শনিবার, জুন ১৩, ২০২৬
28.1 C
Dhaka

প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য চাকরি মেলা উদ্বোধন করলেন আইসিটি প্রতিমন্ত্রী পলক

৫৪টি প্রতিষ্ঠানের অংশগ্রহণে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য চাকরি মেলা আয়োজন করল বিসিসি

টেকভিশন২৪ ডেস্কঃ  বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) এর উদ্যোগে এবং সেন্টার ফর সার্ভিসেস অ্যান্ড ইনফরমেশন অন ডিজঅ্যাবিলিটি (সিএসআইডি) এর সহযোগিতায় দিনব্যাপী আয়োজিত হল প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য চাকরি মেলা ২০২৩। বিশেষভাবে সক্ষম ব্যক্তি বা প্রতিবন্ধী ব্যক্তিদের মর্যাদাপূর্ণ জীবিকা ও কর্মসংস্থানের লক্ষ্যে শনিবার ০৭ জানুয়ারি ২০২৩ উক্ত চাকরি মেলা আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, এমপি।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম পিএএ, এনজিও বিষয়ক ব্যুরো এর মহাপরিচালক ও অতিরিক্ত সচিব শেখ মোঃ মনিরুজ্জামান এবং সিএসআইডি এর নির্বাহী পরিচালক খন্দকার জহুরুল আলম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব ও বিসিসি এর সক্ষমতা উন্নয়ন ও মানব সম্পদ বিষয়ক সদস্য মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিসিসি এর নির্বাহী পরিচালক (গ্রেড-১) রণজিৎ কুমার ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, এমপি। তিনি বলেন যে সক্ষম, শারীরিক প্রতিবন্ধকতা ও বিশেষভাবে সক্ষমদের মধ্যে বৈষম্য দূর করতে প্রযুক্তিকে কাজে লাগাতে হবে। তিনি প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার করে শিক্ষিত প্রতিবন্ধী ভাই-বোনদের চাকরির সুব্যবস্থা করার আহ্বান জানিয়ে বলেন “প্রতিবন্ধী ব্যক্তিদের চাকরি মেলা” চাকরি দাতা ও চাকরি প্রত্যাশীদের মধ্যে সেতু বন্ধন তৈরি করবে। প্রতিমন্ত্রী বলেন শারীরিক বা মানসিক প্রতিবন্ধী ব্যক্তিরা যেন অন্যের উপর নির্ভরশীল না হয়ে প্রযুক্তির ব্যবহার করে আত্মনির্ভরশীল হতে পারে সেই লক্ষ্যে আমাদের কাজ করতে হবে। তিনি আইসিটি বিভাগের এটুআই প্রকল্পে একজন উদ্ভাবক টকিং হোয়াইট স্টিক আবিষ্কার করেছেন উল্লেখ করে বলেন এই সাদা ছড়ি দিয়ে একজন দৃষ্টি প্রতিবন্ধী, কোন ব্যক্তি বা বস্তুকে স্পর্শ বা ধাক্কা খাওয়ার আগেই টকিং হোয়াইট স্টিক কথা বলে সতর্ক করে দেয়। প্রশিক্ষিত প্রতিবন্ধী বা বিশেষভাবে সক্ষম ভাই-বোনদের মধ্যে যারা উদ্যোক্তা হতে চান তাদের তরুণ উদ্যোক্তা হিসেবে নিজেদের তৈরি করতে ৫০ হাজার টাকা থেকে ১০ লক্ষ টাকা সীডমানি হিসেবে পুঁজি প্রদানের সুযোগ রয়েছে বলে তিনি জানান। তিনি বলেন এর মাধ্যমে প্রতিবন্ধী ভাইবোনেরা জব সিকার না হয়ে জব ক্রিয়েটর হিসেবে নিজেদের গড়ে তুলতে পারবেন।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম পিএএ বলেন যে সরকারি হিসেবে প্রতিবন্ধী ব্যাক্তিদের সংখ্যা অনেক যা ৩০ লক্ষেরও অধিক। তাই বাংলাদেশ সরকার এই বিপুল সংখ্যক ব্যাক্তিদের নিয়ে ভাবতে শুরু করেছে এবং তাদের জন্যে প্রকল্প, প্রতিযোগিতা, চাকরি মেলা সহ নানা আয়োজনের মাধ্যমে তাদেরকে সামনে নিয়ে আসার জন্যে চেষ্টা চালাচ্ছে সরকার। তিনি বলেন যে প্রতিবন্ধী ব্যাক্তিদের আলাদা করে দেখার সুযোগ নেই। পূর্বে না থাকলেও বর্তমানে প্রতিবন্ধী ব্যাক্তিদের নিয়ে কাজ করার সুযোগ সৃষ্টি হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

এনজিও বিষয়ক ব্যুরো এর মহাপরিচালক ও অতিরিক্ত সচিব শেখ মোঃ মনিরুজ্জামান বলেন যে প্রতিবন্ধী ব্যাক্তিদের পাশে থাকার সর্বদা চেষ্টা এনজিও বিষয়ক ব্যুরোর রয়েছে। তিনি বলেন যে মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষনা অনুযায়ী সকলকেই আমাদের উন্নয়নের ধারায় আনতে হবে এবং প্রতিবন্ধী ব্যাক্তিদের বাদ দিয়ে আমরা চলতে পারব না। কর্মক্ষেত্রে প্রতিবন্ধী ব্যাক্তিগণ বিশেষ চ্যালেঞ্জ গ্রহণ করে থাকে এবং কর্মক্ষেত্রে তারা ভালো করছে বলেও তিনি মন্তব্য করেন।

সিএসআইডি এর নির্বাহী পরিচালক খন্দকার জহুরুল আলম বলেন যে আমাদের প্রতিটি সন্তান যারা এই মেলায় এসেছেন তাদের চাকুরি প্রয়োজন। প্রতিবন্ধী ব্যাক্তিগণ অনিশ্চিতভাবে না ঘুরে তাদের জন্য সুযোগ প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন। সবশেষে তিনি বলেন যে স্মার্ট বাংলাদেশে আমরা প্রতিটি প্রতিবন্ধী মানুষ স্মার্ট হতে চাই।

বিসিসি এর নির্বাহী পরিচালক (গ্রেড-১) রণজিৎ কুমার বলেন যে সমাজের কল্যাণে সরকারি প্রতিষ্ঠানের পাশপাশি বেসরকারি প্রতিষ্ঠানকেও এগিয়ে আসতে হবে। প্রত্যেকে একত্রিত হয়ে সমাজকে উন্নয়নের দিকে এগিয়ে নেওয়ার জন্যে তিনি আহ্বান জানান।

রাজধানী ঢাকার আগারগাঁওয়ে এনজিওবিষয়ক ব্যুরোর অফিস ভবনে অনুষ্ঠিত এই মেলায় সকাল থেকেই অংশ নেয় ৫৪টি আইসিটি ভিত্তিক প্রতিষ্ঠান এবং চাকরি প্রার্থী প্রতিবন্ধী ব্যক্তিগণ। এর আগে সারাদেশ থেকে প্রায় ৫ শতাধিক প্রতিবন্ধী ব্যক্তি সিভি জমা দেন অনলাইনে। এছাড়া, মেলায় সরাসরি উপস্থিত হয়েও বিশেষভাবে সক্ষম ব্যক্তি বা প্রতিবন্ধী ব্যক্তি চাকরিপ্রার্থীরা সিভি বা জীবনবৃত্তান্ত জমা দেওয়ার সুযোগ পান। যাদের তথ্য প্রযুক্তির দক্ষতা রয়েছে তাদের নিয়োগের লক্ষ্যে ইন্টারভিউ গ্রহণ করে মেলায় অংশগ্রহণ নেওয়া প্রতিষ্ঠানগুলো। ডাটা এন্ট্রি, গ্রাফিক্স ডিজাইন, অ্যানিমেশন, ওয়েব ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, কল সেন্টার এজেন্ট, প্রোগ্রামিং-সহ নানা প্রকার পদের জন্য প্রতিবন্ধী ব্যক্তি চাকরিপ্রার্থীদের সংক্ষিপ্ত তালিকায় অন্তর্ভূক্ত করে নিয়োগের পরবর্তী প্রক্রিয়া শুরু করা হবে। অনুষ্ঠানে প্রতিবন্ধী ব্যক্তিদের চাকরি মেলা ২০২২ এর শীর্ষ চাকরিদাতা প্রতিষ্ঠান হিসেবে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন জেনওয়েবটু লিমিটেড।

বিভিন্ন ট্রেডবডি বা অ্যাসোসিয়েশনের সদস্যভুক্ত আইসিটি ভিত্তিক প্রতিষ্ঠানসমূহ উক্ত মেলায় অংশগ্রহণ করে। এর মধ্যে উল্লেখযোগ্য হল বেসিস, ই-ক্যাব, বাক্কো, আইএসপিএবি, বিসিএস, কোয়াব ছাড়াও আইসিটি শিল্পের বিভিন্ন প্রতিষ্ঠান এবং এনজিও ব্যুরোর তালিকাভুক্ত প্রতিবন্ধিতা কাজের সাথে সংশ্লিষ্ট কিছু এনজিও প্রতিষ্ঠান।  

এই সপ্তাহের জনপ্রিয়

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি রবিন খুদা

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে ২০৩০ সালের মধ্যে ৩০ বিলিয়ন ডলারের...

ডট ইন্টারনেট কার্যালয়ে হামলা ও চুরির ঘটনায় মামলা

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় ‘ডট ইন্টারনেট’ এর কর্পোরেট...

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ের অফিশিয়াল ডিভাইস

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ বিরতির পর আবারও বাংলাদেশের কনজ্যুমার ইলেকট্রনিকস...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

সর্বশেষ

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

উদ্যোক্তাদের উৎসাহিত করতে আইসিটি খাতে বরাদ্দ ৫০০ কোটি টাকা

টেকভিশন২৪ ডেস্ক: ২০২৬-২৭ অর্থবছরে মোট ব্যয়ের পরিমাণ প্রাক্কলন করা...

মোবাইলে বিশ্বকাপ ফুটবল দেখার উপায়

টেকভিশন২৪ ডেস্ক: আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল ২০২৬।...

২০৩৫ সাল পর্যন্ত সৌরবিদ্যুৎ খাতে শূন্য করহার প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: পরিবেশবান্ধব, সাশ্রয়ী ও টেকসই জ্বালানির ব্যবহার বাড়াতে...

ইভি উৎপাদনে শুল্ক-কর ছাড়ের প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: জীবাশ্ম জ্বালানি নির্ভর পরিবহনের বিকল্প হিসেবে দেশে...

মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন

টেকভিশন২৪ ডেস্ক: মন্ত্রিসভার বিশেষ বৈঠকে জাতীয় সংসদে উপস্থাপনের জন্য...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি