মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬
27 C
Dhaka

সহ-সৃষ্টি ধারনায় নবীন উদ্যোগের আহবান

টেকভিশন২৪ ডেস্কঃ সমাজে সমবায় আন্দোলনকে এগিয়ে নিতে স্টার্ট-আপ কিংবা নবীন উদ্যোগে সহ-সৃষ্টি ধারনা প্রয়োগের আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা।

শনিবার ঢাকার একটি তারকা হোটেলে এক সম্মেলনে বক্তারা বেকারত্বের সমস্যা দূরীকরণে সমবায় উদ্যোগের ওপর জোর দেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ব্যাকবন লিমিটেড এবং এনপিও ই-এডুকেশন জাপান যৌথভাবে ‘সোসাইটি কো-ক্রিয়েশন’ শীর্ষক সম্মেলনের আয়োজন করে যাতে বৈশ্বিক দৃষ্টিকোণ থেকে বাংলাদেশের জন্য সমবায় আন্দোলনের গুরুত্ব পায় আলোচনায়।

দিনব্যাপী অনুষ্ঠানে জাপান ও বাংলাদেশের শতাধিক আন্তর্জাতিক কোম্পানির প্রতিনিধি, বিনিয়োগকারী, উদ্ভাবনী ধারণা নিয়ে স্টার্টআপ, শিক্ষাবিদ এবং নীতিনির্ধারকরা অংশ নেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের আয়োজক ও ব্যাকবনের ব্যবস্থাপনা পরিচালক মাহিন মতিন।

সহ-সৃষ্টি এবং সামাজিক উদ্ভাবনের শক্তির অধিবেশনের মাধ্যমে শুরু হয় সম্মেলনটি।

আলোচনায় অংশ নেন হিতোৎসুবাশি ইউনিভার্সিটির অধ্যাপক ইমেরিটাস সেইচিরো ইয়োনেকুরা, ইউগলেনার প্রেসিডেন্ট মিৎসুরু ইজুমো, ইউএনডিপি এক্সেলারেটর ল্যাব হেড অব এক্সপ্লোরেশন এমএম জিমরান খান, ব্যাংক এশিয়ার সাবেক ব্যবস্থাপনা পরিচালক আরফান আলী, মারুবেনি কর্পোরেশনের কান্ট্রি হেড হিকারি কাওয়াই।

দেশের সীমানায় বাইরে সহসৃষ্টিতে উদ্যোগ নিতে দ্বিতীয় অধিবেশনে আলোচনায় অংশ নেন ই-এডুকেশনের প্রধান নির্বাহী কাইতো মিওয়া, গ্রামীণ ইউগলেনার সিইও ইউকোহ সাতকে, নিউভিশন সলিউশনের ব্যবস্থাপনা পরিচালক তারেক রাফি ভূঁইয়া (জুন), একমাত্রা এন্টারপ্রেনারসের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান শুভাশীষ রায় এবং মাতৃঘর লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ মান্নান।

তৃতীয় অধিবেশনে টিএনওয়াই লিগ্যাল বাংলাদেশের পরিচালক সাওরি ফুজিমোতো, স্মার্ট টেকনোলজিস পরিচালক শাহেদ কামাল, ব্রেইন স্টেশনের প্রতিষ্ঠাতা রাইসুল কবির, বিডিজবসের নির্বাহী প্রধান ফাহিম মাশরুর, এবং হিশাব টেকনোলজিসের প্রতিষ্ঠাতা জুবায়ের আহমেদের আলোচনায় ছিলো বিশ্বব্যাপী ব্যবসার মাধ্যমে উদ্যোক্তা হওয়ার প্রক্রিয়া।

চতুর্থ অধিবেশনে জেট্রো বাংলাদেশের সভাপতি ইউজি আন্দো, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান, এডুকেশনাল টেকনোলজি প্রোগ্রামের প্রতিষ্ঠাতা পরিচালক অধ্যাপক বদরুল খান, প্যাডেকো লিমিটেডের পরামর্শক ইউকি ওহাশি এবং বেসিস পরিচালক একেএম আহমেদুল ইসলাম বাবু সাথে অংশগ্রহণে সহ-সৃষ্টির মাধ্যমে সামাজিক প্রভাব অর্জনের প্রক্রিয়াটি তুলে ধরেন।

দিনব্যাপী আয়োজনের সমাপ্তি ঘটে দেশীয় নবীন উদ্যোগের প্রতিযোগিতার মাধ্যমে যেখানে মোট পুরস্কার মুল্য ছিলো ১৭ লক্ষ টাকা। আটটি উদ্যোগের মধ্যে ছিলো এয়ারওয়ার্ক, আইপেইজ, মেডইজি, অন্য ডট আইও, সহপাঠি, ইন্টেলিজেন্স মেশিন্স, লিলিয়াক এবং প্রিন্ট মি ইয়লো। প্রথম পুরস্কার ১০ লক্ষ টাকার পুরস্কার গ্রহন করেন আইপেইজের প্রধান নির্বাহী কর্মকর্তা মাশরুর সুহৃদ।

স্টার্টআপ ঢাকা পিচ প্রতিযোগিতার সহ-অংশীদার এবং techvision24.com/ আরেকটি সহ-অংশীদার ।

এই সপ্তাহের জনপ্রিয়

এআইয়ের নাম বদলে ‘সুপার ইন্টেলিজেন্স’ রাখার ঘোষণা ট্রাম্পের

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য প্রদানকালে কৃত্রিম বুদ্ধিমত্তা বা...

ছয় দিনের মাথায় বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস...

ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: শামা ওবায়েদ

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানী ঢাকায় অফিস খুলতে ফেসবুকের মালিকানাধীন মার্কিন...

বেসিস প্রশাসকের দায়িত্ব গ্রহণ: ৭ সদস্যের সহায়ক কমিটি গঠন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের...

নেপালে ওয়ালটন প্লাজার ‘তুষার যাত্রা’ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: নেপালের রাজধানী কাঠমান্ডুর পাঁচ তারকা হোটেল ‘দ্য...

সর্বশেষ

ছয় দিনের মাথায় বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস...

আসুস এক্সপার্টবুক আলট্রা সিরিজ আনলো গ্লোবাল ব্র্যান্ড পিএলসি 

টেকভিশন২৪ ডেস্ক: বর্তমানে আধুনিক ব্যবসায়িক কাজের জন্য শক্তিশালী পারফরম্যান্সের...

এআইয়ের নাম বদলে ‘সুপার ইন্টেলিজেন্স’ রাখার ঘোষণা ট্রাম্পের

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য প্রদানকালে কৃত্রিম বুদ্ধিমত্তা বা...

আম্বারিনসহ ফুডপ্যান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

টেকভিশন২৪ ডেস্ক: কয়েক কোটি টাকার পণ্য নিয়ে বিপুল অর্থ...

ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: শামা ওবায়েদ

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানী ঢাকায় অফিস খুলতে ফেসবুকের মালিকানাধীন মার্কিন...

বেসিস প্রশাসকের দায়িত্ব গ্রহণ: ৭ সদস্যের সহায়ক কমিটি গঠন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি