সোমবার, আগস্ট ২৪, ২০২৬
28 C
Dhaka

যা থাকছে কোকাকোলার ফোনে

টেকভিশন২৪ ডেস্কঃ স্মার্টফোন উন্মোচন করতে যাচ্ছে বিশ্বের জনপ্রিয় সফট ড্রিঙ্ক প্রস্তুতকারী কোম্পানি কোকাকোলা। মার্কিন কোম্পানিটি চলতি বছরের মার্চের মধ্যে তাদের প্রথম ফোন বাজারে নিয়ে আসবে। চীনা স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমির সহায়তায় ফোনটি বাজারে আনবে কোকাকোলা। এরইমধ্যে রিয়েলমি এই ফোনের টিজার প্রকাশ করেছে।

মনে করা হচ্ছে, রিয়েলমি ১০ ফোরজি ফােনটাই কোকাকোলা ব্র্যান্ডে আসবে। এই ফোনের সফটওয়্যারেও যুক্ত হয়েছে কোকোকোলা থিম। লাল রঙের এই ফোনের পেছনে রয়েছে ডুয়াল ক্যামেরা। প্রাইমারি ক্যামেরায় ৫০ মেগাপিক্সেল সেন্সর। সঙ্গে একটি ২ মেগাপিক্সেল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পোট্রেট ক্যামেরা। সেলফিপ্রেমীদের জন্য রয়েছে ৮ মেগাপিক্সেল ক্যামেরা। সঙ্গে রয়েছে এলইডি ফ্ল্যাশ। এছাড়াও ফোনের ডান দিকে থাকছে ভলিউম বাটন। সুরক্ষার জন্য ফোনের পাশে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
রয়েছে ৬.৫ ইঞ্চি এফএইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ। পারফমেন্সের জন্য রয়েছে মিডিয়াটেক হেলিও জি৯৯ চিপসেট। সঙ্গে থাকবে ৮জিবি এলপিডিডিআর৪এক্স র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ।

অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে চলবে এই ফোন।
পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে থাকবে ৫ হাজার এমএএইচ ব্যাটারি। সঙ্গে ৩৩ ওয়াট সুপারভুক চার্জিং। ২৮ মিনিটে ৫০ শতাংশ চার্জ হবে এই ফোনে।

 

এই সপ্তাহের জনপ্রিয়

অক্টোবরে বাক্কো কার্যনির্বাহী কমিটি ২০২৬–২৮ মেয়াদের নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

দক্ষ জনবল তৈরিতে এনএসডিএ নির্বাহী চেয়ারম্যানের সঙ্গে বিসিএস নেতৃবৃন্দের বৈঠক

টেকভিশন২৪ ডেস্ক: আইসিটি শিল্পের বর্তমান ও ভবিষ্যৎ চাহিদা, চতুর্থ...

রংপুরে ফেসবুকের বিকল্প হিসেবে ফ্রিডারের যাত্রা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমের দুনিয়ায় ফেসবুক, ইউটিউব ও টিকটকের...

ব্যক্তিগত পর্যায়ে আসছে বাংলা কিউআর, কী সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: সবার নামে একটি নিজস্ব ‘বাংলা কিউআর’ কোড...

সর্বশেষ

বিআরটিসি মহিলা বাসে ই-টিকিটিং চালু করল সহজ

টেকভিশন২৪ ডেস্ক: নারী যাত্রীদের জন্য গণপরিবহন ব্যবস্থাকে আরও সহজ,...

ফ্রিজের প্রযুক্তিতে বড় বদল: তামার জায়গা নিচ্ছে আধুনিক উপাদান

টেকভিশন২৪ ডেস্ক: ফ্রিজের তাপ নির্গমন অংশে বা কনডেনসারে দীর্ঘকাল...

ঢাকায় জিমব্রার ব‌্যবহার ও নিরাপত্তা বিষয়ক ইন্টারঅ্যাকটিভ সেশন অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: ঢাকার রেনেসাঁ গুলশান হোটেলে সম্প্রতি একটি বিশেষ...

সনির নতুন এফএক্স ফাইভ সিনেমা লাইন ক্যামেরা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বাজারে নতুন সিনেমা ক্যামেরা নিয়ে এসেছে...

কম্পিটেন্সি-বেজড আরবি ভাষার কারিকুলাম প্রণয়ন করছে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: আরবি ভাষায় দক্ষ জনশক্তির জন্য আন্তর্জাতিক শ্রমবাজারে...

অনলাইন প্ল্যাটফর্মে আরবি ও বাংলা শেখার সুযোগ

বিশ্বের যেকোনো প্রান্ত থেকে যেকোনো বয়সের শিক্ষার্থীদের জন্য অনলাইনে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি