বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
27.5 C
Dhaka

২০০ মেগাপিক্সেল ক্যামেরার “ইনফিনিক্স” ফোন

টেকভিশন২৪ ডেস্কঃ ইনফিনিক্সের আল্ট্রা সিরিজের নতুন ফোন অক্টোবরের শেষ দিকে চীনের বাজারে উন্মোচিত হয়েছিল। ফোনের মডেল ইনফিনিক্স জিরো আল্ট্রা। বৃহস্পতিবার থেকে বিশ্বের অন্যান্য বাজারেও পাওয়া যাচ্ছে। মিড-রেঞ্জের এই ফোনের প্রধান আকর্ষণ এতে থাকা ২০০ মেগাপিক্সেল ক্যামেরা এবং ১৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট।

ইনফিনিক্সের নতুন এই ফোনে রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশনসহ ২০০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, একটি ১৩ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড সেন্সর এবং একটি ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। সেলফি এবং ভিডিও কলের জন্য থাকছে ৩২ মেগাপিক্সেল ক্যামেরা।

এই ফোনে রয়েছে ৬.৮ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, যার রেজুলেশন ২৪০০ বাই ১৮০০ পিক্সেল। রয়েছে জি৬৮ গ্রাফিক্স কার্ড।

জিরো আল্ট্রা ফোন ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯২০ প্রসেসর। তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য রয়েছে ভেপার চেম্বার কুলিং সিস্টেম। ফোনটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক এক্সওএস ১২ কাস্টম স্কিনে চালিত এই ফোনে  রয়েছে ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ।

ইনফিনিক্সের দাবি,  ১৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টের মাধ্যমে এই ফোনে থাকা ৪,৫০০ এমএএইচ ব্যাটারি সম্পূর্ণ চার্জ হতে সময় লাগবে মাত্র ৮ মিনিট।

ইনফিনিক্স জিরো আল্ট্রা ফোনের বাজার মূল্য নির্ধারণ করা হয়েছে ৫১৯ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫২ হাজার টাকা। 

এই সপ্তাহের জনপ্রিয়

ঢাকায় তিনদিনের ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সেফটি এক্সপো শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় নিরাপত্তা ও সুরক্ষা পণ্য প্রস্তুতকারক, সরবরাহকারী,...

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের ২য় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ)-এর ২য় বার্ষিক...

টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: প্রযুক্তি সাংবাদিকদের শীর্ষ সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড...

সর্বশেষ

এআইয়ের নাম বদলে ‘সুপার ইন্টেলিজেন্স’ রাখার ঘোষণা ট্রাম্পের

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য প্রদানকালে কৃত্রিম বুদ্ধিমত্তা বা...

আম্বারিনসহ ফুডপ্যান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

টেকভিশন২৪ ডেস্ক: কয়েক কোটি টাকার পণ্য নিয়ে বিপুল অর্থ...

ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: শামা ওবায়েদ

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানী ঢাকায় অফিস খুলতে ফেসবুকের মালিকানাধীন মার্কিন...

বেসিস প্রশাসকের দায়িত্ব গ্রহণ: ৭ সদস্যের সহায়ক কমিটি গঠন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের...

নেপালে ওয়ালটন প্লাজার ‘তুষার যাত্রা’ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: নেপালের রাজধানী কাঠমান্ডুর পাঁচ তারকা হোটেল ‘দ্য...

দেশের বাজারে নতুন টেকনো স্পার্ক ৫০সি

টেকভিশন২৪ ডেস্ক: এআই-নির্ভর গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি