রবিবার, আগস্ট ৩০, ২০২৬
29 C
Dhaka

জার্মানিতে নিষেধাজ্ঞার আওতায় পড়তে পারে হুয়াওয়ে-জিটিই

টেকভিশন২৪ ডেস্ক: ফাইভজি নেটওয়ার্কের বিস্তারে হুয়াওয়ে ও জিটিইর মতো চীনা প্রতিষ্ঠানের যন্ত্রাংশ ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপের কথা ভাবছে জার্মান সরকার। নিরাপত্তা ইস্যুতে এ নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে বলে সরকারি সূত্রে জানা গেছে। খবর রয়টার্স।

সম্প্রতি দেশটির সরকারি এক মুখপাত্র নিশ্চিত করে জানান, জার্মান সরকার টেলিকম প্রযুক্তি সরবরাহকারীদের তালিকা প্রণয়নের বিষয়ে পর্যালোচনা করছে। তবে এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো সরবরাহকারীর নাম প্রকাশ করা হয়নি। এরই মধ্যে বিভিন্ন নেটওয়ার্কে থাকা এ ধরনের উপাদানগুলো এ নিষেধাজ্ঞার আওতায় পড়তে পারে।

সংশ্লিষ্ট বিষয়ে জার্মান সরকারের সঙ্গে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। হুয়াওয়ে ও জিটিইর সমালোচকরা বলছেন, চীনের নিরাপত্তা সংস্থার সঙ্গে তাদের ঘনিষ্ঠ সম্পর্কের মানে দাঁড়ায় ভবিষ্যতে বৈশ্বিক মোবাইল নেটওয়ার্কে তাদের যুক্ত করলে চীনা গুপ্তচর, এমনকি নাশকতাকারীরা বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামোয় প্রবেশ করতে পারে। তবে হুয়াওয়ে, জিটিই ও চীনা সরকার এ দাবি নাকচ করে বলে, চীনের বাইরের প্রতিদ্বন্দ্বীদের তারা সুরক্ষামূলক দৃষ্টিভঙ্গি থেকে সমর্থন করে।

হুয়াওয়ের এক মুখপাত্র জানান, ‘‌নির্দিষ্ট কিছু যন্ত্রাংশের ব্যবহার নিয়ে সম্ভাব্য নিষেধাজ্ঞার অনুমান সম্পর্কে তারা কোনো মন্তব্য করবেন না। তিনি আরো বলেন, ‘‌জার্মানি ও বাকি বিশ্বে প্রযুক্তি সরবরাহে গত ২০ বছর কোম্পানির ভালো রেকর্ড রয়েছে। তবে এ প্রসঙ্গে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি জিটিই।’

২০২১ সালে জার্মানি এক আইটি সুরক্ষা আইন পাস করে, যা পরবর্তী প্রজন্মের বিভিন্ন নেটওয়ার্কের টেলিযোগাযোগ সরঞ্জাম উৎপাদকদের জন্য বাধা হয়ে দাঁড়ায়। তবে হুয়াওয়ে ও জিটিইর ওপর এতদিন সরাসরি কোনো নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি।

এই সপ্তাহের জনপ্রিয়

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

অক্টোবরে বাক্কো কার্যনির্বাহী কমিটি ২০২৬–২৮ মেয়াদের নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

দক্ষ জনবল তৈরিতে এনএসডিএ নির্বাহী চেয়ারম্যানের সঙ্গে বিসিএস নেতৃবৃন্দের বৈঠক

টেকভিশন২৪ ডেস্ক: আইসিটি শিল্পের বর্তমান ও ভবিষ্যৎ চাহিদা, চতুর্থ...

সর্বশেষ

তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে ৩৬ গৃহহীন পরিবার পেল আধুনিক ‘স্বপ্ন বাড়ি’

টেকভিশন২৪ ডেস্ক: জরাজীর্ণ কুঁড়েঘর ও ভাঙা দেয়ালের কষ্ট দূর...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

ইন্টিগ্রেটেড টার্মিনাল কিউআর সিস্টেম চালু করলো আড়ং ও বিকাশ

টেকভিশন২৪ ডেস্ক: আরও কম সময়ে, সহজেই বিকাশ পেমেন্ট সম্পন্ন...

বাক্কো ট্রেনিং ল্যাবের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিপিও ও আইটিইএস শিল্পে দক্ষ মানবসম্পদ...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল ইনোভেটিভ টেকনোলজি ব্র্যান্ড টেকনো বাংলাদেশ জাতীয়...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি