মঙ্গলবার, জুন ১৬, ২০২৬
34.7 C
Dhaka

ড্যাফোডিল ইউনিভার্সিটিতে ‘সাইবার নিরাপত্তা সচেতনতা দিবস’ পালন

টেকভিশন২৪ ডেস্কঃ আন্তর্জাতিক সাইবার নিরাপত্তা মাস উপলক্ষে ১২ নভেম্বর দিনব্যাপী ‘সাইবার নিরাপত্তা সচেতনতা দিবস-২০২২’ পালন করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাইবার সিকিউরিটি সেন্টার। এবছর দিবসটির প্রতিপাদ্য বিষয় ”সাইবার অপরাধে তোমার জীবনকে ধ্বংস হতে দিও না”।

শনিবার ঢাকার আশুলিয়ায় ড্যাফোডিল স্মার্ট সিটিতে আয়োজনটির উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় এঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেন। বক্তব্য রাখেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান, উপাচার্য প্রফেসর ড. এম. লুৎফর রহমান, উপ-উপাচার্য প্রফেসর ড. এস. এম. মাহবুব-উল হক মজুমদার, বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মো. ফোখরে হোসেন, সাইবার সিকিউরিটি সেন্টারের পরিচালক ও সহযোগী অধ্যাপক মো. মারুফ হাসান। এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষকমন্ডলী এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন । দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে ছিল বর্ণাঢ্য র‌্যালী, সাইবার সিকিউরিটি সেন্টারের উদ্বোধন, সাইবার নিরাপত্তা বিষয়ক সেমিনার, প্রশিক্ষণ কর্মশালা, প্যানেল আলোচনা, পণ্য পদর্শনী, গুগল হ্যাকিং কনটেষ্ট এবং সমাপনী অনুষ্ঠান। এই প্রতিযোগিতায় সারা দেশ থেকে শতাধিক দল অংশ নিয়েছে। দিনব্যাপী এসব আয়োজনে সহযোগিতা করছে বেসিস,  আইএসএএস, ট্রাষ্ট আয়রা এবং সফটহাব বিডি।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেন বলেন, প্রধান,মন্ত্রীর ভিশন ২০২১ অনুযায়ী ইতোমধ্যে আমরা সারাদেশের ডিজিটাইলেজশন করতে পেরেছি। কিন্তু এখন সময় এসেছে এই তথ্য প্রযুক্তির যুগে আমাদের ডিজিটাল নিরাপত্তার ব্যাপারটা জোরদার করা; আর এজন্য সাধারণ মানুষকে হতে হবে সচেতন।

তিনি আরো বলেন, দেশের মানুষের জন্য কাজ করার সবচাইতে ভালো সুযোগ তরুণদের জন্য তাদের শিক্ষাজীবনে। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এত চমৎকার সাইবার সিকিউরিটি সেন্টার ও এর ল্যাব রয়েছে, যার যথেষ্ট ব্যবহারে আমাদের শিক্ষার্থীরা নিজেদেরকে সাইবার নিরাপত্তায় কাজে লাগতে পারে।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান বলেন, আমি আমাদের তরুণদের নিয়ে খুবই আশাবাদী। আমাদের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা ইতোমধ্যে নিজেদেরকে স্বরুপে তুলে ধরেছে এবং দেশের বিভিন্ন খাতে অবদান রাখতে সক্ষম হয়েছে। আমি আশা করবো বর্তমান শিক্ষার্থীরাও সাইবার সিকিউরিটি সেন্টারের ব্যবহাওে আগ্রহী হবে।

এই সপ্তাহের জনপ্রিয়

মাইক্রোসফটের ‘এক্সবক্স’-এ বিশাল কর্মী ছাঁটাইয়ের আশঙ্কা

টেকভিশন২৪ ডেস্ক: বৈশ্বিক মন্দা ও ধারাবাহিক লোকসানের মুখে বড়...

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

ডট ইন্টারনেট কার্যালয়ে হামলা ও চুরির ঘটনায় মামলা

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় ‘ডট ইন্টারনেট’ এর কর্পোরেট...

মোবাইলে বিশ্বকাপ ফুটবল দেখার উপায়

টেকভিশন২৪ ডেস্ক: আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল ২০২৬।...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

সর্বশেষ

ওয়ালটনের নতুন স্মার্টফোন ‘জেনন এক্স২২ ৫জি’ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: ‘জেনন’ সিরিজের অত্যাধুনিক ফিচার ও ৫জি নেটওয়ার্ক...

৭০০ মেগাহার্টজ স্পেকট্রাম ব্যান্ড চালু করলো গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন দেশে...

বিকাশ অ্যাপে যুক্ত হলো ‘গেম জোন’

টেকভিশন২৪ ডেস্ক: সবার জন্য সুস্থ ধারার গেমিংকে আরও সহজ,...

এশিয়া-প্যাসিফিক এআই অলিম্পিয়াডে লড়ছে বাংলাদেশের ৮ তরুণ তুর্কি

টেকভিশন২৪ ডেস্ক: প্রথমবারের মতো আয়োজিত এশিয়া-প্যাসিফিক কৃত্রিম বুদ্ধিমত্তা অলিম্পিয়াডে...

ইন্টারনেট শিল্পে সন্ত্রাসী হামলা, চাঁদাবাজি ও নেটওয়ার্ক দখলকারীদের শাস্তির দাবি আইএসপিএবির

টেকভিশন২৪ ডেস্ক: দেশের অন্যতম ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান ডট ইন্টারনেটের...

শেষ হলো ‘দ্য ইনফিনিটি এআই বিল্ডফেস্ট ২০২৬’

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা)...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি