সোমবার, জুলাই ২৭, ২০২৬
26.8 C
Dhaka

চ্যাটজিপিটি শিখিয়ে যুবকের আয় ৩৭ লাখ টাকা!

টেকভিশন২৪ ডেস্ক: চ্যাটজিপিটির ব্যবহার শিখিয়ে মাত্র তিন মাসে ৩৫ হাজার ডলার আয় করেছেন ২৩ বছরের এক মার্কিন যুবক। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৭ লাখ টাকা। যুক্তরাষ্ট্রের বাসিন্দা ওই যুবকের নাম ল্যান্স জাঙ্ক। খবর ইয়াহু ফিন্যান্সের।

খবরে বলা হয়েছে, চ্যাটবটটি যখন চালু হয়, তখন থেকেই এটি ব্যবহার করতে শুরু করেন ল্যান্স জাঙ্ক। প্রাথমিকভাবে চ্যাটবটটির স্বয়ংক্রিয়ভাবে প্রশ্নের উত্তর দেয়া দেখে তিনি মুগ্ধ হন। তখনই চ্যাটজিপিটির কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির ব্যবহার শেখাতে একটি অনলাইন কোর্স চালুর সিদ্ধান্ত নেন তিনি। কোর্সের নাম দেন ‘চ্যাটজিপিটি মাস্টারক্লাস: অ্যা কমপ্লিট চ্যাটজিপিটি গাইড ফর বিগিনার্স’।

ল্যান্স জাঙ্ক জানান, কোর্সটি চালুর পর মাত্র তিন মাসের মধ্যে সারা বিশ্ব থেকে ১৫ হাজারের বেশি শিক্ষার্থী এতে অংশ নেন।

জাঙ্ক আরও জানান, তার কোর্সে চ্যাটজিপিটি ব্যবহারের কৌশল শেখার পাশাপাশি চ্যাটজিপিটির মাধ্যমে বিভিন্ন কাজ করারও সুযোগ মিলে থাকে। ফলে বিভিন্ন দেশের ব্যবসায়ী, শিক্ষার্থী ও প্রোগ্রামাররা অনলাইনে এই প্রশিক্ষণ নেন। ফলে ২০ থেকে ৫০ বছর বয়সী ব্যক্তিরাও এ প্রশিক্ষণ নিয়েছেন। তবে কোর্সে অংশ নেয়া অধিকাংশ শিক্ষার্থীই ছিলেন যুক্তরাষ্ট্রের।

প্রসঙ্গত, গত বছরের নভেম্বরে মাইক্রোসফটের অর্থায়নে মার্কিন প্রযুক্তিপ্রতিষ্ঠান ওপেনএআই কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত চ্যাটবট ‘চ্যাটজিপিটি’ বাজারে আনে। এরপরই তা নিয়ে প্রযুক্তি অঙ্গনে হইচই পড়ে যায়। -যমুনাটিভি

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

সদ্য উন্মোচিত গ্যালাক্সি এ৩৭ ৫জি তে আকর্ষণীয় অফার

টেকভিশন২৪ ডেস্ক: বাজারে স্মার্টফোনের চলমান মূল্যবৃদ্ধির মাঝেই গ্রাহকদের জন্য...

প্রতিদিনের সব চ্যালেঞ্জ সামলাতে নির্ভরযোগ্য সঙ্গী টেকনো

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন কেনার সময় বেশিরভাগ মানুষ ক্যামেরা, পারফরম্যান্স...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

সর্বশেষ

শক্তিশালী ব্যাটারি লাইফ নিয়ে আসছে রেডমি ১৭

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন ব্যবহারে প্রযুক্তিপ্রেমীদের নতুন অভিজ্ঞতা দিতে বড়...

দেশে যাত্রা শুরু করল বিদ্যুৎ সাশ্রয়ী বাতির প্রতিষ্ঠান ‘হেইগা’

টেকভিশন২৪ ডেস্ক: বিদ্যুৎ সাশ্রয় ও স্বয়ংক্রিয় আলোকসজ্জা প্রযুক্তিভিত্তিক পণ্য...

প্যান্ডাপ্রো গ্রাহকদের জন্য ৫৫ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড়

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য বিশেষ ছাড় নিয়ে এসেছে দেশের...

টানা ৬ বছরের পারফরম্যান্স নিশ্চয়তা মিলবে এই স্মার্টফোনে

টেকভিশন২৪ ডেস্ক: আজকাল নতুন একটি স্মার্টফোন কেনার ক্ষেত্রে শুধু...

বাংলাদেশে এলো মটোরোলার নতুন ফিচার ফোন

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বাজারে নতুন ফিচার ফোন এনেছে মটোরোলা।...

দুর্যোগের সময় ভুল তথ্য ঠেকাতে টিকটকের নতুন টুল

টেকভিশন২৪ ডেস্ক: বন্যা পরিস্থিতি সম্পর্কে সঠিক এবং নির্ভরযোগ্য তথ্য...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি