মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬
25.7 C
Dhaka

বিশ্বকাপ ফুটবল আনন্দের নতুন ফিচার ভাইবারে

টেকভিশন২৪ ডেস্কঃ বিশ্বকাপ  ফুটবল ম্যাচের আনন্দকে আরও উপভোগ্য ও রোমাঞ্চপূর্ণ করতে গেম প্রেডিকশন, লিডারবোর্ড চ্যাটবট, গেমিফায়েড ফুটবল এআর লেন্স ও স্টিকার সহ ইন্ট্যারাকটিভ আকর্ষণীয় বিভিন্ন ফিচার নিয়ে এসেছে ভাইবার 

শীর্ষস্থানীয় প্রাইভেট ও নিরাপদ মেসেজিং এবং ভয়েস-বেইজড কমিউনিকেশন প্ল্যাটফর্ম রাকুতেন ভাইবার আকর্ষণীয় ও গেমিফাইড ফুটবল-সম্পর্কিত ফিচার উন্মোচনের ঘোষণা দিয়েছে। এর মধ্যে রয়েছে: চ্যাটবট, এআর লেন্স, স্টিকার প্যাক এবং ফুটবল প্রতিযোগিতার সর্বশেষ খবরাখবর জানতে জাতীয় ও আন্তর্জাতিক নানান স্পোর্টস মিডিয়া চ্যানেল। নতুন এই ফিচারগুলো এ মাস থেকে চালু হয়ে থাকবে দুই মাস পর্যন্ত। এখন বাংলাদেশি ব্যবহারকারীরাও তাদের সবচেয়ে পছন্দের দলের খেলার স্মরণীয় মুহূর্তগুলো উদযাপন করতে পারবেন।

বিশ্বের ২০০টিরও বেশি দেশের কোটি কোটি ফ্যান নিয়ে ফুটবল সবচেয়ে জনপ্রিয় খেলা। বাংলাদেশের মানুষও তাদের উচ্ছ্বাসের জন্য ফুটবলপ্রেমী হিসেবে বিশ্বজুড়ে পরিচিত। খেলার মাধ্যমে সারাবিশ্বের সব দেশকে একসাথে এনে উদযাপনের উপলক্ষ তৈরি করতে একটি ক্যাম্পেইনের আয়োজন করেছে ভাইবার; যেন ব্যবহারকারীরা আনন্দ উদযাপন করার পাশাপাশি ফুটবলের সব খবর রাখতে পারেন।

ভাইবারের ২০২২ গ্লোবাল ফুটবল ক্যাম্পেইনটি লাখো অ্যাপ ব্যবহারকারীকে খেলা উদযাপন করার সুযোগ তৈরি করে দিবে, যেখানে ম্যাচ প্রেডিকশন চ্যাটবটের মাধ্যমে প্রাইভেট বা গ্রুপ চ্যাটে বন্ধুত্বপূর্ণ প্রতিযোগিতায় অংশ নেয়া যাবে। নিজের পছন্দের টিমকে সমর্থন দেয়ার পাশাপাশি ব্যবহারকারীর প্রেডিকশন গ্লোবাল লিডারবোর্ডে পোস্ট করা হবে যেখানে ব্যবহারকারীর অঞ্চলের ওপর নির্ভর করে থাকবে পুরস্কার জেতার সুযোগ।  

সংযুক্ত ফিচারগুলোর মধ্যে রয়েছে:  

এআর লেন্স: ফুটবলের থিম্যাটিক ফ্রেম ও অন্যান্য ফিচারের সমন্বয়ে দলগুলো গোল করার মুহূর্ত নিয়ে ভাইবার দু’টি এআর লেন্স উন্মোচন করবে।  

গেমিফায়েড লেন্সেস: ব্যবহারকারীদের জন্য দু’টি গেমিফায়েড লেন্সেস উন্মোচন করা হবে, যেখানে ব্যবহারকারীরা গোল স্কোরের চেষ্টা করতে পারবেন বা বল কতোবার হেড করতে পারবেন, তা দেখতে পারবেন।

স্টিকার: ফুটবল-সম্পর্কিত ছবি নিয়ে ইংরেজি ও আরও ১৮টি ভাষার নতুন স্টিকার থাকছে ব্যবহারকারীদের জন্য।

চ্যানেল: ফুটবল ফ্যানদের জন্য সর্বশেষ খবর এবং ব্যবহারকারীর নিজের টিমের বিষয়ে ব্রেকিং নিউজ দিতে থাকবে ৯টি স্পোর্টস মিডিয়া চ্যানেল।

এ নিয়ে রাকুতেন ভাইবারের সিনিয়র ডিরেক্টর গ্রোথ টপ মার্কেটস আতানাস রেকোভ বলেন, “আমাদের লক্ষ্য সারা বিশ্বে ছড়িয়ে থাকা ফুটবলের অগণিত দর্শক এবং বিশ্ব জুড়ে ভাইবার ব্যবহারকারীদের কানেক্টেড রাখা। আমাদের ব্যবহারকারীদের জন্য বিভিন্ন পুরস্কার ও আকর্ষণীয় কন্টেন্ট নিয়ে আসতে পেরে আমরা আনন্দিত। ব্যবহারকারীরা তাদের বন্ধু-বান্ধব, পরিবার ও সহকর্মীদের সাথে নিজের টিমের জয় উদযাপন করতে পারবেন। নিজেদের প্রেডিকশন শেয়ার করা, খেলার সর্বশেষ ফলাফল জানা বা গ্লোবাল লিডারবোর্ড চেক করা এখন ভাইবার অ্যাপ খোলার মতোই সহজ।”

চ্যাটবট, স্টিকার প্যাক, লেন্স ফর ফুটবল চ্যালেঞ্জ, লেন্স ফর চিয়ারিং গোলস, লেন্স ফর ফুটবল এলিমেন্টস এবং ন্যাশনাল স্পোর্টস মিডিয়া চ্যানেলের মতো ক্যাম্পেইনের মূল ফিচারগুলো এখন খুব সহজেই ব্যবহার করা যাবে।

এই সপ্তাহের জনপ্রিয়

২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট অনলাইন...

ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন বাংলাদেশ প্রতিনিধিদলের

টেকভিশন২৪ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে অবস্থিত টেক জায়ান্ট...

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

টেকভিশন২৪ ডেস্ক: দেশের জনপ্রিয় ও আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

ছয় দিনের মাথায় বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস...

সর্বশেষ

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

অর্থ মন্ত্রণালয়ের মূল্যায়নে দ্বিতীয় অবস্থানে বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: সুশাসন প্রতিষ্ঠা, প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি এবং জনসেবা...

ইন্ডাস্ট্রির সঙ্গে শিক্ষার্থীদের সেতুবন্ধন করবে ‘লগইন ইনটু ইন্ডাস্ট্রি নেক্সট’

টেকভিশন২৪ ডেস্ক: শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার সঙ্গে তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

ডেস্কটপেই এআই মডেল তৈরির সুযোগ আনল গিগাবাইট

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বখ্যাত কম্পিউটার হার্ডওয়্যার প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘গিগাবাইট’ লোকাল...

বাংলাদেশ আইসিটি এন্ড ইনোভেশন এওয়ার্ডস পেল দেশের শীর্ষ ৪৪ উদ্ভাবন

টেকভিশন২৪ প্রতিবেদক: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন,...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি