মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬
32.1 C
Dhaka

এনআইডি সার্ভার বিকল দু’দিন, সিম কিনতে পারছেন না গ্রাহকরা

টেকভিশন২৪ ডেস্ক: নির্বাচন কমিশনের অধীনে থাকা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধন বিভাগের সার্ভার দুই দিন ধরে বিকল হয়ে রয়েছে। এতে মোবাইল কোম্পানিগুলোর সিম কিনতে পারছেন না গ্রাহকরা, এনআইডি সংশোধনসহ সরকারি-বেসরকারি বিভিন্ন সেবা কার্যক্রম বিঘ্নিত হচ্ছে। দুর্ভোগে পড়েছেন বহু মানুষ।

এনআইডি সার্ভারে প্রায় ১১ কোটি ভোটারের তথ্য, ছবি ও আঙুলের ছাপ (বায়োমেট্রিক্স) সংরক্ষিত আছে। টেলিকম, ব্যাংক, বীমা, রাজস্ব বোর্ড, পাসপোর্ট অধিদপ্তর, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সেবা খাতের প্রায় শতাধিক প্রতিষ্ঠানের গ্রাহক সংক্রান্ত সেবা জাতীয় পরিচয়পত্রের ওপর নির্ভরশীল। সেবা প্রদানকারী এসব প্রতিষ্ঠান গ্রাহকের দেওয়া তথ্য নির্বাচন কমিশনে সার্ভারে সংরক্ষিত তথ্যের সঙ্গে মিলিয়ে দেখে। সার্ভার বিকল থাকলে এসব সেবা বাধাগ্রস্ত হয়।

মোবাইল অপারেটরদের সংগঠন অ্যামটব সোমবার টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে জানিয়েছে, প্রায় ১৮ ঘণ্টা ধরে (রোববার রাত থেকে) এনআইডি সার্ভার বিকল রয়েছে। এতে তাদের সিম নিবন্ধনসহ ৮টি সেবা কার্যক্রম বিঘ্নিত হচ্ছে। ওই চিঠিতে বলা হয়, মে মাসে দুই দফায় ৩৫ ঘণ্টা এবং মার্চ ও ফেব্রুয়ারি মাসে দুই বার সার্ভার বিকল ছিল।  

এখন পর্যন্ত সার্ভার বিকল অবস্থায় রয়েছে বলে জানা গেছে। নির্বাচন কমিশনের একটি সূত্র জানায়, বুধবার সার্ভার সচল হতে পারে। সূত্র: ডেইল স্টার 

২০১৯ সালের জানুয়ারিতে প্রায় ১৩ দিন এনআইডি সার্ভার ডাউন ছিল ৷ 

এই সপ্তাহের জনপ্রিয়

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

রংপুরে ফেসবুকের বিকল্প হিসেবে ফ্রিডারের যাত্রা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমের দুনিয়ায় ফেসবুক, ইউটিউব ও টিকটকের...

অক্টোবরে বাক্কো কার্যনির্বাহী কমিটি ২০২৬–২৮ মেয়াদের নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

ব্যক্তিগত পর্যায়ে আসছে বাংলা কিউআর, কী সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: সবার নামে একটি নিজস্ব ‘বাংলা কিউআর’ কোড...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

সর্বশেষ

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল ইনোভেটিভ টেকনোলজি ব্র্যান্ড টেকনো বাংলাদেশ জাতীয়...

ওয়ালটনের ব্র্যান্ডিং হিরোজ পুরস্কার পেলো ৩২ ব্যক্তি ও প্রতিষ্ঠান

টেকভিশন২৪ ডেস্ক: গত বৃহস্পতিবার (২০ আগস্ট) রাজধানীর ওয়ালটন করপোরেট...

কার্ভড ডিজাইনে আসছে ভিভো ভি৮০ লাইট

টেকভিশন২৪ ডেস্ক: নতুন কিছু নিয়ে দেশের বাজারে আসছে ভিভোর...

বিআরটিসি মহিলা বাসে ই-টিকিটিং চালু করল সহজ

টেকভিশন২৪ ডেস্ক: নারী যাত্রীদের জন্য গণপরিবহন ব্যবস্থাকে আরও সহজ,...

ফ্রিজের প্রযুক্তিতে বড় বদল: তামার জায়গা নিচ্ছে আধুনিক উপাদান

টেকভিশন২৪ ডেস্ক: ফ্রিজের তাপ নির্গমন অংশে বা কনডেনসারে দীর্ঘকাল...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি