মঙ্গলবার, জুন ১৬, ২০২৬
34.7 C
Dhaka

দেশের বাজারে অপো’র নতুন স্মার্টফোন এ৭৭

টেকভিশন২৪ ডেস্ক:   বাজারে দুর্দান্ত সব ডিভাইস নিয়ে আসার ধারাবাহিকতায় স্মার্ট ডিভাইস ব্র্যান্ড অপো
নিয়ে এসেছে নতুন স্মার্টফোন অপো এ৭৭। ডিভাইসটির বিভিন্ন বেস্ট-ইন-সেগমেন্ট ফিচার যেকোনো স্মার্টফোন
ব্যবহারকারীর হৃদয় জয় করে নিবে। প্রিমিয়াম অপো গ্লো ফ্ল্যাট-এজ ডিজাইন, দ্রুত ও নিরাপদ ৩৩ ওয়াটের সুপারভুক চার্জিং, আলট্রা-লিনিয়ার স্টেরিও স্পিকার, ৮জিবি পর্যন্ত র‍্যাম বাড়ানোর সুযোগ সহ আরও অনেক ফিচারের এ৭৭ ডিভাইসটি স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করবে। দুর্দান্ত এই স্মার্টফোনটি আজ থেকে (৯ ফেব্রুয়ারি) মাত্র ২২,৯৯০ টাকায় পাওয়া যাচ্ছে সারাদেশের অপো স্টোরে।

মাত্র ৮ মিলিমিটার পুরুত্বের প্রিমিয়াম অপো গ্লো ফ্ল্যাট-এজ ডিজাইন ব্যবহারকারীরা অনেক ভিড়ের মধ্য থেকেও
আলাদা করতে পারবেন। রেনো গ্লো থেকে অনুপ্রাণিত হয়ে অপো গ্লো ডিজাইন করা হয়েছে, যার ফলে তৈরি হয়েছে একটি স্মুথ ও দৃষ্টিনন্দন ডিভাইস। অপো গ্লো ডিজাইনে রয়েছে গ্লাস মোল্ড, যা শতশত রেনো গ্লাসের টুকরা থেকে বাছাই করা হয়েছে। এর পরের ধাপে চোখ ধাঁধানো ভিজ্যুয়াল ইফেক্টের জন্য লক্ষলক্ষ ন্যানো আকৃতির ডায়মন্ডে পরিবর্তন করা হয়েছে। যার ফলে স্মার্টফোনটি দেখতে খুবই চমৎকার ও দৃষ্টিনন্দন।

চার্জ শেষ হয়ে যাওয়া থেকে ব্যবহারকারীদের নিশ্চিন্ত রাখতে ডিভাইসটিতে ৫,০০০ মিলিঅ্যাম্পিয়ারের সুবিশাল
ব্যাটারির সাথে ব্যবহার করা হয়েছে ৩৩ ওয়াটের সুপারভুক চার্জিং। এখানেই শেষ নয়, নিরবচ্ছিন্নভাবে গেমস খেলা,
ভিডিও ও মুভি দেখার জন্য এই ফোনে ব্যবহার করা হয়েছে আলট্রা-লিনিয়ার স্টেরিও স্পিকার। এছাড়া, ৪জিবি র‍্যামের সাথে অতিরিক্ত আরও ৪জিবি র‍্যাম যুক্ত করে ৮জিবি পর্যন্ত র‍্যাম বাড়িয়ে নেয়ার সুযোগ রয়েছে। অপো
ব্যবহারকারীদের আর বাজে স্মার্টফোন অভিজ্ঞতা নিয়ে ভাবতে হবে না। ডিভাইসটির সর্বোচ্চ সক্ষমতা নিশ্চিত করতে এই ফোনে আছে হেলিও জি৩৫ ১২এনএম (ন্যানোমিটার) চিপসেট।

ডিভাইসটির ১৬১২X৭২০ রেজ্যুলুশন ও ওয়াটারড্রপ স্ক্রিন সহ ৬.৫৬ ইঞ্চির ৬০ গিগাহার্জের কালার-রিচ ডিসপ্লে ব্যবহারকারীদের দেখার অভিজ্ঞতায় যোগ করবে নতুন মাত্রা। ফটোপ্রেমিদের জন্য এই ফোনে রয়েছে ৫০ মেগাপিক্সেলমেইন ক্যামেরা ও ২ মেগাপিক্সেল ডেপথ ক্যামেরা, সাথে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। পাশাপাশি, ডিভাইসটিতে ১২৮ জিবি স্টোরেজ (রম) থাকায় ব্যবহারকারীরা খুব সহজেই ছবিগুলো স্টোর করে রাখতে পারবেন। এই স্মার্টফোনটি একই দামের (প্রাইস-সেগমেন্ট) বাকি ফোনগুলোর তুলনায় সবচেয়ে বেশি স্টোরেজ সুবিধা দিচ্ছে। সর্বাধুনিক কালারওএস ১২.১ ও অ্যান্ড্রয়েড ১২ সম্বলিত ডিভাইসটির মাধ্যমে সবচেয়ে সেরা ফিচারগুলো উপভোগ করার সুযোগ পাবেন ব্যবহারকারীরা। অপো বাংলাদেশ অথোরাইজড এক্সক্লুসিভ ডিসট্রিবিউটরের ম্যানেজিং ডিরেক্টর ডেমন ইয়াং বলেন, “ডিভাইসে উদ্ভাবন ও প্রযুক্তির সমন্বয়ের মাধ্যমে সেগমেন্ট সেরা স্মার্টফোন বাজারে এনে ক্রেতাদের জীবনমান উন্নত করতে প্রতিশ্রুতিবদ্ধ অপো। সেরা অভিজ্ঞতা নিশ্চিত করার ক্ষেত্রে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। অপো এ৭৭ ডিভাইস আমাদের সেই প্রতিশ্রুতির প্রতিফলন।”

এই সেগমেন্টের বাকি ডিভাইসগুলোর মধ্যে একমাত্র অপো এ৭৭ স্মার্টফোনেই রয়েছে প্রিমিয়াম অপো গ্লো ফ্ল্যাট-এজ ডিজাইন, ৩৩ ওয়াটের সুপারভুক চার্জিং, আলট্রা-লিনিয়ার স্টেরিও স্পিকার, ৮জিবি পর্যন্ত র‍্যাম বাড়ানোর সুযোগ, সর্বাধুনিক অপারেটিং সিস্টেম কালারওএস ১২.১ এবং আইপিএক্স৪ ওয়াটার রেজিজট্যান্সের মতো দুর্দান্ত ফিচার। উদ্ভাবনী সক্ষমতার কারণেই অপো’র পক্ষে এতো কম দামে সেরা ফিচারের স্মার্টফোন দেয়া সম্ভব হচ্ছে।

অনন্য এই ডিভাইসটি স্কাই ব্লু ও সানসেট অরেঞ্জ এই দু’টি রঙে পাওয়া যাচ্ছে। অপো এ৭৭ ডিভাইসটি পেতে এখনই
ভিজিট করুন আপনার নিকটস্থ অপো স্টোরে।

এই সপ্তাহের জনপ্রিয়

মাইক্রোসফটের ‘এক্সবক্স’-এ বিশাল কর্মী ছাঁটাইয়ের আশঙ্কা

টেকভিশন২৪ ডেস্ক: বৈশ্বিক মন্দা ও ধারাবাহিক লোকসানের মুখে বড়...

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

ডট ইন্টারনেট কার্যালয়ে হামলা ও চুরির ঘটনায় মামলা

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় ‘ডট ইন্টারনেট’ এর কর্পোরেট...

মোবাইলে বিশ্বকাপ ফুটবল দেখার উপায়

টেকভিশন২৪ ডেস্ক: আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল ২০২৬।...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

সর্বশেষ

ওয়ালটনের নতুন স্মার্টফোন ‘জেনন এক্স২২ ৫জি’ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: ‘জেনন’ সিরিজের অত্যাধুনিক ফিচার ও ৫জি নেটওয়ার্ক...

৭০০ মেগাহার্টজ স্পেকট্রাম ব্যান্ড চালু করলো গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন দেশে...

বিকাশ অ্যাপে যুক্ত হলো ‘গেম জোন’

টেকভিশন২৪ ডেস্ক: সবার জন্য সুস্থ ধারার গেমিংকে আরও সহজ,...

এশিয়া-প্যাসিফিক এআই অলিম্পিয়াডে লড়ছে বাংলাদেশের ৮ তরুণ তুর্কি

টেকভিশন২৪ ডেস্ক: প্রথমবারের মতো আয়োজিত এশিয়া-প্যাসিফিক কৃত্রিম বুদ্ধিমত্তা অলিম্পিয়াডে...

ইন্টারনেট শিল্পে সন্ত্রাসী হামলা, চাঁদাবাজি ও নেটওয়ার্ক দখলকারীদের শাস্তির দাবি আইএসপিএবির

টেকভিশন২৪ ডেস্ক: দেশের অন্যতম ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান ডট ইন্টারনেটের...

শেষ হলো ‘দ্য ইনফিনিটি এআই বিল্ডফেস্ট ২০২৬’

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা)...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি