শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬
29 C
Dhaka

এনভোফ্রেম আইডিয়া প্রতিযোগিতায় সেরা তিন বিজয়ী দলের নাম ঘোষণা

টেকভিশন২৪ ডেস্ক: পরিবেশ রক্ষার জন্য সংরক্ষণ, পুনর্ব্যবহার এবং পুনঃস্থাপন অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এবং ক্লাইমেট পার্লামেন্ট বাংলাদেশের আহ্বায়ক নাহিম রাজ্জাক এমপি। রাজধানীর নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) ২৯ মে ২০২৩ সোমবার অনুষ্ঠিত “এনভোফ্রেম” শীর্ষক এক যুগান্তকারী আইডিয়া প্রতিযোগিতার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন।

তিনি বলেন যে, পরিবেশ দূষণ ও জলবায়ু পরিবর্তন আমাদের প্রত্যেকের জীবনকে ভিন্নভাবে প্রভাবিত করে। আমরা প্রায়শই এটি বুঝতে পারি না কিন্তু এর  প্রভাব এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। একারণেই আমাদের আচরণ ও মানসিকতা পরিবেশ বান্ধব সমাধান ভিত্তিক হওয়া উচিত। জলবায়ু পরিবর্তনের প্রভাব মাথায় রেখে কাজ করা উচিত উল্লেখ করে তিনি আরো বলেন যে, জলবায়ু পরিবর্তন বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বড় চ্যালেঞ্জ এবং এ বিষয়ে তরুণ নেতৃত্বের প্রয়োজনীয়তা রয়েছে। সবশেষে, তিনি যার যার কাজের ক্ষেত্র থেকে সকলেরই পরিবেশের প্রতি দায়বদ্ধতা রয়েছে বলে মন্তব্য করেন।

এনভোফ্রেম আইডিয়া প্রতিযোগিতার অনুষ্ঠানটি এনভোলিডের সার্বিক সহযোগিতায় আয়োজন করে এনএসইউ আর্থ ক্লাব। এ উদ্যোগের লক্ষ্য ছিল ভিজ্যুয়াল গল্প বলার প্রভাব কে কাজে লাগিয়ে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের জন্য সচেতনতা ও সমর্থন বৃদ্ধিকরণ।

অনুষ্ঠানের সভাপতি নর্থ সাউথ ইউনিভার্সিটির প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক এম ইসমাইল হোসেন, পরিবেশ রক্ষায় সম্মিলিত প্রচেষ্টার উপর জোর দিয়ে বলেন যে এ ধরনের  প্রচেষ্টা ও উদ্যোগগুলো এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জুট মিল কর্পোরেশনের উপদেষ্টা ও সোনালী ব্যাগের উদ্ভাবক ড. মোবারক আহমেদ খান, কৃষিবিদ ও পরিবেশবিদ কামরুন নাহার, এনএসইউর পরিবেশ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক এবং অর্থনীতি বিভাগের অধ্যাপক গৌর গোবিন্দ গোস্বামী।

এ আয়োজনের অংশ হিসাবে, আইডিয়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলগুলো পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের প্রভাবের সাথে সরাসরি সংশ্লিষ্ট সাতটি এসডিজি অর্জনের উদ্দেশ্য চিন্তা করে প্রয়োজনীয় সমর্থন জোরদার করার জন্য আকর্ষণীয়, আখ্যান, অভিনব সমাধান এবং ইতিবাচক প্রভাব নির্ভর প্রেজেন্টেশন জমা দিয়েছিল। এ প্রতিযোগিতায় বিচারকদের মধ্যে ছিলেন ইউএনডিপি বাংলাদেশের হেড অব কমিউনিকেশন মোঃ আব্দুল কাইয়ুমসহ যমুনা টেলিভিশনের বিশেষ সংবাদদাতা মোঃ মাহফুজুর রহমান মিশু্ ও ফটোগ্রাফি শিক্ষক আবির আব্দুল্লাহ।

উক্ত আয়োজনে অসাধারণ সমাধান আইডিয়ার মাধ্যমে প্রথম পুরস্কার জিতে নেন টিম মিত্র‘। এছাড়া, টিম প্লাস্টিট‘ এবং টিম ইটারনাল‘ যথাক্রমে ১ম রানার আপ এবং ২য় রানারআপ স্থান অর্জন করে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সর্বমোট ৩৭টি দল এ প্রতিযোগিতায় আইডিয়া জমা দেয় এবং চূড়ান্ত রাউন্ডে নির্বাচিত পাঁচটি দল তাদের সমাধান ধারণা উপস্থাপন করে। বিজয়ীর পুরস্কার হিসেবে ১ম স্থান অর্জনকারী ৫০ হাজার টাকা, ১ম রানার-আপ ৩০ হাজার টাকা এবং ২য় রানার-আপ হিসেবে গ্রহণ করে ২০ হাজার টাকা।

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: শিল্প খাতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ, জলবায়ু পরিবর্তন...

ঢাকায় জিমব্রার ব‌্যবহার ও নিরাপত্তা বিষয়ক ইন্টারঅ্যাকটিভ সেশন অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: ঢাকার রেনেসাঁ গুলশান হোটেলে সম্প্রতি একটি বিশেষ...

বাজারে এলো লেনোভো এআই কোপাইলট+ পিসি ল্যাপটপ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রযুক্তি বাজারে এআই কম্পিউটিং এবং আধুনিক...

সর্বশেষ

আইফোন ডুও উন্মোচন: এক দশকের মধ্যে অ্যাপলের সেরা প্রযুক্তি?

টেকভিশন২৪ ডেস্ক: এক দশকের মধ্যে অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস...

আইআরও বাংলাদেশ ওপেনের জাতীয় পর্ব ১১–১২ সেপ্টেম্বর

টেকভিশন২৪ ডেস্ক: অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিতব্য ২৮তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

ডিআইইউতে শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, (ডিআইইউ) আশুলিয়াস্থ ‘ড্যাফোডিল স্মার্ট...

রাইডারদের বিনামূল্যে বিমা সুবিধা দিচ্ছে ফুডপ্যান্ডা

টেকভিশন২৪ ডেস্ক: রাইডারদেরকে বিনামূল্যে সার্বক্ষনিক দুর্ঘটনা বিমা সুবিধা দিচ্ছে...

শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে অনলাইন কেনাকাটার অভিজ্ঞতা বদলে দেওয়া এবং...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি