাবনাকে আরো উৎসাহিত করতে পারবে এবং তাদের যথার্থ পরিবর্তনের জন্য উক্ত প্রোগ্রামটি কার্যকর জ্ঞান প্রদান করবে। ভবিষ্যত গঠনের জন্য আয়োজনটি উদ্ভাবনের বিভিন্ন দিক এবং প্রযুক্তির রূপান্তরকারী শক্তির অনুসন্ধান করবে বলে আশা করি।’

নাট্য ব্যক্তিত্ব সুমন পাটোয়ারী বলেন, তরুণ উদ্ভাবকরাই পারেন স্মার্ট সমাজ তৈরি করতে। দেশের তরুণদের মধ্যে অনেক সৃজনশীলতা লক্ষ্য করি। বর্তমান সময়ে হাজার হাজার তরুণ কনটেন্ট তৈরি বা উদ্ভাবন করে বিশেষ নজর কাড়ছেন। তাদেরকে উৎসাহিত করা আমাদের কাজ। শুধু একটা মোবাইল দিয়েই সুন্দর সুন্দর কনটেন্ট তৈরি করতে পারছেন। এই ধরনের আয়োজন নিঃসন্দেহে তাদের আরও উৎসাহিত করবে, নির্দেশনা দেবে এবং স্মার্ট সিটিজেন তৈরি করবে। এরাই একসময় স্মার্ট বাংলাদেশের প্রতিচ্ছ্ববি হবে আশা রাখি।  

এসময় সামাজিক সমস্যাকে সামনে রেখে কনটেন্ট নির্মাণে ফটোগ্রাফির গুরুত্ব নিয়ে আলোকপাত করেন বিশিষ্ট ফটোগ্রাফার ব্যক্তিত্ব সাইফুল হক অমি। তিনি বলেন, ‘একটা ছবি হাজারও গল্প বলতে পারে। আমাদের আশ-পাশের ছোটছোট অসঙ্গতির গল্পগুলো ছবির লেন্সে ধারণ করে তুলে ধরে সমাজ পরিবর্তন আনা সম্ভব।’

সবারই মানসিক দিকের গুরুত্ব দেয়ার কথা উল্লেখ করে মনের বন্ধু’র প্রতিষ্ঠাতা তৌহিদা শিরোপা বলেন, স্মার্ট সিটিজেনের প্রধান বিষয় হলো- নাগরিক নিজেই নিজেদের সমাধান হবেন। ‘আমিই সমাধান’ হবে লক্ষ্য। তা সামনে রেখে সবাইকে নিজের ও আশেপাশে মানুষের মানসিক সমস্যার সমাধানে কাজ করতে হবে।   

এই আয়োজনের ধারাবাহিকতায় এই দেশজুড়ে তরুণ উদ্ভাবক ও কনটেন্ট নির্মাতাদের উৎসাহ দিতে একটি কনটেন্ট নির্মাণ প্রতিযোগিতা ক্যাম্পেইন আয়োজন করার ঘোষণা দেয় ইউএনডিপি ও এটুআই। তিনমাস ব্যাপী এই ক্যাম্পেইনে উদীয়মান কনটেন্ট নির্মাতারা এসডিজির ওপরে কনটেন্ট তৈরি করবেন। বিজ্ঞ বিচারকদের ভোটে সেরা ১০ নির্মাতাকে পুরস্কৃত করবে ইউএনডিপি ও এটুআই।

উল্লেখ্য, মন্ত্রিপরিষদ বিভাগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতায় বাস্তবায়নাধীন ও ইউএনডিপি’র সহায়তায় পরিচালিত এসপায়ার টু ইনোভেট-এটুআই বাংলাদেশ সরকারের ডিজিটাল বাংলাদেশ ও স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে বিভিন্ন উদ্ভাবনী কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

অনুষ্ঠানে এটুআই-এর ই-কমার্স ইম্প্লিমেন্টেশন এক্সপার্ট তৌফিক আহমেদ, সাইবার ৭১ এর প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহিম হোসাইন, ও এটুআই-এর স্ট্র্যাটেজি কমিউনিকেশনস-এর পরামর্শক আশফাক জামান, ক্যাস্টওয়ে অন দ্য মুন (সিওটিএম) এর সহ-প্রতিষ্ঠাতা শাহ জালাল আলিফ ও আরিফা শবনম সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন ।

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি