মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬
23 C
Dhaka

নিরাপত্তায় পরিবর্তন এনেছে অ্যাপল

টেকভিশন২৪ ডেস্ক: আইফোন, আইপ্যাড ও ম্যাকের জন্য নিরাপত্তা ব্যবস্থায় নতুন আপডেট এনেছে অ্যাপল। এর মাধ্যমে যেসব ডিভাইস গ্রাহকদের জন্য নিরাপত্তার দিক থেকে ঝুঁকিপূর্ণ, তা দ্রুততম সময়ে সংশোধিত হবে। আপডেট করার বিষয়টি নিজেদের ওয়েবসাইটেই বিস্তারিত জানিয়েছে মার্কিন প্রযুক্তি জায়ান্টটি। নিউজ টেকক্রাঞ্চ।

ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘‌র‍্যাপিড সিকিউরিটি রেসপন্স’ আপডেটটি গ্রাহকের নিরাপত্তা ব্যবস্থার জন্য গুরুত্বপূর্ণ সংযোজন। ফিচারটি স্বয়ংক্রিয়ভাবেই চালু হবে। কিছু ক্ষেত্রে সেলফোন বন্ধ না করেও ইনস্টল দিয়ে নেয়া যাবে আপডেটটি। পরিষেবার অন্তর্ভুক্ত হবে আইওএস ১৬.৬.১, আইপ্যাডওএস ১৬.৪.১ ও ম্যাকওএস ১৩.৩.১। একবার ইনস্টল করা হলেই সফটওয়্যারের সঙ্গে পরিষেবা যুক্ত হবে। পরবর্তী সফটওয়্যার আপডেটের সময়ও সংস্করণটি স্বয়ংক্রিয়ভাবেই যুক্ত থাকবে। তবে যারা পুরনো অ্যাপল সফটওয়্যার ব্যবহার করছেন, তারা নিরাপত্তা সংশোধন পরিষেবার অন্তর্ভুক্ত হবেন না।

অ্যাপলের নতুন আপডেট আনার বিষয়টি এখনো পুরোপুরি কার্যকর নয়। কোনো কোনো ব্যবহারকারী এরই মধ্যে অভিযোগ জানিয়েছেন আপডেট ইনস্টল করতে না পারার ব্যাপারে। তাছাড়া কিছু আইফোন, আইপ্যাড ও আইম্যাক থেকে আপডেট ডাউনলোড হলেও সেটি তাৎক্ষণিকভাবে ইনস্টল হয়নি। তবে কোন ধরনের নিরাপত্তায় সংশোধন হিসেবে এ আপডেট আনা হয়েছে, সে বিষয়েও প্রশ্ন থেকে যায়। অ্যাপল বিষয়টি নিয়ে এখনো স্পষ্ট কোনো মন্তব্য করেনি।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

স্থগিত হলো ই-ক্যাব নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) ২০২৬-২৮ মেয়াদের...

টেকসই জ্বালানি খাতে ১ বিলিয়ন ডলার বিনিয়োগের সম্ভাবনা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে সৌরবিদ্যুৎ এবং ব্যাটারি স্টোরেজসহ টেকসই জ্বালানি...

লেনোভোর নতুন মডেলের আইডিয়াপ্যাড ল্যাপটপ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বাজারে ইন্টেলের প্যান্থারলেক কোর আলট্রা ৫...

২৪ ঘণ্টা পর সচল হলো মাইক্রোসফটের ইমেইল ও সেবা

টেকভিশন২৪ ডেস্ক : বিশ্বজুড়ে যোগাযোগ ব্যবস্থায় ২৪ ঘণ্টার বেশি...

সর্বশেষ

নতুন স্মার্টফোনে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা, দাম ১৬,৯৯৯ টাকা

দেশের মোবাইল ফোন উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান গ্রামীণ ডিস্ট্রিবিউশন...

বর্ষসেরা এসএমই উদ্যোক্তা পুরস্কার পেলেন স্কাইটেকের মুসনাদ–ই–আহমদ

টেকভিশন২৪ ডেস্ক: তথ্যপ্রযুক্তি ও বিজনেস প্রসেস আউটসোর্সিং (বিপিও) খাতে...

জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান ১৩তম জাতীয় এসএমই পণ্য...

বিসিএসের আসন্ন নির্বাচন: সদস্যদের তথ্য হালনাগাদের সময়সীমা ১৫ ডিসেম্বর

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ কম্পিউটার সোসাইটির (বিসিএস) আসন্ন নির্বাচন উপলক্ষে...

৩০ নভেম্বর পর্যন্ত চলবে ‘বিওর’ মেগা সেল ক্যাম্পেইন

টেকভিশন২৪ ডেস্ক: মোবাইল অ্যাক্সেসরিজ ব্র্যান্ড বিও দেশে নিয়ে এসেছে বিশেষ...

ভারতে মেটার কার্যালয়ে হামলা ও ভাঙচুর

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে বিরোধী দল কংগ্রেসের সদস্যদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি