সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
34 C
Dhaka

মেটলাইফের বীমা সুবিধা পাবেন টেন মিনিট স্কুল কর্মীরা

টেকভিশন২৪ ডেস্ক: কর্মীদের বীমা সুবিধা প্রদানে মেটলাইফের সেবা গ্রহণ করবে শীর্ষস্থানীয় এডুকেশন টেকনোলজি প্রতিষ্ঠান টেন মিনিট স্কুল।

এর ফলে, প্রতিষ্ঠানটির কর্মীবৃন্দ দুর্ঘটনা, অক্ষমতা, অকালমৃত্যু এবং জরুরি চিকিৎসার ক্ষেত্রে বীমা সুরক্ষার আওতায় থাকবেন।

এ নিয়ে দু’টি প্রতিষ্ঠানের মধ্যে সম্প্রতি এক চুক্তি স্বাক্ষরিত হয়। মেটলাইফের কাস্টোমাইজড সল্যুশন, অনলাইন দাবি নিষ্পত্তি সেবা, দ্রুত বীমা দাবি পরিশোধ এবং আর্থিক সক্ষমতার কারণে কর্মীদের বীমা সেবা প্রদানে মেটলাইফকে বেছে নিয়েছে এডটেক প্রতিষ্ঠানটি।

২০১৫ সালে প্রতিষ্ঠিত টেন মিনিট স্কুল বর্তমানে বাংলাদেশের শীর্ষস্থানীয় অনলাইন এডুকেশন প্ল্যাটফর্ম। শিক্ষার মাধ্যমে নিজেদের সমৃদ্ধ করতে প্রতিদিন প্রায় ৩০ লাখ শিক্ষার্থী টেন মিনিট স্কুলের মাধ্যমে মানসম্পন্ন শিক্ষা গ্রহণ করেন।

এ নিয়ে টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা আয়মান সাদিক বলেন, “আমাদের টিম আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। তাদের জন্য সম্ভাব্য সর্বোত্তম সুবিধা নিশ্চিত করা ও তাদের পাশে থাকা আমাদের দায়িত্ব। আমাদের বিশ্বাস, বীমা কর্মীদের সন্তুষ্টি ও কর্মদক্ষতা বৃদ্ধির মাধ্যমে প্রতিষ্ঠানের জন্য ইতিবাচক ভূমিকা রাখবে। আমাদের সকল কর্মীদের জন্য একটি স্বাস্থ্যকর, আনন্দদায়ক ও সহায়ক কাজের পরিবেশ তৈরিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ এবং এ বীমা সুবিধা তা নিশ্চিতেরই একটি অংশ।”

মেটলাইফ বাংলাদেশের চিফ করপোরেট বিজনেস অফিসার নাফিস আখতার আহমেদ বলেন, “কর্মীদের ও তাদের পরিবারের সদস্যদের অসুস্থতা বা দুর্ঘটনার সময় বীমা সুবিধা তাদের স্বস্তি এনে দিতে পারে। জীবনের অনিশ্চয়তা এবং স্বাস্থ্যজনিত জরুরি চিকিৎসা খরচ নিয়ে দুশ্চিন্তা লাঘব করতে সাহায্য করবে এই বীমা।“

এই সপ্তাহের জনপ্রিয়

সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের ২য় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ)-এর ২য় বার্ষিক...

ঢাকায় তিনদিনের ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সেফটি এক্সপো শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় নিরাপত্তা ও সুরক্ষা পণ্য প্রস্তুতকারক, সরবরাহকারী,...

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

বাংলালিংকে শুক্রবার ইমোতে কথা বলা ফ্রি!

টেকভিশন২৪ ডেস্ক: দূরত্ব যেন প্রিয়জনদের সঙ্গে যোগাযোগে বাধা না...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

সর্বশেষ

দেশের বাজারে নতুন টেকনো স্পার্ক ৫০সি

টেকভিশন২৪ ডেস্ক: এআই-নির্ভর গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে...

সেমিস্টার ফি পরিশোধে উপায় ও স্প্লিটপের অংশীদারিত্ব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের অন্যতম শীর্ষ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী...

তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের জন্য একযোগে কাজ করছে অপো ও বিইউপি

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো বাংলাদেশ ইউনিভার্সিটি...

টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: প্রযুক্তি সাংবাদিকদের শীর্ষ সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড...

ডিজিটাল টিকিটিংয়ে স্বচ্ছতা ও পরিবহন পরিকল্পনায় নতুন সুযোগ

টেকভিশন২৪ ডেস্ক: শুধু কাগজের টিকিটের বিকল্প নয়, পুরো গণপরিবহন...

ঢাকায় তিনদিনের ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সেফটি এক্সপো শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় নিরাপত্তা ও সুরক্ষা পণ্য প্রস্তুতকারক, সরবরাহকারী,...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি