বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬
28 C
Dhaka

বরিশাল বিভাগে আইডিয়া প্রকল্পের স্টার্টআপ কম্পাস ক্যাম্পেইন অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের অধীনে উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠাকরণ (iDEA) প্রকল্প কর্তৃক ৬ ফেব্রুয়ারি ২০২৩ সোমবার পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত হয় স্টার্টআপ এবং উদ্ভাবকের খোঁজে বিশেষ আয়োজন “স্টার্টআপ কম্পাস”।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক স্বদেশ চন্দ্র সামন্ত। তিনি তরুণদের স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে এগিয়ে যাওয়ার জন্যে অনুপ্রাণিত করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইডিয়া প্রকল্পের প্রকল্প পরিচালক ও যুগ্ম সচিব মোঃ আলতাফ হোসেন। তিনি বলেন যে উদ্যোক্তাদের জন্যে স্টার্টআপ কম্পাস ক্যাম্পেইনের মাধ্যমে আইডিয়া প্রকল্পের বিভিন্ন সুযোগ সুবিধাসমূহ সকলকে অবহিত করার লক্ষ্যে আইডিয়া প্রকল্প কর্তৃপক্ষ নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। এই ক্যাম্পেইনের মাধ্যমে স্টার্টআপ বা উদ্ভাবকগণ আইডিয়া প্রকল্পে ১০ লক্ষ টাকা অনুদানের জন্যে আবেদন করার সুযোগ পাচ্ছেন।

উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আইডিয়া প্রকল্পের উপ প্রকল্প পরিচালক ও উপসচিব ড. মিজানুর রহমান সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শতাধিক তরুণ উদ্ভাবক ও স্টার্টআপ সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন এবং স্টার্টআপ কম্পাস এর মেন্টরিং সেশনে অংশ গ্রহণ করেন। এই আয়োজনের মধ্যে দিয়ে আইডিয়া প্রকল্প কর্তৃক বরিশাল বিভাগে এই প্রথমবার স্টার্টআপ কম্পাস এর ক্যাম্পেইন অনুষ্ঠিত হলো। এর আগে ৫ ফেব্রুয়ারি রবিবার বরিশাল বিশ্ববিদ্যালয়ে স্টার্টআপ কম্পাসের অন্য আরেকটি ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন।

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

ঢাকায় জিমব্রার ব‌্যবহার ও নিরাপত্তা বিষয়ক ইন্টারঅ্যাকটিভ সেশন অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: ঢাকার রেনেসাঁ গুলশান হোটেলে সম্প্রতি একটি বিশেষ...

সর্বশেষ

আইআরও বাংলাদেশ ওপেনের জাতীয় পর্ব ১১–১২ সেপ্টেম্বর

টেকভিশন২৪ ডেস্ক: অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিতব্য ২৮তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

ডিআইইউতে শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, (ডিআইইউ) আশুলিয়াস্থ ‘ড্যাফোডিল স্মার্ট...

রাইডারদের বিনামূল্যে বিমা সুবিধা দিচ্ছে ফুডপ্যান্ডা

টেকভিশন২৪ ডেস্ক: রাইডারদেরকে বিনামূল্যে সার্বক্ষনিক দুর্ঘটনা বিমা সুবিধা দিচ্ছে...

শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে অনলাইন কেনাকাটার অভিজ্ঞতা বদলে দেওয়া এবং...

দেশের বাজারে এলো রেডমি নোট ১৭ সিরিজ

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান এবং বাংলাদেশের ১...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি