বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
27.9 C
Dhaka

ফোনেই থার্মোমিটার, চমক নিয়ে আসছে গুগল পিক্সেল

টেকভিশন২৪ ডেস্ক: এই বছরের শেষ নাগাদ ফ্ল্যাগশিপ পিক্সেল স্মার্টফোন সিরিজ লঞ্চ করতে পারে গুগল। ধারণা করা হচ্ছে, এই সিরিজের অধীনে পিক্সেল ৮ এবং পিক্সেল ৮ প্রো ফোন দুটি অন্তর্ভুক্ত থাকবে। অন্যান্য সুযোগ-সুবিধা ছাড়াও এই ফোনটিতে দারুণ একটি ফিচার মিলবে। আর তা হলো থার্মোমিটার হিসেবে ব্যবহার করা যাবে ফোনটি।
পিক্সেল ৮ প্রো ফোনটি পিক্সেল ৭ প্রো এর মতোই একটি পাঞ্চ-হোল ফ্রন্ট ক্যামেরা সাপোর্ট করে। এই ফোনের ব্যাক প্যানেলে থাকছে তিনটি ক্যামেরা। ক্যামেরা মডিউলের মেটাল ফ্রেমটও হবে পিক্সেল ৭ প্রো এর মতো।

যেভাবে থার্মোমিটারের কাজ করবে গুগল পিক্সেল ৮
সম্প্রতি ফোনটির একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। এই ভিডিও পিক্সেল ৮ প্রো ফোনে বিল্ট-ইন থার্মোমিটার কীভাবে কাজ করবে তা দেখানো হয়েছে। এই ফোনের ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশের ঠিক নিচে একটি নতুন সেন্সর থাকবে। এটি একটি ইনফ্রারেড থার্মোমিটার যা দিয়ে আপনার শরীরের তাপমাত্রা পরিমাপ করতে পারবেন।

এর জন্য আপনাকে পিক্সেল ৮ প্রো এর সেন্সর যতটা সম্ভব কপালের কাছাকাছি আনতে হবে কিন্তু খেয়াল রাখতে হবে এটি যেন ত্বক স্পর্শ না করে। এরপর স্টার্ট বাটনে ট্যাপ করতে হবে এবং এটি ভাইব্রেট হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।

বিল্ট-ইন থার্মোমিটারটি কেবল পিক্সেল ৮ প্রো ফোনেই পাওয়া যাবে কারণ এর জন্য একটি সেন্সরের প্রয়োজন হয়। যা এই ফোনে থাকবে। শরীরের তাপমাত্রা পরিমাপের পাশাপাশি ফোনটি বস্তুর তাপমাত্রাও পরিমাপ করতে পারবে।

এই বছরের অক্টোবরে গুগল পিক্সেল ৮ সিরিজ লঞ্চ হতে পারে। এই ফোনে থাকবে স্যামসাং ৫০এমপি আইসোসেল জিএন২ ক্যামেরা সেন্সর। এর সাইজ হবে ১/১.১২ ইঞ্চি। এছাড়াও এই ফোনে একটি ৬.৫২ ইঞ্চি ডিসপ্লে থাকবে। এতে একটি নতুন প্রসেসর থাকবে। যার কোডনেম ‘ঝুমা’। এটি টেন্সর জি৩ হতে পারে।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

লেনোভো এলওকিউ নতুন মডেলের দুটি গেমিং ল্যাপটপ নিয়ে এলো গ্লোবাল ব্র্যান্ড পিএলসি

টেকভিশন২৪ ডেস্ক: গেমিং, কনটেন্ট ক্রিয়েশন এবং উচ্চক্ষমতাসম্পন্ন কম্পিউটিংয়ের চাহিদা...

টেলিটকের ৭০০ মেগাহার্টজ স্পেকট্রাম সংগ্রহের কার্যক্রম শুরু

টেকভিশন২৪ ডেস্ক: আজ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

ডেল টেকনোলজিসের কোর সার্ভার পার্টনার অব দ্যা ইয়ার এওয়ার্ড পেল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় আইসিটি প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস...

সর্বশেষ

ফেরারির ডিজাইনে ইনফিনিক্স নোট ৬০ আলট্রা

টেকভিশন২৪ ডেস্ক: ফেরারির মতো বিলাসবহুল গাড়ির ডিজাইনের জন্য পরিচিত...

তৃতীয় প্রান্তিকে বিশ্বে স্মার্টফোন বাজারে শীর্ষে স্যামসাং

টেকভিশন২৪ ডেস্ক: ২০২৬ সালের তৃতীয় প্রান্তিকে (জুলাই–সেপ্টেম্বর) বিশ্বে সবচেয়ে...

৭০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ও ১২০ হার্টজের ডিসপ্লে নিয়ে এল হেলিও ৬৫

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ সময় ধরে চার্জের চিন্তা ছাড়া ফোন...

টেলিটকের ৭০০ মেগাহার্টজ স্পেকট্রাম সংগ্রহের কার্যক্রম শুরু

টেকভিশন২৪ ডেস্ক: আজ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির...

ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫ শুরু

টেকভিশন২৪ ডেস্ক: শীত মৌসুমকে সামনে রেখে দেশব্যাপী শুরু হয়েছে...

লেনোভো এলওকিউ নতুন মডেলের দুটি গেমিং ল্যাপটপ নিয়ে এলো গ্লোবাল ব্র্যান্ড পিএলসি

টেকভিশন২৪ ডেস্ক: গেমিং, কনটেন্ট ক্রিয়েশন এবং উচ্চক্ষমতাসম্পন্ন কম্পিউটিংয়ের চাহিদা...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি