সোমবার, জুন ৮, ২০২৬
32.1 C
Dhaka

কর্মজীবী অভিভাবকদের জন্য শিশু পরিচর্যা কেন্দ্র চালু করলো মেটলাইফ বাংলাদেশ

টেকভিশন২৪ ডেস্কঃ কর্মজীবী অভিভাবকদের সুবিধার জন্য এবং একটি অন্তর্ভুক্তিমূলক কাজের পরিবেশ গড়ে তুলতে মেটলাইফ বাংলাদেশের মতিঝিলে অবস্থিত প্রধান কার্যালয়ে একটি শিশু পরিচর্যা কেন্দ্র চালু করা হয়েছে। মেটলাইফে কর্মরত অভিভাবকরা এখন থেকে এই শিশু পরিচর্যা কেন্দ্রে তাদের শিশুদের নিরাপদে রাখার সুবিধা পাবেন।

গবেষণায় দেখা গেছে, সন্তানদের দেখাশোনা করা নিয়ে কর্মজীবী মা-বাবাদের অনেক দুশ্চিন্তা করতে হয়। হার্ভার্ডের একটি গবেষণা অনুসারে, বিশ্বব্যাপী প্রায় ২০ শতাংশ কর্মজীবী মা-বাবা শুধুমাত্র শিশু পরিচর্যা কেন্দ্রের অভাবে তাদের কাজ বাদ দেন অথবা কাজ করার সময় কমিয়ে আনেন।

এ উদ্যোগ নিয়ে মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ বলেন, “মেটলাইফে সামগ্রিকভাবে কর্মীদের ভালো রাখার ব্যাপারে গুরুত্ব দেয়া হয়। পরিবার ও সন্তানেরা আমাদের জীবনের খুবই গুরুত্বপূর্ণ অংশ। আমাদের সদ্য চালু হওয়া শিশু পরিচর্যা কেন্দ্রের মাধ্যমে কাজের জায়গায় সন্তানরা আনন্দে আছে জানতে পেরে মেটলাইফে কর্মরত মা-বাবারা আরও বেশি ভরসা পাবেন।”

এ বিষয়ে মেটলাইফ বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজিং ডিরেক্টর ও চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার তৌহিদুল আলম বলেন, “কাজের জায়গায় আমরা অনেক সময় কাটাই। তাই, এখানে আমাদের কর্মীদের জীবন সহজ করবে এমন সুযোগ-সুবিধা থাকা খুবই গুরুত্বপুর্ণ। আর এ কারণেই আমরা কর্মজীবী মা-বাবাদের নিশ্চয়তা দিতে ও তাদের স্বস্তির জন্য শিশু পরিচর্যা কেন্দ্র চালু করেছি।”

এই সপ্তাহের জনপ্রিয়

চীনে মাইক্রোটিক প্রশিক্ষণ দিলেন তিতাস সরকার

টেকভিশন২৪ ডেস্ক: তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং প্রশিক্ষণের ক্ষেত্রে বাংলাদেশের সুনাম...

ডিফল্ট সার্চ ইঞ্জিন থেকে গুগলকে বাদ দিচ্ছে ইউরোপীয় পার্লামেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: আমেরিকান টেক জায়ান্ট বা প্রযুক্তি একচেটিয়াদের ওপর...

কনটেন্ট ক্রিয়েটরদের ৭.৫% ভ্যাট দিতে হবে না

টেকভিশন২৪ ডেস্ক: ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের আয়ের ওপর সাড়ে...

গ্রামীণফোনের সিএসটিও হিসেবে নিয়োগ পেলেন আন্দ্রেয়াস হগবার্গ

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড ট্রান্সফরমেশন অফিসার (সিএসটিও)...

৬ বছর পর আসছে গুগলের নতুন স্মার্ট স্পিকার

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ ছয় বছর পর নতুন স্মার্ট স্পিকার...

সর্বশেষ

ফুডপ্যান্ডায় এক ঘণ্টার মধ্যে জার্সি ডেলিভারি

টেকভিশন২৪ ডেস্ক: দোরগোড়ায় কড়া নাড়ছে ফুটবল বিশ্বকাপ ২০২৬, আর...

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি রবিন খুদা

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে ২০৩০ সালের মধ্যে ৩০ বিলিয়ন ডলারের...

ন্যাশনাল সেকেন্ডারি সায়েন্স টিচার্স কনফারেন্স আয়োজনে চুক্তি স্বাক্ষর

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বিজ্ঞান শিক্ষার মানোন্নয়ন, শিক্ষকদের পেশাগত দক্ষতা...

বায়োস্কোপ+ এ দেখা যাবে ফিফা বিশ্বকাপ ২০২৬

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের টেলকো-অ্যাগনস্টিক অ্যাগ্রিগেটর প্ল্যাটফর্ম বায়োস্কোপ+ বাংলাদেশের দর্শকদের...

চাকরির ভুয়া ইমেইল দিয়ে তথ্য চুরির চেষ্টা, ক্যাসপারস্কির সতর্কতা

টেকভিশন২৪ ডেস্ক: গুগলের অ্যাপশিট প্ল্যাটফর্ম ব্যবহার করে চাকরির প্রস্তাবের...

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ের অফিশিয়াল ডিভাইস

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ বিরতির পর আবারও বাংলাদেশের কনজ্যুমার ইলেকট্রনিকস...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি