সোমবার, মে ২৫, ২০২৬
25 C
Dhaka

আর-ভেঞ্চারস ৩.০-এর ফাইনালে ১১ দল

spot_img

টেকভিশন২৪ ডেস্ক: রবির ফ্ল্যাগশিপ ডিজিটাল উদ্যোক্তা প্ল্যাটফর্ম আর-ভেঞ্চারস ৩.০-এর ফাইনাল রাউন্ডের জন্য বাছাই করা হলো সেরা ১১টি প্রস্তাব। সম্প্রতি প্রতিযোগিতাটির সেমিফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয় যা দীপ্ত টেলিভিশনে সম্প্রচারিত হয়েছে।

সেমিফাইনাল রাউন্ডের জন্য শীর্ষ ২৫টি দল বাছাই করা হয়েছিল। চলতি মাসে বাছাইকৃত দলগুলোকে একটি স্টার্টআপ প্রশিক্ষণ প্রদান করেছে খাত বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত একটি বিশেষ দল। 

প্রশিক্ষণ পর্ব শেষে দলগুলো জুরি প্যানেলের কাছে তাদের প্রস্তাবগুলো তুলে ধরেন। জুরি প্যানেলের মধ্যে ছিলেন রবির চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমেদএসবিকে টেক ভেঞ্চারসের ফাউন্ডার অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর সোনিয়া বশির কবিররেডডট ডিজিটালের চিফ এক্সিকিউটিভ অফিসার হাসিব মুস্তাবসির এবং সিটি ব্যাংকের হেড অব প্ল্যানিং অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট, এবং ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিসের অ্যাক্টিং হেড মুজতানিবুল আহমেদ।

ফাইনাল রাউন্ডে জায়গা করে নেওয়া সেরা ১১টি দল হল ফিনটেক থেকে জমা ও হিসাবপ্লাস, এসিসটিভ টেকনোলোজি থেকে দৃষ্টিই-কমার্স ও রিটেইল থেকে ডিজি দোকান লিমিটেডগার্মেন্টস টেক থেকে ফ্যাব্রিক লাগবে লিমিটেডসফটওয়্যার অ্যান্ড টেকনোলোজি থেকে এএনটিটি রোবোটিক্সগ্রিনটেক/মোবিলিটি থেকে মাইলকনজিউমার সার্ভিসেস থেকে ইয়োর-ক্যাম্পাসসার্কুলার ইকোনমি/ক্লিনটেক থেকে রিসাইকেল জার ইকোসিস্টেমলিগ্যাল টেক থেকে উকিল এবং হেলথ টেক ইন্ডাস্ট্রি থেকে রিল্যাক্সি লিমিটেড।

বিচারকরা প্রদত্ত প্রস্তাবের অনন্যতাকার্যকারিতাব্যবসায়িক মডেলপ্রস্তাব জমা দেওয়া কোম্পানির কাঠামোপ্রযুক্তির ব্যবহারআর্থিক বিশ্লেষণ এবং বাস্তবায়ন পরিকল্পনার উপর ভিত্তি করে প্রস্তাবগুলো বাছাই করেছেন। আগামী ৫ মার্চ প্রতিযোগিতাটির গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে ।

এই সপ্তাহের জনপ্রিয়

মার্কিন নিষেধাজ্ঞা এড়াতে আলিবাবার নতুন এআই চিপ উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: মার্কিন সরকারের একের পর এক কঠোর রপ্তানি...

সার্চ বক্সের ২৫ বছরের ইতিহাসে সবচেয়ে বড় বদল আনল গুগল

টেকভিশন২৪ ডেস্ক: গত ২৫ বছরের ইতিহাসে নিজেদের আইকনিক ‘সার্চ...

২০৩৫ সালের মধ্যে বিশ্ব জ্বালানিতে রাজত্ব করবে সৌরশক্তি

টেকভিশন২৪ ডেস্ক: আগামী এক দশকের মধ্যে কয়লা, তেল এবং...

টাচ বা ফেস আইডি নয়, এবার আসছে ‘ইয়ার আইডি’!

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন বা ল্যাপটপ আনলক করার জন্য আঙুলের...

লাইফস্টাইল ও প্রয়োজনের সমন্বয়ে ঈদবাজারে ইনফিনিক্সের স্মার্টফোন

টেকভিশন২৪ ডেস্ক: আজকের দিনে স্মার্টফোন কেবল পকেটে রাখার কোনো...

সর্বশেষ

আইফোন ১৮ সিরিজের কভার ডিজাইন ফাঁস: একই ডিজাইনে বাড়ছে ফোনের পুরুত্ব

টেকভিশন২৪ ডেস্ক: অ্যাপলপ্রেমীদের বহুল প্রতীক্ষিত আইফোন ১৮, আইফোন ১৮...

জাতীয় সংসদে ‘সৌরবিদ্যুৎ অন-গ্রিড রুফটপ’র উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: জাতীয় সংসদ ভবনে ‘নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ অন-গ্রিড রুফটপ’-এর...

বাংলাদেশের বাজারে লেনোভোর নতুন এআই গেমিং ল্যাপটপ

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রযুক্তি বাজারে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিসমৃদ্ধ...

পূর্ব-তিমুরে রপ্তানি হচ্ছে ওয়ালটন টিভি

টেকভিশন২৪ ডেস্ক: স্থানীয় বাজারের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও উচ্চ গুণগতমানের...

আইসিটি বিভাগের মে ২০২৬ মাসের আর‌এডিপি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: আজ রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারের সভাকক্ষে তথ্য...

ক্যাপচার দ্য ফিউচার: তারুণ্যের স্বপ্ন উদযাপনে ভিভো বাংলাদেশ

টেকভিশন২৪ ডেস্ক: তরুণ প্রজন্মের স্বপ্ন, আশা এবং প্রতিকূলতা পেরিয়ে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি