শুক্রবার, জুন ১২, ২০২৬
28.1 C
Dhaka

আইএসপিএবি’র ২০তম বার্ষিক সাধারণ সভা ও ইফ্তার মাহ্ফিল অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: মঙ্গলবার দুপুর ২:৩০ ঘটিকায় গল্ফ গার্ডেন, আর্মি গল্ফ ক্লাব, এয়ারপোর্ট রোড, ঢাকা ক্যান্টনমেন্টে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) এর ২০তম বার্ষিক সাধারণ সভা-২০২২ অনুষ্ঠিত হয়। সভায় আইএসপিএবি’র কার্যনির্বাহী পরিষদ, সাধারণ সদস্য ও সহযোগী সদস্যগণ উপস্থিত ছিলেন।

উক্ত সভায় সভাপতিত্ব করেন আইএসপিএবি’র প্রেসিডেন্ট,  মোঃ ইমদাদুল হক। সভাপতি আলোচ্যসূচি অনুযায়ী ১৯তম বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী উপস্থাপন করে তার মূল্যবান বক্তব্য পেশ করেন। অতঃপর উপস্থিত সকল সদস্যগণ কণ্ঠভোটে সভার কার্যবিবরণী অনুমোদন করেন। সভাপতির সম্মতিক্রমে সেক্রেটারি জেনারেল

নাজমুল করিম ভূঁঞা, ২০২২ সালের বার্ষিক কর্মকাণ্ডের বিবরণী এবং কোষাধ্যক্ষ মোঃ আসাদুজ্জামান সুজন নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পেশ করার পাশাপাশি আগামী বছরের জন্য আর্থিক বাজেট কর্মপরিকল্পনা উপস্থাপন করেন। উপস্থিত সদস্যদের বিস্তারিত আলোচনা ও মতামতের ভিত্তিতে ২০২২ সালের কার্যক্রম, নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন এবং ২০২৩ সালের নিরীক্ষক নিয়োগ ও আগামী বছরের জন্য অ্যাসোসিয়েশনের বাজেট অনুমোদিত হয়।

অতঃপর আর কোন আলোচ্যুসূচি না থাকায় উপস্থিত সদস্যদেরকে ধন্যবাদ জ্ঞাপন করে ইফ্তার মাহ্ফিলে যোগদানের আমন্ত্রণ জানিয়ে ২০তম বার্ষিক সাধারণ সভার সমাপ্তি ঘোষনা করেন।

ইফতার মাহফিল:
বার্ষিক সাধারণ সভা-২০২২ সমাপ্তির পর একই ভেনুতে আইএসপিএবি’র পক্ষ থেকে এক ইফ্তার মাহ্ফিলের আয়োজন করা হয়। উক্ত ইফ্তার মাহ্ফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি) এর চেয়ারম্যান শ্যাম সুন্দর শিকদার। উক্ত ইফ্তার মাহ্ফিলে বিভিন্ন সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ সহ ইন্টারনেট সংশ্লিষ্ট সহযোগী সংগঠন ও সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ, বন্ধুবান্ধব ও শুভাকাঙ্খী আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ইফ্তার মাহ্ফিলের পর রাত আনুমানিক ৮:৩০ ঘটিকার সার্বিক কার্যক্রমের সমাপ্তি ঘোষনা করা হয়।

এই সপ্তাহের জনপ্রিয়

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি রবিন খুদা

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে ২০৩০ সালের মধ্যে ৩০ বিলিয়ন ডলারের...

ডট ইন্টারনেট কার্যালয়ে হামলা ও চুরির ঘটনায় মামলা

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় ‘ডট ইন্টারনেট’ এর কর্পোরেট...

ডিফল্ট সার্চ ইঞ্জিন থেকে গুগলকে বাদ দিচ্ছে ইউরোপীয় পার্লামেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: আমেরিকান টেক জায়ান্ট বা প্রযুক্তি একচেটিয়াদের ওপর...

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ের অফিশিয়াল ডিভাইস

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ বিরতির পর আবারও বাংলাদেশের কনজ্যুমার ইলেকট্রনিকস...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

সর্বশেষ

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

উদ্যোক্তাদের উৎসাহিত করতে আইসিটি খাতে বরাদ্দ ৫০০ কোটি টাকা

টেকভিশন২৪ ডেস্ক: ২০২৬-২৭ অর্থবছরে মোট ব্যয়ের পরিমাণ প্রাক্কলন করা...

মোবাইলে বিশ্বকাপ ফুটবল দেখার উপায়

টেকভিশন২৪ ডেস্ক: আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল ২০২৬।...

২০৩৫ সাল পর্যন্ত সৌরবিদ্যুৎ খাতে শূন্য করহার প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: পরিবেশবান্ধব, সাশ্রয়ী ও টেকসই জ্বালানির ব্যবহার বাড়াতে...

ইভি উৎপাদনে শুল্ক-কর ছাড়ের প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: জীবাশ্ম জ্বালানি নির্ভর পরিবহনের বিকল্প হিসেবে দেশে...

মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন

টেকভিশন২৪ ডেস্ক: মন্ত্রিসভার বিশেষ বৈঠকে জাতীয় সংসদে উপস্থাপনের জন্য...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি