শনিবার, এপ্রিল ১৮, ২০২৬
31 C
Dhaka

ধবলের আট বছর পূর্তি ও শো-রুম উদ্বোধন

spot_img

টেকভিশন২৪ ডেস্ক: চাকরি খুঁজব না চাকরি দেব গ্রুপ ও আনিসুল হক কোহর্ট ফর গ্রোথ অব উইমেন অন্ট্রাপ্রেনিউরস সদস্য আসমা হক কান্তার উদ্যোগ ‘ধবল’। হাঁটি হাঁটি পা পা করে গত ১৯ মে, ২০২৩ তার পথ চলার অষ্টম বছর পূর্ণ করেছে।

ধবল যার মানে সাদা, আর সাদা মানেই বিশুদ্ধতার প্রতীক। স্বাদের শুদ্ধতা, শুদ্ধ থাকি আনন্দে বাঁচি এই শ্লোগান নিয়েই কাজ করে যাচ্ছে ধবল।

আচার, পিঠা, মসলা, তেল, স্ন্যাকস এসব নিয়েই তাদের নিত্যদিনের কাজ। দীর্ঘ ৮ বছর ধরে অনলাইনে ব্যবসা করে আসলেও সম্প্রতি উত্তরার সেক্টর-১২, শাহ মাখদুম এভিনিউযের ৬৩, ফুড ট্রিবে তাদের প্রথম অফলাইন শো-রুম উদ্বোধন করেছে। ২২ জন কর্মীর একটা দুর্দান্ত টিম কাজ করছে ধবলে।

ধবল এর উদ্যোক্তা আসমা হক বলেন, ব্যবসাটা করছি ২০১৫ সাল থেকে। করোনার চ্যালেঞ্জিং সময়টা পার করার পর দেখলাম ব্যবসাটা কেমন যেন একটা জায়গায় আটকে আছে, গ্রোথ হচ্ছে না। এমন সময়ই আনিসুল হোক কোর্ট ফর গ্রোথ অব উইমেন অন্ট্রাপ্রেনিউরস এর সাথে যুক্ত হবার সুযোগ আসে। কোহর্টের এই সময়ের মধ্যে পাওয়া নানারকম ট্রেনিং এবং ওয়ার্কশপের মাধ্যমে জানতে পারি- বিজনেস মার্কেটিং, সেলস টেকনিক, এ্যাকাউন্টিং এবং টার্গেট কাস্টমার সম্বন্ধে। একাউন্টিংয়ের সফটওয়্যার হাতে কলমে শিখেছি, যেটা আমাদের বিজনেসকে ডিজিটালা্ইজেশন করতে সহায়ক। নতুন শো-রুমে সবাইকে স্বাগত জানান তিনি।

ধবল-এর অফলাইন শো-রুম উদ্বোধনী আয়োজনে ধবলের অনেক ক্রেতা, শুভাকাঙ্ক্ষী এবং ধবলের সাথে বিভিন্নভাবে যুক্ত সবাই উপস্থিত ছিলেন।

উদ্বোধনী আয়োজনে আগত তামান্না বিনতে রহমান ধবলের ৮ বছর পূর্তিতে শুভেচ্ছা জানিয়ে বলেন, আমরা যারা ঢাকায় থাকি যখন বাহিরে খাবার খেতে চাই তখন আমাদের প্রশ্ন থাকে যে, যে খাবারটা খাচ্ছি সেটার কোয়ালিটি ঠিক কিনা? ধবলের ক্ষেত্রে সেই প্রশ্নটা করতে হয় না, কারন তাদের খাবার খুবই কোয়ালিটিফুল।

ধবলের আরেকজন শুভাকাঙ্ক্ষী সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ার রাব্বি আহমেদ বলেন, নবম বর্ষে প্রদার্পনে ধবলকে শুভেচ্ছা। আমি দীর্ঘদিন ধরে ধবলের প্রোডাক্ট টেস্ট করে আসছি, তাদের তৈরি খাবারের গুণগতমান ভালো।

ধবলের ৮ বছর পূর্তি এবং নতুন শো-রুম উদ্বোধনে শুভেচ্ছা জানিয়েছেন, চাকরি খুঁজব না চাকরি দেব প্লাটফর্মের সভাপতি জনাব মুনির হাসান।

নতুন শো-রুমে ধবলের ব্যবসা অনেক দূর এগিয়ে যাবে এটাই সবার প্রত্যাশা।

এই সপ্তাহের জনপ্রিয়

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

ঢাকায় দেশের প্রথম “ব্রডব্যান্ড এক্সপো ২০২৬” সোমবার থেকে শুরু

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ১৩ এপ্রিল, সোমবার থেকে থেকে ঢাকার...

যেভাবে ‘ফুয়েল পাস’-এর আবেদন করবেন

টেকভিশন২৪ ডেস্ক: জ্বালানি তেলের বাড়তি চাপ কমানোর জন্য ফিলিং...

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

হাইকোর্টের নির্দেশনায় ওয়ালটন হাই-টেক ও ডিজি-টেক একীভূতকরণ; ২১ মে ইজিএম

পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ...

সর্বশেষ

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপোতে ইউআইটিএসের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (UITS)...

স্যামসাং মোবাইলের অনুমোদিত পরিবেশক হলো এসইবিএল

টেকভিশন২৪ ডেস্ক: স্যামসাং বাংলাদেশের জাতীয় পরিবেশক হিসেবে যুক্ত হয়েছে...

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব

টেকভিশন২৪ ডেস্ক: নারীদের ডিজিটাল ক্ষমতায়ন নিশ্চিত করতে এবং তাদের...

রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব

টেকভিশন২৪ ডেস্ক: নারীদের ডিজিটাল ক্ষমতায়ন নিশ্চিত করতে এবং তাদের...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি